ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান


বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

পাকিস্তান হাই হাইকমিশনার   ইমরান হায়দার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ১ হাজার উন্নত মানের ‘মেড ইন পাকিস্তান’ ফুটবল উপহার দিয়েছেন।

এই উপহার বুধবার (৮ জুলাই) বাফুফে ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

পাকিস্তান হাইকমিশনার বলেন, পাকিস্তানের শিয়ালকোট বিশ্বজুড়ে প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টস সামগ্রী এবং ফুটবল তৈরির জন্য বিশেষভাবে পরিচিত। ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের অফিশিয়াল বলগুলো এই শিয়ালকোট থেকেই তৈরি হয়েছে, যার জন্য গৌরব অর্জন করেছে।

আরও পড়ুন: সিপিবি অফিসে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি সাইফুল হকের

পাকিস্তানের ফুটবল উৎপাদন শিল্প তার গুণগত মান ও আধুনিকতার জন্য বিশ্বজুড়ে পরিচিত হয়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই বিশ্বমানের বলগুলো বাংলাদেশের তরুণদের ফুটবলের প্রতি উৎসাহ ও উদ্দীপনাকে আরও বাড়িয়ে দেবে।

হাইকমিশনার এবং বাফুফে সভাপতি ক্রীড়া ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিশদ আলোচনা করেন। তারা একমত হন যে, খেলাধুলার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের যোগাযোগ আরও দৃঢ় হবে।

আলোচনায় স্পোর্টস মেডিসিন, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, স্পোর্টস কমার্স, দক্ষতা বৃদ্ধি, এবং কলেজ/বিশ্ববিদ্যালয় ফুটবল দলের পারস্পরিক সফরের মতো বিভিন্ন বিষয় উঠে আসে।

এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বাফুফে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করে। হাইকমিশনার ইমরান হায়দার নারী খেলোয়াড়দের চমৎকার প্রতিভা এবং প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন: নতুন মাইলফলক অর্জন করলেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা

পাকিস্তানের এই উপহারের জন্য ধন্যবাদ জানিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার এবং তরুণ ফুটবলারদের ফুটবল চর্চায় এই বলগুলো দ্রুত সারা দেশে বিতরণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৫ এম


বগুড়ায় নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

বগুড়ায় নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।

এই দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার (৯ জুলাই) বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার ও গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে পরিবেশ দিবসের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল।

এরপর, বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অডিটোরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াছমিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান এবং বগুড়ার সিভিল সার্জন ডা. খুরশীদ আলম।

স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়ার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক সাইফুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটিতে প্রশাসনের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, সচেতন নাগরিক সমাজ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, জেলা স্কাউট, রোভার সদস্য এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও ফলদ-ভেষজ বৃক্ষ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সুরক্ষায় নিজেদের ঘর ও আঙিনা পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান।

নিজেদের পাড়া-মহল্লা পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সামগ্রিকভাবে শহর, জেলা এবং পুরো দেশের পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখা সম্ভব।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে একটি দূরদর্শী পরিকল্পনা নেওয়া হয়েছে।

এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ।

কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে।

বাড়ির আঙিনায় অন্ততপক্ষে একটি করে হলেও ফলদ, বনজ বা ঔষধি গাছের চারা রোপণের আহ্বান জানান বক্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থানায় ঢুকে নির্যাতন করলে, আমরা কার কাছে যাব: ওসি মাসুদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৭ এম


থানায় ঢুকে নির্যাতন করলে, আমরা কার কাছে যাব: ওসি মাসুদ

থানায় ঢুকে কেউ এভাবে নির্যাতন করে, আমরা কার কাছে যাব বলে মন্তব্য করেছেন বরিশালের আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান।

গতকাল বৃহস্পতিবার মাদক মামলার এক আসামির পুলিশ হেফাজতে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পরে আগৈলঝাড়া থানায় হামলার ঘটনা ঘটে। হামলার পর সাংবাদিকদের কাছে তিনি বিচার চেয়ে এই মন্তব্য করেন।

ওসি মাসুদ খান বলেন, পাবলিক দেখেছে, সাংবাদিক দেখেছে—যদি একটি মিথ্যা প্রমাণিত হয়, যদি একটি ভুল তথ্য পায় তাহলে এই পোশাক খুলে ফেলব। আমি এই পোশাক রাখবো না। দেখুন, কিভাবে থানায় ঢুকে, এইভাবে কেউ নির্যাতন করে। আমরা কার কাছে বলব।

তিনি আরও বলেন, এইভাবে যদি আমরা প্রতি কাজেই বাধা পাই তাহলে আমরা তো সামাল দিতে পারব না। সঠিক কাজটা করতে পারব না। আজকের দিনে মাদক কারবারি এবং চোরদের জন্য আমাদের দেশের এই অবস্থা।

কোথায় যাবো আমরা? থানার মধ্যে ঢুকে নির্মমভাবে এতোগুলো মানুষ আহত করেছে। যে পুলিশ সেবা দেবে, আজ তারা বিচারের জন্য দাঁড়িয়ে রয়েছে।

রিয়াজ ফকির নামের মাদক মামলার এক আসামির পুলিশ হেফাজতে মৃত্যু গুজব ছড়িয়ে পড়লে, গতকাল বিকেল ৪টার পর থানায় একদল লোক হামলা চালায়। জানানো হয়েছে, এতে অন্তত ১০ পুলিশ সদস্য আহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনালের আগে লামিন ইয়ামালের বান্ধবীর অদ্ভুত চাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:২১ এম


বিশ্বকাপ ফাইনালের আগে লামিন ইয়ামালের বান্ধবীর অদ্ভুত চাওয়া

স্পেনের তরুণ তারকা ফুটবলার লামিন ইয়ামাল মাঠের পারফরম্যান্সের মাধ্যমে ফুটবল বিশ্বের নজর কেড়েছেন। স্পেনের বিশ্বকাপ জয়ের বড় ভরসা থাকলেও সদা অকপট ইয়ামাল বলেছেন যে তিনি কখনো তারকা হওয়ার কোনো বাড়তি চাপ অনুভব করেন না। তার কাছে দেশের জন্য খেলা এবং নিজের সেরাটা দেওয়ার লক্ষ্যই মুখ্য। তবে সম্প্রতি তার বান্ধবী ইনেস গার্সিয়ার করা একটি অদ্ভুত প্রকাশ্য আবদার ইয়ামালের ওপর ভিন্ন চাপ তৈরি করেছে। এই দাবিটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে।

ফুটবল বিশ্বকাপে এবারে ফিফা বেশ কিছু বড় পরিবর্তন নিয়ে এসেছে। এর মধ্যে অন্যতম হলো ফাইনাল ম্যাচের মাঝখানে ১১ মিনিটের জমকালো 'হাফটাইম শো'। যেখানে পারফর্ম করার জন্য নাম রয়েছে বিশ্বখ্যাত পপ তারকা শাকিরাসহ বিটিএস, কোল্ডপ্লে, ম্যাডোনা এবং কানাডীয়ান গায়ক জাস্টিন বিবারের। এই তালিকায় জাস্টিন বিবারের নাম থাকাই মূলত আলোচনার কেন্দ্রে চলে এসেছে, কারণ ইয়ামালের বান্ধবী ইনেস গার্সিয়া এই পপ তারকার একজন অন্ধ ভক্ত।

ইনেস গার্সিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, যাতে তিনি স্প্যানিশ তারকা ইয়ামালের উদ্দেশ্যে বিশ্বকাপের ফাইনালে উঠানোর অনুরোধ জানান। তবে তার এই বার্তার মূল উদ্দেশ্য ফুটবলীয় গৌরব অর্জন করা নয়, বরং গ্যালারিতে বসে জাস্টিন বিবারের লাইভ পারফরম্যান্স উপভোগ করা। এই পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং বিতর্ক শুরু হয়ে যায়।

সনাতনপন্থী ফুটবল অনুরাগীরা এই পোস্টের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে, ফুটবল বিশ্বকাপের ফাইনালের মতো একটি মর্যাদাপূর্ণ ট্রফি জেতার চেয়ে একজন পপ তারকার কনসার্ট দেখা বান্ধবীর কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা ফুটবলকে ছোট করার শামিল। অনেকে আবার ফুটবল বিশ্বকাপের এই সংস্কৃতির সমালোচনা করে বলছেন, ফুটবল টুর্নামেন্টটি এখন অতিরিক্ত মাত্রায় বাণিজ্যিক বিনোদনের রূপ নিচ্ছে।

ইয়ামাল এতদিন কোনো চাপ অনুভব করেননি, তবে বান্ধবীর প্রকাশ্য আবদার পর মাঠের লড়াইয়ে তার মানসিকতায় কোনো প্রভাব পড়বে কি না, সেটাই এখন দেখার বিষয়। তবে স্পেনের ফাইনালের পথ এখনো অনেক বাকি রয়েছে। এবারের টুর্নামেন্টে ফেবারিট হিসেবে খেলতে নামলেও স্প্যানিশ দলটির পারফরম্যান্স এখনো পুরোপুরি প্রত্যাশা অনুযায়ী হয়নি। কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হতে হবে শক্তিশালী বেলজিয়ামের, যারা স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে। ফলে ইনেস গার্সিয়ার জাস্টিন বিবারকে দেখার স্বপ্ন পূরণ করতে হলে স্পেনের ফুটবলারদের মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা উজার করে দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত শিবিরে দুঃসংবাদ, ছিটকে পড়লেন দুই তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৩ এম


ভারত শিবিরে দুঃসংবাদ, ছিটকে পড়লেন দুই তারকা

ভারত শিবিরে দুঃসংবাদ এসেছে, যেখানে দুটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিটকে গেছেন। 

ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত একটি বড় ধাক্কা খেয়েছে। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে, স্পিনার বরুণ চক্রবর্তী এবং পেসার হর্ষিত রানা সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন। 

বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। 

বিসিসিআই জানায়, ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বরুণ এবং হর্ষিত হ্যামস্ট্রিংয়ে চোট পান। মেডিকেল দলের পর্যবেক্ষণের পর, তাদের চতুর্থ এবং পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এখন চতুর্থ ম্যাচে বরুণ ও হর্ষিতের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন পেসার প্রসিধ কৃষ্ণ এবং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। 

ভারতের জন্য এই চোট নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। কারণ, সফরকারীরা ইতোমধ্যেই চার ম্যাচ শেষে সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে রয়েছেন। তারা শেষ ম্যাচটি জিতে অন্তত ব্যবধান কমানোর চেষ্টা করছেন, কিন্তু বরুণ ও হর্ষিতকে হারানোর ফলে দলের পরিকল্পনায় বিরাট প্রভাব পড়তে পারে। 

এখন টিম ম্যানেজমেন্টের নজর থাকবে হার্শিত রানা ওয়ানডে সিরিজের আগে কি না সুস্থ হয়ে ফিরতে পারবেন। টি-টোয়েন্টি সিরিজের পর ভারতের ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে। 

সম্প্রতি, চোটের সঙ্গে লড়াই করছেন উভয় ক্রিকেটার। হার্শিত রানা হাঁটুর অস্ত্রোপচারের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএলের বড় অংশ খেলে উঠতে পারেননি। অন্যদিকে, আইপিএল ২০২৬ চলাকালে বরুণ চক্রবর্তী পায়ে চোট পান। 

আইপিএল শেষ হওয়ার পর, কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণকে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছিল। ফলে তিনি আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ মিস করেন, যেখানে ভারত ২-০ ব্যবধানে হেরেছিল। 

অন্যদিকে, হার্শিত রানা আয়ারল্যান্ড সিরিজ দিয়েই চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন। কিন্তু ইংল্যান্ড সফরে আবারও হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার কারণে, তাকে নতুন করে মাঠের বাইরে চলে যেতে হল। ভারতের টিম ম্যানেজমেন্ট এখন দ্রুত সেরে উঠে অন্তত ওয়ানডে সিরিজের আগে দলে ফিরতে পারবেন এই তরুণ পেসারের প্রতি আশা রাখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%