ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

চুয়াডাঙ্গায় বাংলাদেশ মেডিকেল অ্যাসেসিয়েশনের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত


চুয়াডাঙ্গায় বাংলাদেশ মেডিকেল অ্যাসেসিয়েশনের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় বাংলাদেশ মেডিকেল অ্যাসেসিয়েশনের আয়োজনে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে স্থানীয় হোটেল সাহিদ প্যালেসের মিলনায়তনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক ডা. মোঃ আবু হাসানুজ্জামানের সভাপতিত্বে এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. শাফিউজ্জামান সুমনের উপস্থাপনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সায়ীদ মেহেবুব উল কাদির।

আরও পড়ুন: ২১ বছর ধরে সড়ক নেই, বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে স্কুলে যায় শিশুরা

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ডা. এহসানুল হক তন্ময়। এরপর চিকিৎসকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নোট উপস্থাপন করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন ডা. হাদি জিয়াউদ্দিন আহমেদ, সার্জন অধ্যাপক ডা. ওয়ালিউর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন এবং ডা. মাহবুবুর রহমান মিলন। বৈজ্ঞানিক চিকিৎসা সংক্রান্ত বিষয় উপস্থাপন করেন ডা. এম.বি. আজম। প্যানেল অব এক্সপার্ট হিসেবে ছিলেন ডা. ফকির মোহাম্মদসহ অন্যান্য জ্যেষ্ঠ চিকিৎসকবৃন্দ।

সায়েন্টিফিক সেমিনারে চুয়াডাঙ্গা জেলা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা পর্যায়ে কর্মরত শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: রূপালী ব্যাংকের খুলনা বিভাগে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কায়রোতে সম্মাননা ক্রেস্ট পেলেন কক্সবাজারের অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৮ এম


কায়রোতে সম্মাননা ক্রেস্ট পেলেন কক্সবাজারের অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক

মিশরের রাজধানী কায়রোতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট লাভ করেছেন কক্সবাজারের মা’হাদ আন-নিবরাসের পরিচালক অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক। এই সম্মাননা ‘আজহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’-এর পক্ষ থেকে প্রদান করা হয়।

সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত একটি বিশেষ অনুষ্ঠানে, আজহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশের সভাপতি আব্দুর রহমান, মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং মিশরে বসবাসরত বাংলাদেশিদের উপস্থিতিতে অধ্যক্ষ মাওলানা জিয়াউল হকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় আয়োজক কমিটির সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

সম্মাননা গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক বলেন, “আজহার ওয়েলফেয়ার সোসাইটি, মান্যবর রাষ্ট্রদূত ও প্রবাসী ভাইদের পক্ষ থেকে পাওয়া এ সম্মাননা আমার একার অর্জন নয়; এটি সবার ভালোবাসা ও আন্তরিকতার প্রতীক। এ স্বীকৃতি ভবিষ্যতে প্রবাসীদের কল্যাণে এবং দেশ ও মানুষের সেবায় আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অধ্যক্ষ মাওলানা জিয়াউল হককে অভিনন্দন ও শুভকামনা জানান। তাঁরা আশা প্রকাশ করেন যে, শিক্ষা, দাওয়াহ ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে-বিদেশে বাংলাদেশের ভাবমর্যাদা আরও উজ্জ্বল করতে তাঁর অব্যাহত ভূমিকা থাকবে।

উল্লেখ্য, অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক কক্সবাজারের ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিষ্ঠান মা’হাদ আন-নিবরাসের পরিচালক। বর্তমানে তিনি মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ কোর্সে প্রশিক্ষণ নিচ্ছেন। শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমে তাঁর সম্পৃক্ততার পাশাপাশি এ সম্মাননা তাঁর ভবিষ্যৎ সমাজসেবামূলক উদ্যোগে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী বন্দীদের শিশু সন্তানদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৯ এম


নারী বন্দীদের শিশু সন্তানদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স বৃদ্ধি

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬ : দেশের কারাগারগুলোতে নারী বন্দীদের সাথে থাকা শিশু সন্তানদের চিকিৎসার জন্য শিগগিরই বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে, ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হবে এবং নার্সের সংখ্যা বৃদ্ধি করা হবে।

কারা অধিদপ্তর ধাপে ধাপে দেশের ৭৫টি কারাগারে ডে-কেয়ার সেন্টার স্থাপনের কার্যক্রম পরিচালনা করছে এবং সেখানে ২৪ ঘণ্টা চিকিৎসক নিয়োজিত রাখার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে প্রায় ৩ হাজার ৮০০ জন নারী বন্দী রয়েছেন। এসব বন্দী মায়েদের সাথে ৩৫০ জন শিশু কারাগারে আটক রয়েছে। এর মধ্যে ১৭৮ জন ছেলে শিশু এবং ১৭২ জন মেয়ে শিশু রয়েছে। কারাগারে মহিলা বন্দিদের সাথে থাকা শিশুদের চিকিৎসা উন্নত করার জন্য বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ এবং নার্স বৃদ্ধির পরিকল্পনা করছে কারা কর্তৃপক্ষ।

কারা অধিদপ্তর জানিয়েছে, কারা বিধান অনুযায়ী ছয় বছরের কম বয়সী শিশুদের মায়ের সঙ্গে কারাগারে থাকার সুযোগ রয়েছে। দেশের বিভিন্ন কারাগারগুলোতে ডে কেয়ার বা সেল, ছোট খেলার মাঠ, শ্রেণিকক্ষ, লাইব্রেরি ও খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম রয়েছে। এখানে শিশুদের প্রাথমিক শিক্ষা ও বিনোদনের ব্যবস্থা করা হয়। তিন বছরের বেশি বয়সী শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়া হয় ডে-কেয়ার সেন্টারে। পড়াশোনার পাশাপাশি নৃত্য, গান ও চিত্রাঙ্কণ শেখানো হয়।

এ প্রসঙ্গে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মেছবাহুল আলম সেলিম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে জানান, "দেশের কারাগারগুলোতে নারী বন্দীদের সাথে থাকা তাদের শিশু সন্তানদের স্বাস্থসেবা উন্নয়নে বর্তমান সরকার খুবই আন্তরিক।" তিনি আশা প্রকাশ করেন যে শিগগিরই বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স বৃদ্ধি এবং ফার্মাসিষ্ট নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, "পর্যায়ক্রমে দেশের ৭৫টি কারাগারে ডে-কেয়ার সেন্টার স্থাপন এবং সেখানে ২৪ ঘণ্টা চিকিৎসক নিয়োজিত রাখার বিষয়ে কার্যক্রম চলছে।" কর্নেল মেছবাহুল আলম সেলিম যোগ করেন, বর্তমান সরকারের উদ্যোগে কারাগারগুলোতে ধারাবাহিকভাবে সংশোধন, উন্নয়ন ও পুনর্বাসনমূলক কার্যক্রম চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে দেশের কারাগারগুলোতে নারী বন্দীদের সাথে থাকা শিশু সন্তানদের চিকিৎসার জন্য অচিরেই বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের এবং ডে-কেয়ার সেন্টার ও নার্স বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে।

কারা অধিদপ্তর জানিয়েছে, মায়ের সাথে আটক শিশুদের মধ্যে যেসব শিশু দুগ্ধপোষ্য, তাদের দুধের পাশাপাশি কারা কর্তৃপক্ষ পুষ্টি সমৃদ্ধ খাবার প্রদান করে।

এছাড়াও কারাগারে কর্তব্যরত চিকিৎসক নিয়মিত তাদের চিকিৎসা প্রদান করে থাকেন। প্রতিটি কারাগারেই শিশুদের জন্য খেলাধুলার সামগ্রী ও যে সকল শিশু প্রাথমিক শিক্ষার গ্রহণের বয়স হয়েছে তাদেরকে প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়ে থাকে।

এছাড়াও কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার, সিলেট কেন্দ্রীয় কারাগার, রাজশাহী কেন্দ্রীয় কারাগার ও খুলনা জেলা কারাগারসহ মোট ৮টি কারাগারে ডে-কেয়ারের ব্যবস্থা চালু রয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা কারা অধিদপ্তরের জেলার (লজিস্টিক অ্যান্ড মিডিয়া) মো. মাসুদ হাসান জুয়েল বাসস’কে বলেন, "কারাগারের ডে-কেয়ারে যেসব শিশু থাকে তাদের জীবন যাপনের জন্য স্থানীয় কারা কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী দৈনন্দিন খাবারের ব্যবস্থা করে।" তিনি আরও জানান, তাদের চিকিৎসাও কারা কর্তৃপক্ষ প্রদান করে থাকে। নারীদের আর্থিক অবস্থা বিবেচনা করে মায়ের সাথে থাকা শিশুদের পোশাকের ব্যবস্থা করা হয়।

বিশেষ দিবস যেমন— মহান বিজয় দিবস, মহান স্বাধীনতা দিবস, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে মায়ের সাথে থাকা শিশুদের নতুন কাপড়ের ব্যবস্থা করা হয়ে থাকে।

কারাগারে মায়ের সাথে থাকা শিশুদের খাবারের তালিকা মূলত কারা বিধি অনুযায়ী কারা হাসপাতালের চিকিৎসক নির্ধারণ করে থাকে। অতিরিক্ত খাবারের প্রয়োজন হলে দায়িত্বরত চিকিৎসক জেল সুপারকে অতিরিক্ত খাবার প্রদানের পরামর্শ প্রদান করে থাকেন। সে মোতাবেক মায়ের সাথে থাকা শিশুকে অতিরিক্ত খাবার প্রদান করা হয়।

এ প্রসঙ্গে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বাসস’কে বলেন, "এখানে একটি বিশেষায়িত ও নারী কারাগার রয়েছে। এখানে বন্দি মায়েরা তাদের ছোট সন্তানদের সঙ্গে রাখতে পারেন।" বন্দি নারীদের মধ্যে মাদক মামলা ও সাধারণ মামালাসহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন।

তিনি আরও বলেন, "এ কারাগারে বর্তমানে মহিলা বন্দীর সংখ্যা ৮১৩ জন ও তাদের ৬০ জন শিশু সন্তান রয়েছে।" তিনি জানান, মহিলা বন্দীদের সাথে থাকা শিশু সন্তানদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, ডে-কেয়ার সেন্টার বৃদ্ধি ও নার্স বৃদ্ধির কার্যক্রম চলছে। কারাগারে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন কারাগারে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় শিক্ষা, কাউন্সেলিং ও অন্যান্য মানসিক উন্নয়নমূলক কার্যক্রম চালু করা হয়েছে।

কারা অধিদপ্তর জানায়, দেশে কারা ব্যবস্থার গোড়াপত্তন ঘটে ১৭৮৮ সালে ব্রিটিশ শাসনামলে। পুরানো ঢাকার চকবাজার এলাকায় একটি ক্রিমিনাল ওয়ার্ড বা বন্দিখানা নির্মাণের মাধ্যমে কারাগারে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

পরবর্তীতে ১৮৩৬ সালে অবিভক্ত ভারতবর্ষের বিভিন্ন জেলা ও মহকুমা সদরে কারাগার নির্মাণ করা হয় ও ১৮৬৪ সালে সমন্বিত কারা ব্যবস্থাপনার যাত্রা শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি ও পুত্রবধূর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৯ এম


বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি ও পুত্রবধূর

জামালপুরের বকশীগঞ্জে বাসের চাপায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন শাশুড়ি ও পুত্রবধূ। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি জব্দ করেছে এবং এর হেলপারকে আটক করা হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) এবং তার পুত্রবধূ ফরিদা বেগম (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন নামের একটি বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন উফেজা বেগম ও ফরিদা বেগম। সকাল ৬টার দিকে বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় তাদের চাপা দেয়, যার ফলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে।

দুর্ঘটনার পর বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে।

শাশুড়ি ও পুত্রবধূর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানিয়েছেন, বাসটি জব্দ করা হয়েছে এবং এর হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবেল শান্তি পুরস্কার না পেয়ে ক্ষোভ প্রকাশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২১ এম


নোবেল শান্তি পুরস্কার না পেয়ে ক্ষোভ প্রকাশ ট্রাম্পের

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষোভ প্রকাশ করেছেন নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার কারণে। তিনি মন্তব্য করেছেন, এ বছর যিনি নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছেন, তার নাম তিনি ‘কখনো শুনিনি’ বলে উল্লেখ করেছেন।

ট্রাম্পের দাবি, এই পুরস্কারটি যুক্তরাষ্ট্রের প্রাপ্য ছিল। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এই পুরস্কারটি তারই প্রাপ্য বলে মনে করেন।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, শুক্রবার নিউইয়র্কের সিরাকিউজে সমর্থকদের এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘নোবেল শান্তি পুরস্কার চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী এমন একদল মানুষের কারণে চিরতরে তার মর্যাদা হারিয়েছে। তারা গণতন্ত্রবিরোধী ও প্রকৃতপক্ষে সভ্যতার শত্রু।’

তিনি আরও উল্লেখ করেন, ‘নোবেল শান্তি পুরস্কারটি দেওয়া উচিত ছিল যুক্তরাষ্ট্রকে, আর সেই পুরস্কারের প্রতিনিধিত্ব করার কথা ছিল আপনাদের প্রেসিডেন্ট হিসেবে আমাকে।’

এ সময় পুরস্কার বিজয়ী সম্পর্কে নিজের অনাগ্রহ প্রকাশ করে ট্রাম্প বলেন, তিনি ওই বিজয়ীর নাম কখনো শোনেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%