০১:২০ পি.এম
দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনার ফলে মো. মাইদুল ইসলাম (৩৮) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে উপজেলার তেতুলিয়া এলাকায় ফুলবাড়ী-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার ওসি শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ গোপাল রায় গ্রামের মো. ইসাহাক আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, মাইদুল ইসলাম লালমনিরহাট থেকে মোটরসাইকেলযোগে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেতুলিয়া এলাকায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।
আরও পড়ুন: টেকনাফে নাশকতার প্রস্তুতি: বিদেশি পিস্তল ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার, আটক ২
এরপর একটি অজ্ঞাতনামা ট্রাক মিঠাপুকুরগামী পথে তাকে চাপা দিয়ে চলে যায়। ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন