প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামি গফরগাঁও পৌরশাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন সাংগঠনিক সেটআপ ও দায়িত্বশীল নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) জামতলা মোড়স্থ উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি দায়িত্বশীল বৈঠকে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হন মোঃ এখলাছুর রহমান।
নবনির্বাচিত সভাপতির পরামর্শক্রমে সেক্রেটারিসহ অন্যান্য দায়িত্বশীল নির্ধারণ করা হয়। সভাপতি মোঃ এখলাছুর রহমানের পরামর্শ অনুযায়ী সেক্রেটারি মনোনীত হন মোঃ আশিক মিয়া। নবগঠিত পৌরশাখার জামায়াতের অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে বায়তুলমাল সম্পাদক হিসেবে মোঃ শামসুল হুদা, প্রশিক্ষণ সম্পাদক হিসেবে মোঃ বাহারুল ইসলাম এবং প্রকাশনা সম্পাদক হিসেবে মোঃ আজিজুল হক বাদল রয়েছেন।
দায়িত্বশীল নির্বাচন ও সাংগঠনিক সেটআপ প্রক্রিয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা শূরা সদস্য ও গফরগাঁও উপজেলা শাখার আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম এবং সদ্য বিদায়ি গফরগাঁও পৌর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম। বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত দায়িত্বশীলদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তারা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের হাত ধরে গফরগাঁও পৌর শাখার জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে। শেষে নবগঠিত দায়িত্বশীলদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন