প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার পাইকগাছার ৭নং গদাইপুর ইউনিয়নে প্লাস্টিক ও পলিথিন বিষয়ে একটি গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এনজিও বারসিক সংস্থার এনগেজ প্রকল্পের আওতায় সুশীল সমাজ সংগঠনের আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় প্লাস্টিক ও পলিথিন বিষয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতা করেন গদাইপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান। পাশাপাশি বক্তব্য রাখেন গদাইপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ বেলাল হোসেন। বারসিকের গদাইপুর ইউনিয়নের সভাপতি ছন্দা সুলতানার সভাপতিত্বে এ সময় আরও বিভিন্ন বক্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা সিএসও'র সভাপতি শারমিন রহমান, উপজেলা সিএসও'র সদস্য সচিব কাজী সিফাত উল্লাহ এবং ইউপি সদস্য আনোয়ার এলাহী জাহানারা বেগমও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বারসিকের ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মন্ডলের সার্বিক পরিচালনায় আরও বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন ইউনিয়ন সিএসও'র সম্পাদক শরিফুল ইসলাম, শিক্ষক হিমাংশু বিশ্বাস, ভারপ্রাপ্ত দফাদার লিটন গাজী, সরস্বতী বিশ্বাস, কাজী শুভ, প্রশান্ত বিশ্বাসসহ গ্রাম ও ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন (সিএসও)র প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, ভুক্তভোগী, শিক্ষক ও বারসিক প্রতিনিধিগণ। উল্লেখযোগ্য যে, পাইকগাছা উপজেলায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার ইস্যুতে "এনভায়রনমেন্টাল হিউমেন রাইটস ফর এ জাস্ট ট্রানজিশন: স্টেংদেনিং লোকাল সিএসও'স ট্রান্সফর্মিং ক্লাইমেট হটস্পটস্ ইনটু রেজিলিয়ান্ট কমিউনিটিস (এনগেজ)" নামক চার বছর মেয়াদি প্রকল্পের বাস্তবায়ন চলছে। প্রকল্পের কার্যক্রম অনুযায়ী গদাইপুর ইউনিয়নের ৪টি গ্রামে উদ্যোগী ও আগ্রহী মানুষদের নিয়ে গ্রাম সুশীল সমাজ সংগঠন (সিএসও) গঠন করা হয়েছে। কার্যক্রমগুলো অধিকতর সম্বন্বয়ের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করার জন্য ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন