০৭:১৪ পি.এম
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকতে হবে।
তিনি আজ রবিবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে এসব কথা বলেন।
দরবারে উপস্থিত ছিলেন পরিচালকগণ, প্রকল্প পরিচালকসহ ঢাকায় কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
আরও পড়ুন: জামায়াত আমিরের প্রশ্ন, দেশে আদৌ কোনো সরকার আছে কি না
এছাড়াও, সব বিভাগের বিভাগীয় উপপরিচালক, জেলা কর্মকর্তা এবং ফায়ার স্টেশনের কর্মকর্তারাও নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে দরবার অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
মহাপরিচালক চাকরি শৃঙ্খলা বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সবাইকে নির্দেশনা দেন। তিনি আসন্ন নিয়োগ কার্যক্রমকে গত বছরের নিয়োগ প্রক্রিয়ার মতো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
নিয়োগসংক্রান্ত বিষয়ে বাহিনীর কোনো সদস্য যেন অনৈতিক কোনো কাজে জড়িত না হন, সে জন্য তিনি সবাইকে সতর্ক থেকে থাকার নির্দেশনা देते। একই সঙ্গে তিনি এসংক্রান্ত অধিদপ্তরের সব আদেশ-নির্দেশ বাহিনীর সব পর্যায়ের সদস্যদের অবহিত করার ওপর গুরুত্ব দেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সব স্তরের বদলির ক্ষেত্রে যে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা হয়েছে, তা বজায় রাখার জন্য মহাপরিচালক সকলের আন্তরিক সহযোগিতা প্রার্থনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে তিনি প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণের জন্য সবাইকে নির্দেশনা দেন।
আরও পড়ুন: জিয়ার মুক্তির মধ্য দিয়ে জাতি নতুন পথের দিশা পায়: রিজভী
তিনি সবাইকে অবহিত করেন, বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়, যদি আইনবহির্ভূত এমন কনটেন্ট প্রচারের ক্ষেত্রে বাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা থাকে। তখন তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, তিনি বিভিন্ন কল্যাণমূলক কাজের তথ্যও উপস্থাপন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন