ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষা, ব্যয় ও ভবিষ্যৎ নিয়ে তীব্র অসন্তোষ: যুবসমাজ ইউরোপজুড়ে ফুঁসে উঠেছে


শিক্ষা, ব্যয় ও ভবিষ্যৎ নিয়ে তীব্র অসন্তোষ: যুবসমাজ ইউরোপজুড়ে ফুঁসে উঠেছে

ইউরোপের বিভিন্ন অঞ্চলে তরুণ প্রজন্মের মধ্যে হতাশা ও ক্ষোভের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। শিক্ষাব্যবস্থার সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রতিরক্ষা নীতির কারণে যুবসমাজের অসন্তোষ এখন মহাদেশটির রাজনীতিতে একটি নতুন মোড় নিয়ে এসেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউরোপের তরুণরা বর্তমানে একটি বহুমুখী সংকটের সম্মুখীন, যা তাদের ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ারকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে। শিক্ষার মানহানি এবং সুযোগের অভাবের পাশাপাশি, মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর পাশাপাশি, সরকারের প্রতিরক্ষা ও ভূ-রাজনৈতিক নীতির সিদ্ধান্তগুলো তরুণ সমাজের মধ্যে আরও বেশি ক্ষোভ সৃষ্টি করছে।

আরও পড়ুন: ‘বর্তমান নিয়ন্ত্রণরেখায় যুদ্ধ স্থগিতে সম্মত ইউক্রেন’

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, যদি সরকারগুলো তরুণ প্রজন্মের এই মৌলিক দাবি ও উদ্বেগগুলো দ্রুত আমলে না নেয়, তবে এই আন্দোলন আরও বড় আকার ধারণ করতে পারে এবং ইউরোপের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতায় তা বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ

নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চিনি পরিবহনে ব্যবহৃত একটি স্টিল বডির ল্যান্ডিং ক্রাফটও জব্দ করা হয়। জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সোমবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়া উপজেলার টাংকি খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। এ সময় সন্দেহজনক একটি স্টিল বডির ল্যান্ডিং ক্রাফটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত ল্যান্ডিং ক্রাফটটিও জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জব্দ করা চিনি ও ল্যান্ডিং ক্রাফটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকিজ মেডিপ্লেক্স ও কেএনএস কানাডার মধ্যে সমঝোতা স্মারক সই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


আকিজ মেডিপ্লেক্স ও কেএনএস কানাডার মধ্যে সমঝোতা স্মারক সই

দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গ-প্রতিষ্ঠান আকিজ মেডিপ্লেক্স লিমিটেড এবং কেএনএস কানাডা (বিডি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা দীর্ঘস্থায়ী লিভার রোগের আধুনিক রোগনির্ণয় ও মূল্যায়নের লক্ষ্যে পরিচালিত হয়েছে।

সম্প্রতি ১৩ অক্টোবর তারিখে রাজধানীর ঢাকার মিরপুর-১০ এলাকায় আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ফাইব্রোস্ক্যান প্রযুক্তির ওপর একটি বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কেএনএস কানাডা (বিডি)-এর পরিচালক ডা. তাসরিনা রহমান ‘ফাইব্রোস্ক্যান- দ্য প্লাটফর্ম ফর দ্য ডায়াগনোসিস অব দ্য কনসিকোয়েন্স অব ক্রোনিক লিভার ডিজিজ’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। তার উপস্থাপনায় লিভারের স্বাস্থ্য মূল্যায়ন, দীর্ঘস্থায়ী লিভার রোগের জটিলতা নির্ণয় এবং রোগ ব্যবস্থাপনায় ফাইব্রোস্ক্যান প্রযুক্তির ভূমিকা ও গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া, আধুনিক এই ডায়াগনস্টিক প্রযুক্তি কিভাবে লিভারের অবস্থা মূল্যায়নে সহায়তা করতে পারে, সে বিষয়েও আলোচনা করা হয়।

কর্মশালায় আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ এবং প্রতিষ্ঠানটির কনসালট্যান্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে আকিজ মেডিপ্লেক্স লিমিটেড ও কেএনএস কানাডা (বিডি) চিকিৎসা ক্ষেত্রে জ্ঞান বিনিময়, আধুনিক রোগনির্ণয় প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রতিষ্ঠান দুটি ভবিষ্যতেও চিকিৎসা পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার প্রসারে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর গাওয়া ‘রঙ্গিলা আসমান’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর গাওয়া ‘রঙ্গিলা আসমান’

চলতি সপ্তাহে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে শ্যামল মাওলা অভিনীত চলচ্চিত্র ‘চিরকুট’। সিনেমাটির গল্পের পাশাপাশি দর্শক ও শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছে এর একটি উল্লেখযোগ্য গান ‘রঙ্গিলা আসমান’। গানটিতে কণ্ঠ দিয়েছেন উদীয়মান শিল্পী মেহেদী সরকার ও রাকিবা ঐশী।

মুনতাসির আকিবের পরিচালনায় নির্মিত ‘চিরকুট’ সিনেমার এই গানটির কথা লিখেছেন কিঙ্কর আহসান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী সরকার নিজেই। সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন কৌশিক আহমেদ অন্তর এবং শব্দ পরিকল্পনায় ছিলেন জেএইচ মুন্না।

সিনেমায় প্রথমবার গান গাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে মেহেদী সরকার মন্তব্য করেন, ‘আমার ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল কণ্ঠশিল্পী হব এবং সেই স্বপ্ন পূরণের পথেই প্রতিনিয়ত হাঁটছি। তবে আমার এই পথচলায় সব সময়ই পাশে ছিল আমার পরিবার। এই প্রথম সিনেমায় গান করলাম যা আমার কাছে অত্যন্ত আনন্দের। আজ আমার মা বেঁচে থাকলে হয়তো অনেক খুশি হতেন।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ী জেলা কারাগারে হাজতি নারায়ণ চন্দ্র দাসের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


রাজবাড়ী জেলা কারাগারে হাজতি নারায়ণ চন্দ্র দাসের মৃত্যু

রাজবাড়ী জেলা কারাগারের হাজতি নারায়ণ চন্দ্র দাসের (৭০) মৃত্যু ঘটেছে। রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণ চন্দ্র দাস রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মৃত ননী গোপাল দাসের পুত্র ছিলেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দঘাট থানার একটি মামলার আসামি ছিলেন।

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত শনিবার (১৭ অক্টোবর) অসুস্থ হয়ে পড়লে নারায়ণ চন্দ্র দাসকে কারাগার হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিন রাত ১০টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে তার মৃত্যু ঘটে।

কারা কর্তৃপক্ষ জানায়, নারায়ণ চন্দ্র দাস হৃদরোগে আক্রান্ত ছিলেন। সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর ফরিদপুর জেলা কারাগার কর্তৃপক্ষ তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%