ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

পাইকগাছায় অংশীজনদের নিয়ে গণতান্ত্রিক সংলাপ


পাইকগাছায় অংশীজনদের নিয়ে গণতান্ত্রিক সংলাপ

খুলনার পাইকগাছার ৭নং গদাইপুর ইউনিয়নে প্লাস্টিক ও পলিথিন বিষয়ে একটি গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এনজিও বারসিক সংস্থার এনগেজ প্রকল্পের আওতায় সুশীল সমাজ সংগঠনের আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় প্লাস্টিক ও পলিথিন বিষয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতা করেন গদাইপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান। পাশাপাশি বক্তব্য রাখেন গদাইপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ বেলাল হোসেন। বারসিকের গদাইপুর ইউনিয়নের সভাপতি ছন্দা সুলতানার সভাপতিত্বে এ সময় আরও বিভিন্ন বক্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা সিএসও'র সভাপতি শারমিন রহমান, উপজেলা সিএসও'র সদস্য সচিব কাজী সিফাত উল্লাহ এবং ইউপি সদস্য আনোয়ার এলাহী জাহানারা বেগমও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বারসিকের ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মন্ডলের সার্বিক পরিচালনায় আরও বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন ইউনিয়ন সিএসও'র সম্পাদক শরিফুল ইসলাম, শিক্ষক হিমাংশু বিশ্বাস, ভারপ্রাপ্ত দফাদার লিটন গাজী, সরস্বতী বিশ্বাস, কাজী শুভ, প্রশান্ত বিশ্বাসসহ গ্রাম ও ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন (সিএসও)র প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, ভুক্তভোগী, শিক্ষক ও বারসিক প্রতিনিধিগণ। উল্লেখযোগ্য যে, পাইকগাছা উপজেলায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার ইস্যুতে "এনভায়রনমেন্টাল হিউমেন রাইটস ফর এ জাস্ট ট্রানজিশন: স্টেংদেনিং লোকাল সিএসও'স ট্রান্সফর্মিং ক্লাইমেট হটস্পটস্ ইনটু রেজিলিয়ান্ট কমিউনিটিস (এনগেজ)" নামক চার বছর মেয়াদি প্রকল্পের বাস্তবায়ন চলছে। প্রকল্পের কার্যক্রম অনুযায়ী গদাইপুর ইউনিয়নের ৪টি গ্রামে উদ্যোগী ও আগ্রহী মানুষদের নিয়ে গ্রাম সুশীল সমাজ সংগঠন (সিএসও) গঠন করা হয়েছে। কার্যক্রমগুলো অধিকতর সম্বন্বয়ের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করার জন্য ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির সঙ্গে নতুন অধ্যায় শুরু কাসেমিরোর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:২৯ এম


মেসির সঙ্গে নতুন অধ্যায় শুরু কাসেমিরোর

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো।

বুধবার আনুষ্ঠানিকভাবে ৩৪ বছর বয়সী এই তারকার সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে ক্লাবটি।

ফ্রি ট্রান্সফারে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া কাসেমিরোর চুক্তির মেয়াদ ২০২৭ এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত। এছাড়া চুক্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

নতুন ক্লাবে যোগ দিয়ে কাসেমিরো বলেন, “আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে দলের জয় এবং নিজেকে আরও উন্নত করা। ক্লাব যে প্রকল্পটি আমার সামনে তুলে ধরেছে এবং আমাকে দলে নিতে যে আন্তরিকতা দেখিয়েছে, সেটিই এখানে আসার অন্যতম কারণ।”

গত কয়েক মাস ধরে কাসেমিরোর সঙ্গে ইন্টার মায়ামির আলোচনা চলছিল। শেষ পর্যন্ত লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও জর্দি আলবার ক্লাবেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মায়ামি শহরের জীবনযাত্রাও তাঁর সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানা গেছে।

ইন্টার মায়ামির পাশাপাশি ইতালির জুভেন্টাস, ইন্টার মিলান এবং সৌদি আরবের কয়েকটি ক্লাবও কাসেমিরোকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল। তবে শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার বেছে নেন এমএলএসের ক্লাবটিকেই।

২০২২ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কাসেমিরো। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি লিগ কাপ ও এফএ কাপ জেতেন এবং দলের অন্যতম অভিজ্ঞ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ানোর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩২ এম


তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ানোর শঙ্কা

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়াতে পারে।

 

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার কারণে ইরানের ওপর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো জটিল হয়ে নতুন আকার নিয়েছে। এই জটিলতার ফলে হরমুজ প্রণালি প্রায় বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি আরেকটি জলপথ বাব আল-মান্দেব বন্ধ করারও হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা।

এ পরিস্থিতিতে সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেয়ার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম টানা বৃদ্ধি পাচ্ছে। দাম চতুর্থ দিনের মতো বেড়ে প্রতি ব্যারেল তেল ৯৫ ডলার পর্যন্ত পৌঁছে গেছে। গত ছয় সপ্তাহের মধ্যে এটি সর্বোচ্চ মূল্য। বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা বাড়ছে।

বাজারসংক্রান্ত প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানাচ্ছে, গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩.৫৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৭.৩৭ ডলারে দাঁড়িয়েছে। একইসাথে ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩.৪৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৪.৪৭ ডলারে উঠেছে। গত মঙ্গলবার জ্বালানি তেলের দাম ২ শতাংশ বেড়েছিল এবং এক সপ্তাহে দাম বেড়েছে ১১ শতাংশ।

এদিকে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী টানা ১১তম দিনেও ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। তাদের বক্তব্য, এই হামলার উদ্দেশ্য হচ্ছে তেহরানের সেই সক্ষমতা দুর্বল করা, যার মাধ্যমে তারা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে অদূর ভবিষ্যতে কোন আলোচনার সুযোগ নেই। তিনি সামরিক অভিযান আরও বিস্তৃত করারও সতর্কবার্তা দেন, যেখানে পিকঅ্যাক্স মাউন্টেনে অবস্থিত সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার কথাও উল্লেখ করেন। একইসাথে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা যদি লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে, তাহলে তার কঠোর জবাব দেওয়ারও প্রতিশ্রুতি দেন।

তেলের বাজার নিয়ে ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল ম্যানেজমেন্টের জে হ্যাটফিল্ড বলেন, ‘আমাদের ধারণা, খবরের প্রবাহ এবং পরিস্থিতির ওপর নির্ভর করে তেলের দাম প্রতি ব্যারেল ৮০ থেকে ৯০ ডলারের মধ্যে ওঠানামা করবে।’ তিনি আরও বলেন, ‘যদি সত্যিই লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে সেটি বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। আমরা এখনো এমন পরিস্থিতি দেখিনি। তবে যদি তা ঘটে, তাহলে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে চলে যেতে পারে।’

এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম টার্মিনালে নতুন করে হামলাও সংঘটিত হয়েছে। এটি কাজাখস্তানের অপরিশোধিত তেল রপ্তানির গুরুত্বপূর্ণ রুটের মধ্যে একটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেট্রোরেল ডিপোর ছবি-ভিডিও ছড়িয়ে অপপ্রচারের অভিযোগে কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩৬ এম


মেট্রোরেল ডিপোর ছবি-ভিডিও ছড়িয়ে অপপ্রচারের অভিযোগে কর্মী আটক

মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকার ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট) প্রকল্পের একটি আউটসোর্সিং কর্মীকে আটক করা হয়েছে।

বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমটিসিএল কঠোর অবস্থানে রয়েছে। কেপিআইভুক্ত ডিপোর অভ্যন্তরীণ সংরক্ষিত এলাকার গোপনীয়তা ভঙ্গ করা হয়েছে, অনুমতি ছাড়া স্থিরচিত্র ও ভিডিও ধারণ করা হয়েছে এবং এসব বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার অভিযোগে ওই কর্মীকে আটক করা হয়েছে।

ডিএমটিসিএল জানিয়েছে, আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুবিতে ছাত্রীদের টয়লেটে গোপনে ফোন রাখার তোলপাড় অভিযোগ ক্যান্টিনকর্মীর বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:৪০ এম


খুবিতে ছাত্রীদের টয়লেটে গোপনে ফোন রাখার তোলপাড় অভিযোগ ক্যান্টিনকর্মীর বিরুদ্ধে

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একটি হলের ছাত্রীদের টয়লেটে গোপনে মোবাইল ফোন রাখার অভিযোগে হলের ক্যান্টিনকর্মীকে আটক করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২২ জুলাই) রাতে বিজয় ২৪ হলে এ ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের অভিযোগ, টয়লেটে একটি সন্দেহজনক মোবাইল ফোন দেখতে পেয়ে তারা বিষয়টি খতিয়ে দেখেন। পরে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে হলের ক্যান্টিনে কর্মরত ইমাম হাসান নামের এক ব্যক্তিকে আটক করেন তারা। তিনি প্রায় দুই বছর ধরে বিজয় ২৪ হলের ক্যান্টিনে কর্মরত রয়েছেন।

শিক্ষার্থীরা জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়লে হলের বিভিন্ন ব্লকের শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। পরে অভিযুক্তকে হলের ভেতরে আটকে রাখা হয় এবং বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। ঘটনার পর থেকে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

এদিকে, কয়েকজন শিক্ষার্থী দাবি করেন, অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক ভিডিও পাওয়া গেছে। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে হলের টয়লেটের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণ করতেন এবং সেসব ভিডিও বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে পাঠাতেন বলেও অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, নারী আবাসিক হলের মতো একটি সংরক্ষিত স্থানে এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

শিক্ষার্থীরা আরও দাবি করেন, নারী আবাসিক হলে বহিরাগত ও বিভিন্ন সেবাদানকারী কর্মীদের প্রবেশে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, সিসিটিভি পর্যবেক্ষণ বৃদ্ধি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে বিজয় ২৪ হলের প্রভোস্ট বলেন, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%