১২:৫৪ পি.এম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা করা হয় বিএসএফের মধ্যে। এই সময় বিজিবি তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে সক্ষম হয়। এই কারণে এক পর্যায়ে বিএসএফকে জিরো লাইন থেকে তাদের ভারতের অভ্যন্তরে ফেরত নিতে বাধ্য হতে হয়। সীমান্তবর্তী গ্রামের সাধারণ লোকজন বিজিবিকে সর্বাত্মক সহায়তা প্রদান করে।
শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে হবিগঞ্জ ৫৫ বিজিবি বিষয়টি নিশ্চিত করে।
বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের ১৯৮২নং মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানোর ঘটনা ঘটে। এই সময় টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে তাদের এই প্রচেষ্টা জিরো লাইনে প্রতিহত করে। এক পর্যায়ে তারা তাদের লোকজনকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠাতে সক্ষম হয়।
আরও পড়ুন: মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: হেমায়েত হোসেন
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজিলুর রহমান জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন