১০:৫৬ এম
জামালপুরের বকশীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নীলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন উফেজা বেগম (৬৫) এবং অন্যজন তার পুত্রবধূ ফরিদা বেগম (৪০)। একই পরিবারের দুই নারীর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: চুল কাটার টাকা নিয়ে দ্বন্দ্বে সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার সাদ্দাম
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস বকশীগঞ্জ উপজেলার নীলক্ষিয়া ঠাকুরপাড়া হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। মুহূর্তেই সেখানে ভিড় জমে যায়। একই পরিবারের শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যুর খবর তাদের স্বজনদের মধ্যে মাতম সৃষ্টি করে। খবর পেয়ে বকশীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে। এ ঘটনায় বাসের হেলপার মহিউদ্দিনকে পুলিশ আটক করেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
এমএইচ
আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র্যালি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন