০৮:৫১ পি.এম
অতিবৃষ্টির কারণে চুয়াডাঙ্গার নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। জেলা শহরের চাঁদমারি মাঠ, আরামপাড়া, দক্ষিণ হাসপাতালপাড়া, গুলশান পাড়াসহ অনেক নিচু এলাকায় পানি জমে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও, অনেক সড়কেও দেখা দিয়েছে জলাবদ্ধতা।
প্রবল বৃষ্টির ফলে শহর এলাকার মানুষের উপস্থিতি কম ছিল। বেশিরভাগ মানুষ দিনের অধিকাংশ সময় নিজেদের ঘরে অবস্থান করেছিলেন।
আরও পড়ুন: প্রজন্মকে অপরাধী নয়, মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: ফখর উদ্দিন এমপি
চুয়াডাঙ্গা শহরের আরামপাড়ার ব্যবসায়ী মুরাদ হোসেন জানান, আরামপাড়ার অনেকের বাড়িতে পানি ঢুকে গেছে এবং রাস্তায় জমে রয়েছে পানি। পানি নিস্কাসনের অভাবে মানুষ দুর্ভোগে পড়েছেন।
শহরের গুলশানপাড়ার বাসিন্দা আসমত আলী বলেন, গুলশানপাড়া থেকে দক্ষিণ হাসপাতাল পাড়া পর্যন্ত এলাকাটি অনেকটাই নিচু, এবং এসব এলাকায় পানি জমে যাওয়ার ফলে সমস্যা অনেক বেশি হয়েছে। পাড়ামহল্লার রাস্তাগুলোও বর্তমানে পানির নিচে রয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, শুক্রবার ভোর ৩.৪০ থেকে সকাল ৯টা পর্যন্ত টানা বৃষ্টিপাতে মোট ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকালবেলা কিছুটা বিরতির পর দুপুরে আবারও গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে।
আরও পড়ুন: কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন