সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:১৫ পি.এম
বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণকারী ব্যক্তিদের লক্ষ্য করে একটি চক্র বিভিন্ন দেশের নাগরিকদের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথির তথ্য সংগ্রহ বা হ্যাকিংয়ের মাধ্যমে জাল নথি তৈরি করছিল। যশোর শহরের রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের নামে তৈরি নকল ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, এবং জাল নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম।
আটককৃতদের মধ্যে রয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ, যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের ইমান আলীর ছেলে রাসেল হোসেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক এবং একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে সিয়াম আলী।
এসআরবি-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রেলবাজার এলাকার লাল মিয়ার একটি ভাড়া বাড়িতে এই চক্রটি কথিত অবৈধ কার্যক্রম পরিচালনা করছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব নকল নথি বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে উচ্চমূল্যে বিক্রি করা হতো। মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, চক্রটির বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
অভিযানে উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের নামে তৈরি নকল ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, অনলাইনে তৈরি বিভিন্ন জাল নথি এবং কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান।
এ সাক্ষাৎ আজ সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু এই তথ্য জানান।
বৈঠকে আলোচনা করা হয় বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থান বৃদ্ধি, এবং জ্বালানি, অবকাঠামো, বিমান চলাচল, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়গুলো নিয়ে।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঞ্চল্যকর নারী কেলেঙ্কারির ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে যাওয়ার পর, জামিনে মুক্তি পেয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের ছয়বারের রানিং মেম্বার ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। কারাগার থেকে ফেরার পর, দলের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করলেও, স্থানীয়ভাবে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। সচেতন সমাজের প্রশ্ন, যে পরিবারটি ভয়ে ও অসহায়ত্বে দিন কাটাচ্ছে, এই জাঁকজমকপূর্ণ সংবর্ধনা তাদের নিরাপত্তাকে কোথায় ঠেলে দিল? দলের এই আচরণ ন্যায়বিচারের ওপর সাধারণ মানুষের আস্থা কতটুকু বজায় রাখতে পারবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রায়বাঙ্গাঁলী গ্রামের বিএনপি নেতা মোঃ সুমন মিয়ার বাড়িতে দাওয়াত শেষে জগদল ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও দিরাই উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ রায়বাঙ্গাঁলী শাহ পরান (রহ.) বাজারে এসে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় নেতাকর্মীদের আলোচনায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। আলোচনায় নেতাকর্মীরা বলেন, ৭নং জগদল ইউনিয়নে গত ১৭ বছর ধরে যারা বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, বিভিন্ন মামলা-হামলার শিকার হয়েছেন এবং কঠিন সময়ে তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকে দলকে সুসংগঠিত রাখতে ভূমিকা রেখেছেন—তাদের মধ্য থেকেই একজনকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থনে দেখতে চান তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ