০৮:১০ পি.এম
মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে কিনা, সে বিষয়ে মন্তব্য করার জন্য এখনো সময় আসেনি। নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বর মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে শিল্পাঞ্চল আশুলিয়ার সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় সৈয়দ আজাদ সুবহানী উল্লেখ করেন, কাউকে প্রস্তাব দিতে বাধ্য করার কোনো সুযোগ নেই। মালিকপক্ষ যদি প্রস্তাব না দেয়, তাহলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও জানান, এই ক্ষেত্রে মজুরি বোর্ডের নির্ধারিত প্রক্রিয়া, সূচক ও নির্দেশক অনুসরণ করা হবে।
আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ আইনগতভাবে বন্দি প্রত্যর্পণ: শিশির মনির
এর আগে, চেয়ারম্যানের নেতৃত্বে মজুরি বোর্ডের একটি পরিদর্শন দল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি পোশাক কারখানা পরিদর্শন করে। ওই সময় কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও কর্মপরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন