প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
থানায় ঢুকে কেউ এভাবে নির্যাতন করে, আমরা কার কাছে যাব বলে মন্তব্য করেছেন বরিশালের আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান।
গতকাল বৃহস্পতিবার মাদক মামলার এক আসামির পুলিশ হেফাজতে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পরে আগৈলঝাড়া থানায় হামলার ঘটনা ঘটে। হামলার পর সাংবাদিকদের কাছে তিনি বিচার চেয়ে এই মন্তব্য করেন।
ওসি মাসুদ খান বলেন, পাবলিক দেখেছে, সাংবাদিক দেখেছে—যদি একটি মিথ্যা প্রমাণিত হয়, যদি একটি ভুল তথ্য পায় তাহলে এই পোশাক খুলে ফেলব। আমি এই পোশাক রাখবো না। দেখুন, কিভাবে থানায় ঢুকে, এইভাবে কেউ নির্যাতন করে। আমরা কার কাছে বলব।
তিনি আরও বলেন, এইভাবে যদি আমরা প্রতি কাজেই বাধা পাই তাহলে আমরা তো সামাল দিতে পারব না। সঠিক কাজটা করতে পারব না। আজকের দিনে মাদক কারবারি এবং চোরদের জন্য আমাদের দেশের এই অবস্থা।
কোথায় যাবো আমরা? থানার মধ্যে ঢুকে নির্মমভাবে এতোগুলো মানুষ আহত করেছে। যে পুলিশ সেবা দেবে, আজ তারা বিচারের জন্য দাঁড়িয়ে রয়েছে।
রিয়াজ ফকির নামের মাদক মামলার এক আসামির পুলিশ হেফাজতে মৃত্যু গুজব ছড়িয়ে পড়লে, গতকাল বিকেল ৪টার পর থানায় একদল লোক হামলা চালায়। জানানো হয়েছে, এতে অন্তত ১০ পুলিশ সদস্য আহত হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন