ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

সিরিজ জিততে চান শরিফুল


সিরিজ জিততে চান শরিফুল

জাতীয় দলের পেস বোলার শরিফুল ইসলাম জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে একাদশে জায়গা না পাওয়ায় তিনি একদমই দুশ্চিন্তায় ছিলেন না। বরং এই বাঁহাতি দাবি করেছেন, তিনি মোটেও ‘দুর্ভাগা’ ছিলেন না; বরং উল্টো এই বিরতি তাকে সতেজ হয়ে ফিরতে সহায়তা করেছে।

চোটের কারণে সিরিজ শুরুর আগেই প্রথম টেস্টের একাদশ থেকে শরিফুলের বাদ পড়া নিশ্চিত হয়ে গিয়েছিল। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন। পরবর্তীতে দলটির সঙ্গে যোগ দেন শরিফুল। ম্যাকেতে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে ফিরতে তিনি এখন পুরোপুরি প্রস্তুত।

গত মঙ্গলবার (১৮ আগস্ট) ম্যাকেতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শরিফুল বলেছেন, ‘না, প্রথম টেস্টে খেলতে না পারাটা দুর্ভাগ্যজনক ছিল না।’

আরও পড়ুন: শুধু ৯ দেশ-ই নয়, বিশ্ব এক হলেও হারবে? কারণ- ইয়েমেনের জন্য নবী (সা.) দোয়া করেছিলেন!

তিনি আরো জানান, ‘যা ঘটে, তা আগে থেকেই জানিয়ে ঘটে না। চোটের পর আমি কয়েক দিন বিশ্রাম নিয়েছি এবং পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমার মনে হয়, এটা আমার শরীরের জন্য ভালোই হয়েছে।’

ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে শরিফুল অত্যন্ত খুশি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেটিই বাংলাদেশের প্রথম জয়। দ্বিতীয় টেস্টে সুযোগ পেলে খেলার জন্যও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।

শরিফুল বলেন, ‘আমি সব সময় যারা খেলছিল তাদের জন্য দোয়া করেছি, যাতে তারা নিজেদের সেরাটা দিতে পারে এবং আমরা জিততে পারি। আমরা যখন ম্যাচটি জিতলাম, তখন বাংলাদেশের অন্য সবার চেয়েও আমি বেশি খুশি হয়েছিলাম।’

তিনি যোগ করেন, ‘আমি সত্যিই খুব ভালো অনুভব করেছি। আলহামদুলিল্লাহ। এমন জয়ের অংশ হতে পারাটা দারুণ ব্যাপার। অন্তত দলে না থাকলেও ছবিতে তো ঢুকে পড়েছি (হাসি)।’

আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরার মাইকিং, পুলিশ দুইজনকে আটক করেছে

এই বাঁহাতি আরও বলেন, ‘এটা ধরে রাখার চেষ্টা করব। আমি সব সময় প্রস্তুত। দেখা যাক, ভাগ্যে থাকলে, ইনশা আল্লাহ, ম্যাচটি খেলব।’ তার কথায় বোঝা যাচ্ছে, মাঠে ফেরার জন্য তিনি মুখিয়ে আছেন।

বিমানবিলম্বের কারণে প্রায় ১৪ ঘণ্টা বিমানবন্দরে কাটানোর পর মঙ্গলবার (১৮ আগস্ট) ম্যাকেতে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে এই বিষয় নিয়ে খুব একটা চিন্তিত নন শরিফুল। বরং তার মতে, ডারউইনের তুলনায় ম্যাকের আবহাওয়া বাংলাদেশের জন্য অধিক উপযোগী। কারণ এখানকার আবহাওয়া ডারউইন কিংবা বাংলাদেশের মতো অতটা গরম ও আর্দ্র নয়।

শরিফুল বলেন, ‘আমি এটাকে দীর্ঘ যাত্রা বলব না। আমাদের ট্রানজিটটাই শুধু দীর্ঘ হয়েছে, কারণ ফ্লাইট দেরি করেছিল।’

তিনি বলেন, ‘অবশ্যই, ডারউইনে আমি যখন ছিলাম, তখন এখানকার চেয়ে বেশি গরম ছিল। এখানকার আবহাওয়া আমাদের জন্য ভালো। দেশে এখন খুব গরম। সেই তুলনায় এখানকার আবহাওয়া আমাদের জন্য উপযোগী।’

আরও পড়ুন: ভারত থেকে আসা ১৩৫ টন চালে আফলাটক্সিনের উপস্থিতি

সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গেও দলের যোগাযোগ রয়েছে বলে জানান শরিফুল। এই বাঁহাতি বলেন, ‘তিনি (ডোনাল্ড) সকলকে ব্যক্তিগতভাবে বার্তা পাঠান। আমাকে লিখেছেন, “শুভকামনা, তুমি চোট থেকে ফিরেছ। আশা করি পরের ম্যাচে খেলবে। তোমার জন্য শুভকামনা।”’

শরিফুলের চোখ এখন বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের দিকে।

সিরিজ জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, ‘অবশ্যই। কোন দলই বা সিরিজ জিততে চায় না? আমরাও সিরিজ জিততে চাই। ইনশা আল্লাহ, আমরা চেষ্টা করব।’

আগামী শনিবার (২২ আগস্ট) গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এর মধ্যে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি জয় বাংলাদেশকে ফাইনালের দৌড়ে আরও ভাল অবস্থানে নিয়ে যাবে।

আরও পড়ুন: যুবদল নেতা সাকের হত্যার বিচার দাবি করে সংবাদ সম্মেলন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়নপুর ম্যাক্স ভিআইপি হাসপাতালের ভূয়া ডাক্তারের বিরুদ্ধে কঠোর অবস্থানে-টিএস গোলাম রায়হান

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোটার

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


নারায়নপুর ম্যাক্স ভিআইপি হাসপাতালের ভূয়া ডাক্তারের বিরুদ্ধে কঠোর অবস্থানে-টিএস গোলাম রায়হান

মতলব দক্ষিনের নারায়নপুর ম্যাক্স ভিআইপি (প্রাঃ) লিঃ হাসপাতালের ম্যানেজার ভূয়া ডাক্তার আসলাম মিয়াজী ও প্রতিষ্ঠানের বিরোদ্ধে কঠোর অবস্থানে মতলব দক্ষিন উপজেলা স্ব্যাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রায়হান । ওনার এই সাহসী উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন মতলবের সচেতন সমাজ ।

ডাঃ গোলাম রায়হান বলেন মতলবের কোন হাসপাতালে ভূয়া ডাক্তার থাকতে পারবেনা। তথ্য প্রমান পাওয়া গেলে তাদের বিরোদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। ম্যাক্স ভিআইপি হাসপাতালের ম্যানেজার ডাক্তার না হওয়ায় আমি তার বিরোদ্ধে কোন ব্যাবস্থা নিতে পারি না। তবে আমি প্রশাসনে নিকট তার বিরোদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত নোটিশ পাঠাবো। হাসপাতালের বিরোদ্ধে আমি শিগ্রিই ব্যবস্থা নেব।


উল্লেখ - এক মাদ্রাসা শিক্ষার্থীকে ভাঙা হাতের চিকিৎসা নিতে ম্যাক্স ভিআইপি হাসপাতালে আসলে হাসপাতালের ম্যানেজার সাবেক মেম্বার আসলাম মিয়াজী নামের এক (ভূয়া ডাক্তার) চিকিৎসক সেজে চিকিৎসা দেয় ।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইসমাম ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম রায়হানের কাছে লিখিত অভিযোগ করেন রোগীর স্বজন আবুল কালাম ।

এলাকাবাসীর দাবী প্রতিষ্ঠান দেওয়ার পর থেকেই এই হাসপাতাল ভূয়া ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা পরিচালিত হচ্ছে । তাদের ভুল চিকিৎসার কারণে বেশ কয়েকজন রোগী মৃত্যুবরণ করেছেন । কেউ অভিযোগ করলে গোপনে ওই অভিযোগকারীকে মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে নেয় । এভাবে আর চলতে দেওয়া যায় না । সুচিকিৎসা ও সঠিক সেবা পেতে তারা স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন । তারা আরো বলেন প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় যাব ।

অভিযোগ সুত্রে জানাযায় গত ১০ জুলাই মাদ্রাসার শিক্ষার্থী মো. ইয়াছিনের (১০) খেলতে গিয়ে ডান হাত ভেঙে যায়। স্বজনেরা তাকে নিয়ে যান নারায়ণপুর বাজারের অবস্থিত ‘ম্যাক্স ভিআইপি প্রা. লিমিটিড’ নামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের ম্যানেজার আসলাম মিয়াজী নিজেই চিকিৎসক সেজে সাড়ে পাঁচ হাজার টাকায় তার ভাঙা হাতের চিকিৎসা করেন এবং পরপর দুই দিন দই-বার ব্যান্ডেজ করানোর পরও প্রায় ১ মাসেও ওই শিক্ষার্থীর হাতের অবস্থার উন্নতি হয়নি। হাতের অসহ্য ব্যথায় কাতরাচ্ছে সে।

গত ৩ আগষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে বিষয়টির প্রতিকার ও তদন্ত চেয়ে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ করেন আহত শিক্ষার্থীর দাদা আবুল কালাম ।

গত ১৭ আগষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রায়হান উভয় পক্ষকে আসতে বলেন । ওই দিন হাসপাতালের ম্যানেজার ভূয়া ডাক্তার উপস্থিত হয় নি. .........

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদের অজুখানা থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


মসজিদের অজুখানা থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার

 

নাটোরের বাগাতিপাড়ায় একটি মসজিদের অজুখানা থেকে স্যানিটারি মিস্ত্রি আব্দুল মোমিন (৫০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই ঢাকা পাড়া জামে মসজিদ থেকে মরদেহটির উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মোমিন ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন ও পরিবারিকভাবে পরিচিত।

স্থানীয় সূত্র ও নিহতের ছেলের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুল মোমিন দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের কারণে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। স্থানীয়দের মধ্যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, তিনি আত্মহত্যা করেছেন।

তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে এশার করে।

बागাতীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

বাণিজ্যিক জাহাজে ক্রমাগত হামলা হচ্ছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় পুরো অঞ্চলে সামরিক উত্তেজনা এখন তুঙ্গে। এর মধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে যেকোনো ধরনের সহায়তা প্রদানের বিষয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, যদি যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা বা সুবিধা দেওয়া হয়, তবে সেই সংশ্লিষ্ট দেশটি সরাসরি মার্কিন আগ্রাসনের অংশীদার হিসেবে গণ্য করা হবে।

সম্প্রতি হরমুজ প্রণালি উন্মুক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার যে খসড়া প্রস্তাব করা হয়েছিল, তা এখন পুরোপুরি ভেঙে পড়েছে। দুই পক্ষ আগে বার্তা বিনিময়ের কথা নিশ্চিত করলেও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানের সাথে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না এবং ভবিষ্যতে এমন কোনো আলোচনার পরিকল্পনা নেই। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে চিত্রায়িত করে একটি বিতর্কিত পোস্ট দেন। এর ফলে কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের সমস্ত সম্ভাবনা আপাতত থমকে গেছে।

ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলি আবদুল্লাহি বার্তা সংস্থা মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আঞ্চলিক দেশগুলোর নিরপেক্ষতার প্রতিশ্রুতি নিয়ে সরাসরি সংশয় প্রকাশ করেছেন। তিনি জানান, স্বাগতিক দেশগুলোর অজ্ঞাতে তাদের সামরিক ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন যুদ্ধবিমান এবং বিশেষ করে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান অবস্থান করা প্রায় অসম্ভব। ফলে মার্কিন বাহিনীকে সুবিধা দেওয়া দেশগুলোকেও তেহরান এই যুদ্ধের প্রত্যক্ষ পক্ষ হিসেবে বিবেচনা করবে।

এদিকে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিতে সংযুক্ত আরব আমিরাত ইরানের সাথে সমস্ত প্রকার আর্থিক ও অর্থনৈতিক লেনদেন স্থগিত করার ঘোষণা দিয়েছে। সম্প্রতি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে ইরানের সাথে বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন অনির্দিষ্টকালীন জন্য বন্ধ থাকবে। আবুধাবি অভিযোগ করে, তাদের জলসীমা লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। ইউএই-এর রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি এডনকের একের পর এক ট্যাঙ্কারে হামলার ঘটনা এবং সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উত্তেজনার কারণে দুই দেশের সম্পর্ক এখন চরম অবনতির দিকে যাচ্ছে।

সূত্র: খালিজ টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতায় জীবন দিয়ে বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ২ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


কলকাতায় জীবন দিয়ে বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ২ বাংলাদেশি

কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে মৃত্যুবরণ করেন বিল্লাল মাঝি এবং তার সহযোগী বন্ধু হাবিবুর রহমান। মৃত্যুর আগে, বিল্লাল মাঝি গাজীপুরের কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের কাপাইশ গ্রামের করম আলী মাঝির ছেলে। তিনি তার বন্ধুর চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। সেখানে বুকে ব্যথা অনুভব করেন এবং তিনি মারা যান।

বন্ধুর মৃত্যু সইতে না পেরে, এক দিন পর মারা যান হাবিবুর রহমান। মৃত্যুর পর সাত দিন পর বাংলাদেশে তাদের মরদেহ আসে। পরে একসঙ্গে জানাজা শেষে তাদের মরদেহ তাঁদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বুধবার, ১৯ আগস্ট, দুই বন্ধু পরিবারের সূত্রে মরদেহ দাফনের সংবাদ নিশ্চিত করা হয়। এই তথ্য অনুযায়ী, হাবিবুর রহমান (৫৭) একই জেলার কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের আসাম উদ্দিনের ছেলে। বিল্লাল মাঝির স্ত্রী তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। হাবিবুর রহমানের স্ত্রী দুই মেয়ে ও এক ছেলেও রয়েছেন।

বিল্লাল মাঝির মেয়ে আফরোজা আক্তার (২২) বলেছেন, ‘আমার বাবা তার বন্ধু হাবিবুর রহমানকে চিকিৎসায় সহযোগিতা করার জন্য ২৯ দিন আগে কলকাতায় যান। বাবার বন্ধুর চিকিৎসা শেষে ৯ আগস্ট বাড়িতে রওনা হন। থাকাকালীন, কলকাতা থেকে ট্যাক্সিতে আসার পথে বাবার বুকে ব্যথা শুরু হয়। তাকে এম আর ভাঙ্গুর ডিস্ট্রিক্ট স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তার বাবাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও যোগ করেন, ‘যখন আমার বাবার মরদেহ হাসপাতালে ছিল, আমাদের পরিবারের সদস্য হাবিবুর রহমানের মৃত্যু সইতে না পেরে পরদিন ১০ আগস্ট তিনিও মারা যান। ১৬ আগস্ট তাদের মরদেহ বাংলাদেশে আসে এবং ১৭ আগস্ট জানাজা শেষে দাফন করা হয়।’

দুই বন্ধুদের মৃত্যুতে তাদের পরিবারের মধ্যে শোকের ছায়া পড়েছে। তাদের পরিবার এবং আশপাশের মানুষের মধ্যে স্তব্ধতা বিরাজ করছে। জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘মরদেহের একসঙ্গে জানাজা সম্পন্ন হয়েছে এবং তাদের নিজ নিজ কবরস্থানে দাফন করা হয়েছে।’

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ টিএম কামরুল ইসলাম জানান, ‘সরকার মরদেহ আনার বিষয়ে আইনি সহযোগিতা করেছে এবং দাফনের কাজ সম্পন্ন হয়েছে। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি।’ গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইঁয়া জানান, ‘সরকার এই পরিবারের প্রতি সহমর্মী। আইনি প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানাই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%