ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ


প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ

মঙ্গলবার সকালে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন সদর দপ্তর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছেন ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে। বিরোধী দলের এমপিরা ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা ব্যানার হাতে নিয়ে এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে অগ্রসর হন।

নির্বাচন কমিশন কার্যালয়ের বাইরে অবস্থান নিয়েছেন লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, যখন মিছিলে বাধা দেওয়া হয়। এই আন্দোলনের সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করেছে বিরোধী জোট। গত সপ্তাহে বৈঠকের পর থেকে বিরোধী নেতারা এই কৌশল ঠিক করতে দফায় দফায় আলোচনা চালাচ্ছিলেন। সাম্প্রতিক এই বিষয়টি সংবাদপত্রের শিরোনামে আসার পাশাপাশি ‘ককরোচ জনতা পার্টি’—যাদের প্রতিনিধিত্ব করছে জেন-জি—তাদের সমর্থনও কুড়িয়েছে।

তবে ইন্ডিয়া জোটের আজকের এই মিছিলে অংশ নেয়নি জোটের দুই শরিক দল ডিএমকে ও আম আদমি পার্টি (আপ)। কংগ্রেস, প্রধান বিরোধী দল হিসেবে, সংসদের শীতকালীন অধিবেশন পর্যন্ত জনদৃষ্টিতে বিষয়টি সচল রাখতে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করার লক্ষ্য নিয়েছে। কংগ্রেস ও সমাজবাদী পার্টি উভয়েই চান যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্ধারিত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন পর্যন্ত বিষয়টি আলোচনায় থাকুক। তবে তাদের বর্তমান কৌশল হলো আগামী সংসদীয় অধিবেশন পর্যন্ত এই আন্দোলন ও গতিশীলতা বজায় রাখা।

আরও পড়ুন: দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপির রাজনীতি: ছাত্রদল সেক্রেটারি নাছির উদ্দীন নাছির

এই বিষয়গুলো নিয়ে এবং নিজেদের ভবিষ্যৎ কৌশল চূড়ান্ত করতে কংগ্রেস গত সোমবার এক বৈঠক করে। দলটি এখন নির্বাচন কমিশনকে ‘চিটিং কমিশন’ বা প্রতারক কমিশন বলে অভিহিত করছে। এরপর ২৫ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বুথ স্তরে প্রবীণ কংগ্রেস নেতাদের অংশগ্রহণে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ চৌপাল (জনসভা) অনুষ্ঠিত হবে।

আগামী ১ নভেম্বর দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে একটি বিশাল জনসভার পরিকল্পনা রয়েছে। আগামী ২৫ ও ২৬ নভেম্বর ‘চলো দিল্লি’ কর্মসূচির আওতায় দিল্লির চারপাশ থেকে ছয়টি আলাদা র‍্যালি শুরু হবে। প্রতিটি র‍্যালির নেতৃত্ব দেবেন ভিন্ন ভিন্ন নেতা। ২৬ নভেম্বর সংবিধান দিবসে এই সবকটি র‍্যালি এসে মিলবে দিল্লিতে।

কংগ্রেস ভালো করেই জানে যে ২৬ নভেম্বরের পর সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে। তাই সেখানে এই ইস্যুটি জোরালোভাবে তোলার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার পরিকল্পনা রয়েছে দলটির। পাশাপাশি সুপ্রিমকোর্টের ওপরও তীক্ষ্ণ নজর রাখছে বিরোধী দলগুলো, যেখানে প্রধান বিচারপতির বেঞ্চে নির্বাচন কমিশনসংক্রান্ত একটি মামলার শুনানি চলছে।

আদালত প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনকে নোটিশ পাঠিয়েছে। আদালত পর্যবেক্ষণ দিয়েছে যে, নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত সর্বসম্মত না হলে তা স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মঙ্গলবারের এই মিছিলের পর বিরোধীরা তাদের কৌশল আরও শাণিত করবে, যাতে অন্য বিরোধী দলগুলোকেও এই আন্দোলনে সম্পৃক্ত করা যায়।

আরও পড়ুন: কলকাতার দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু, শোকার্ত টালিগঞ্জ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসের হেলপার সুজন নিহতের আড়াই বছর পর কাভার্ডভ্যান চালক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


বাসের হেলপার সুজন নিহতের আড়াই বছর পর কাভার্ডভ্যান চালক গ্রেফতার

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার সুজন মিয়া নিহত হওয়ার ঘটনাটি আড়াই বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দ্বারা উদঘাটিত হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে পলাতক কাভার্ড ভ্যানচালক মো. রাশেদকে (২২) গাজীপুর জেলা পিবিআই গ্রেফতার করেছে। সোমবার (৫ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআই সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ জুন ভোরে সুজন মিয়া (২৫) অনন্যা ক্লাসিক পরিবহণের বাসে হেলপার হিসেবে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। সকাল ৭টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুরে হোটেল এক্স সংলগ্ন ইউটার্ন এলাকায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে বাসটির সামনের অংশে সজোরে ধাক্কা দেয়।

এ সময় বাসের বাম পাশের দরজায় দাঁড়িয়ে থাকা হেলপার সুজন মিয়া গুরুতর আহত হন। পরে বাসের যাত্রীরা তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় উভয় যানবাহন ক্ষতিগ্রস্ত হয়ে সড়কের ওপর উলটে পড়ে। এ সময় কাভার্ডভ্যানচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোসা. সানজিদা আক্তার মিম বাদী হয়ে ২০২৪ সালের ২৪ জুন জিএমপি সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে সদর থানা পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

পরবর্তীতে আদালতের নির্দেশে চলতি বছরের ৯ এপ্রিল মামলাটির তদন্তভার পায় পিবিআই গাজীপুর জেলা। তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) মো. জুয়েল হোসেনের নেতৃত্বে পিবিআইয়ের বিশেষ তদন্ত দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত কাভার্ড ভ্যানচালক মো. রাশেদের অবস্থান শনাক্ত করে।

এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার সাভার থানাধীন কলমা এলাকার উইন্টার গার্মেন্টসের সামনে অভিযান চালিয়ে রাশেদকে গ্রেফতার করা হয়। পরদিন ৫ অক্টোবর তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার পিপিএম-সেবা বলেন, "নিরাপদ সড়ক ও সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি নাগরিক এবং যানবাহনের মালিক-শ্রমিকদের সচেতনতা প্রয়োজন। সড়কে এ ধরনের মৃত্যু কারো কাম্য নয়। গ্রেফতার চালককে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা আইনমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা আইনমন্ত্রীর

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাবরেজিস্ট্রারদের বিরুদ্ধে অভিযোগ থাকলে, সুনির্দিষ্ট তথ্য প্রদান করা হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়া গেলে কাউকে হয়রানি করা হবে না। আবার অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড়ও দেওয়া হবে না।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে ঢাকা জেলার সাবরেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদে লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান উল্লেখ করেন, সাবরেজিস্ট্রার পদে বদলি ও পদায়ন নিয়ে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা বিদ্যমান। রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে কোনো না কোনো জায়গা থেকে পরিবর্তনের কাজ শুরু করতে হবে। সেই কাজ আজ শুরু হলো।

তিনি বলেন, ঢাকায় পোস্টিংকে ‘প্রাইস পোস্টিং’ হিসেবে ধরা হয়। সাধারণভাবে মনে করা হয়, যাদের ঢাকায় পোস্টিং দেওয়া হয়, তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই ‘প্রাইস পোস্টিংয়ের’ মধ্যেই প্রথম লটারি অনুষ্ঠিত হচ্ছে।

আইনমন্ত্রী জানান, সাবরেজিস্ট্রার পদে বদলি নিয়ে অনেক অভিযোগ রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, লটারিতে ঢাকা জেলার জন্য নির্বাচিত ১৮ জনকে তাদের যোগ্যতা ও সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ বিবেচনা করে বিভিন্ন স্থানে পদায়ন করা হবে।

দুর্নীতি প্রতিরোধে সবার মানসিকতায় পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, দুর্নীতি রোধ করতে হলে সবার মানসিকতায় পরিবর্তন আনতে হবে।

আইনমন্ত্রী আরও বলেন, সরকারি অফিসে দুর্নীতির যে আখড়া তৈরি হয়েছে, সরকার তা ভেঙে দিতে চায়। লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি সেই উদ্যোগেরই অংশ।

মো. আসাদুজ্জামান জানান, সারা দেশে মোট ৩৭২টি সাবরেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ শূন্য রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে তিস্তা এক্সপ্রেসের দুই বগি বিচ্ছিন্ন, নিরাপদে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


গফরগাঁওয়ে তিস্তা এক্সপ্রেসের দুই বগি বিচ্ছিন্ন, নিরাপদে উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত আন্তঃনগর ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনের পেছনের দুটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে কাউরাইদ ও মশাখালী রেলস্টেশনের মধ্যবর্তী বড়াইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে চালকের সতর্কতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁওয়ের বড়াইগ্রাম এলাকা অতিক্রম করার সময় হঠাৎ কাপলিং ভেঙে পেছনের দুটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে ট্রেনের চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন।

চলন্ত অবস্থায় আকস্মিক বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে হুড়োহুড়ি করে নেমে পড়ার চেষ্টা করেন এবং সাময়িক চরম ভোগান্তিতে পড়েন।

ঘটনার খবর পেয়ে রেলওয়ের প্রকৌশলী ও টেকনিশিয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ শুরু করেন।

গফরগাঁও রেলস্টেশন মাস্টার মো. হানিফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাউরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী বড়াইগ্রাম এলাকায় সকাল ১০টা ১০ মিনিটের দিকে তিস্তা এক্সপ্রেসের পেছনের দুটি বগি বিচ্ছিন্ন হয়। পরে খবর পেয়ে রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন বগি দুটি পুনরায় ট্রেনের সঙ্গে সংযুক্ত করেন।

তিনি আরও জানান, সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে যান্ত্রিক ত্রুটি মেরামত সম্পন্ন হয় এবং ১০টা ৩৫ মিনিটে ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। এর ফলে ওই রুটে ট্রেন চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে সাবেক স্ত্রীর হত্যা মামলায় সাবেক স্বামী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


কেরানীগঞ্জে সাবেক স্ত্রীর হত্যা মামলায় সাবেক স্বামী গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রী সুমা আক্তারকে (২৪) হত্যা মামলায় স্বামী সাইফুল হাওলাদারকে (৩০) চট্টগ্রাম পতেঙ্গা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। গত সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানাধীন চরপাড়া লাইটারঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তপন সরকার এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত সাইফুল ঝালকাঠির নলছিটির গোপালপুর এলাকার কালাম হাওলাদারের ছেলে।

এএসপি তপন সরকার জানান, সুমা আক্তারের সঙ্গে সাইফুল হাওলাদারের প্রায় ৫ বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই সাইফুল তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ চলতি বছরের ৯ জুলাই তিনি সুমাকে তালাক দেন। এরপর ভুক্তভোগী দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরের বাগ এলাকায় ভাড়াবাসায় বসবাস করে একটি কারখানায় চাকরি করতেন।

তিনি আরো জানান, গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীর মোবাইল থেকে তার পরিবারকে সাইফুল জানায়, তিনি সুমাকে হত্যা করে মরদেহ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরের বাগ এলাকায় ভুক্তভোগীর ভাড়াবাসায় রেখে গেছেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পান এবং পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় রিহতের মা সাইফুল হাওলাদারসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে এএসপি তপন সরকার আরো জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকা এবং এসআরবি-৭ একটি যৌথ অভিযান পরিচালনা করে গতকাল রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আসামি সাইফুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%