ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ভারী বৃষ্টি না আসায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি স্থির


ভারী বৃষ্টি না আসায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি স্থির

ভারী বৃষ্টি না আসায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি স্থির অবস্থায় রয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর ১২ টা পর্যন্ত জেলার অভ্যন্তরে কোন নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারেনি। তবে সুনামগঞ্জ- হবিগঞ্জের সীমানায় কুশিয়ারা নদীর পানি দিরাই উপজেলার মার্কুলি পয়েন্টে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার উপরে গিয়ে ৭ দশমিক ২২ মিটারে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শনিবার সকাল ৯টা পর্যন্ত সুনামগঞ্জে ৪৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ছাতক উপজেলায় ৮০ মিলিমিটার এবং তাহিরপুরে ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে ৬ সেন্টিমিটার কমে গেছে, তবে ছাতক উপজেলা পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজীব হোসাইন জানিয়েছেন, সুনামগঞ্জ এলাকায় আরও তিন দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিন দিন পর বর্ষাকালের স্বাভাবিক বৃষ্টি নিয়মিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দুই-তিন দিন সুনামগঞ্জ এবং ভারতের মেঘালয় প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হলে সুনামগঞ্জের কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে এবং নিন্মাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এদিকে, কয়েক দিনে টানা বৃষ্টিপাত হওয়ায় খেটে খাওয়া, দিনমজুর ও শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। তবে আজ শনিবার সকাল ১০ টার পর কোথাও কোথাও সুনামগঞ্জের আকাশ কিছু পরিস্কার দেখা যাচ্ছে।

সুনামগঞ্জ পৌর শহরের নবী নগর এলাকার অটোরিকশা চালক বাবুল মিয়া বলেন, তিন-চার দিন বৃষ্টির কারণে গ্রাম থেকে শহরে মানুষের উপস্থিতি কমেছে। জরুরি কাজ ছাড়া কেউ বাড়ি থেকে বের হয়নি। অন্য সময়ে প্রতিদিন ৫০০/৬০০ টাকা উপার্জন সম্ভব হলেও গত কয়েক দিনে অনেক কমেছে।

সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকার নদী তীরের বাসিন্দা আব্দুর রহিম জানিয়েছেন, শুক্রবার (১০ জুলাই) রাতে বৃষ্টির পরিমাণ কম হওয়ায় সুরমা নদীর পানি সামান্য কমেছে। যতটুকু কমেছে, ভারী বৃষ্টির হলে তার চেয়ে বেশি আবার বাড়তেও পারে। তবে গতকাল থেকে আজকের আবহাওয়া কিছুটা ভালো দেখা যাচ্ছে।

আরও পড়ুন: বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল হক জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জ ও ভারতের মেঘালয় এলাকায় আগামী আরও দুই দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুরমা নদীর পানি স্থির অবস্থায় রয়েছে, তবে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টি হলে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্প মেয়াদী বন্যা হতে পারে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার ১,৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ৪৯২টি নৌযান, স্বেচ্ছাসেবক এবং ১,০৫৬টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। জেলা-উপজেলায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে। চাল এবং শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রহনপুরে ইয়াবা সেবনের দায়ে যুবককে কারাদণ্ড ও জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


রহনপুরে ইয়াবা সেবনের দায়ে যুবককে কারাদণ্ড ও জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ইয়াবা সেবনরত অবস্থায় মো. কাওসার নামক একজন ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ ১১ জুলাই ২০২৬ খ্রি. তারিখে উপজেলার রহনপুর কেটিসি পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর কেটিসি পাড়ায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় মো. কাওসারকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯-এর ১(গ) ধারা লঙ্ঘনের অপরাধে আটককৃত ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আদালত আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

অভিযান পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকির মুন্সী।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল সুন্দরবনে অবমুক্ত করা হবে বাঘিনীকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


আগামীকাল সুন্দরবনে অবমুক্ত করা হবে বাঘিনীকে

অবশেষে আহত একটি রয়্যাল বেঙ্গল টাইগার (বাঘিনী) ফিরতে চলেছে নিজের প্রাকৃতিক আবাস সুন্দরবনে।

দীর্ঘ ছয় মাস চিকিৎসা ও নিবিড় পরিচর্যার পর আগামীকাল রবিবার (১২ জুলাই) সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে তাকে অবমুক্ত করার প্রস্তুতি নিচ্ছে বন বিভাগ।

বন বিভাগ জানাচ্ছে, চলতি বছরের ৩ জানুয়ারি হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে গুরুতর আহত হয়েছিল প্রায় ১০ বছর বয়সী বাঘিনীটি।

দীর্ঘ সময় ফাঁদে আটকে থাকার কারণে বাঘিনীটির সামনের বাঁ পায়ে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়েছিল। পরে বন বিভাগের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসনকেন্দ্রে নিয়ে যান। সেখানে বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে টানা ছয় মাস চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে বাঘিনীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এখন বাঘিনীটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে এবং শিকারের উপযোগী সক্ষমতাও ফিরে পেয়েছে। তাই তাকে তার নিজস্ব আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অবমুক্তির পর বাঘিনীটির নিরাপত্তা ও গতিবিধি পর্যবেক্ষণের জন্য আন্ধারমানিক এলাকার প্রায় আট কিলোমিটারজুড়ে ২০টি ট্র্যাপ ক্যামেরা বসানো হচ্ছে। যেহেতু স্যাটেলাইট কলার সংগ্রহ করা সম্ভব হয়নি, তাই আপাতত এই ক্যামেরার মাধ্যমেই তার চলাচল পর্যবেক্ষণ করতে হবে বন বিভাগকে।

তবে বন্য প্রাণী বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় বনের বাইরে থাকার কারণে বাঘিনীটি তার আগের বিচরণক্ষেত্র ফিরে পাবে কি না, সেটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রয়োজন হলে তাকে নতুন এলাকা খুঁজে নিতে হতে পারে। যদিও বন বিভাগ আশাবাদী যে, সুস্থ হয়ে ওঠা বাঘিনীটি সুন্দরবনের স্বাভাবিক পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


নাটোরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

 

নাটোরের নলডাঙ্গা পৌরসভার কুটিরপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে ফাতেমা খাতুন (৯) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। শনিবার (১১ জুলাই) দুপুর পৌনে একটার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত ফাতেমা খাতুন হলো কুটিরপাড়া এলাকার মো. ফিরোজ হোসেনের কন্যা।

পুলিশ ও এলাকাবাসী অনুযায়ী, বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত ফাতেমা পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ তাকে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানিয়েছেন, মৃত শিশুটির পরিবারকে নিয়ে আলোচনা শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: আইসিটি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: আইসিটি মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধুমাত্র একটি প্রযুক্তি নয়; এটি ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠছে। সরকার এআই প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং গবেষণা-উদ্ভাবনের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরিতে সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করছে।

আজ শনিবার (১১ জুলাই) সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাব’ এবং ‘এআই প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক এআই গবেষণা ল্যাবটি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিষয়ে দক্ষতা অর্জনে সহযোগিতা করবে, গবেষণা পরিচালনা, উদ্ভাবনী প্রোটোটাইপ তৈরি এবং শিল্প-উপযোগী সমাধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

ফকির মাহবুব আনাম বলেন, বর্তমানে শিক্ষাসহ স্বাস্থ্য, কৃষি, শিল্প, ব্যবসা, প্রশাসন এবং মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এআই উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসছে। তাই নতুন বাংলাদেশ গড়তে, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ জনশক্তি তৈরি করা অপরিহার্য।

মন্ত্রী জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টা দেশের ডিজিটাল রূপান্তরের জন্য একটি শক্তিশালী ভিত্তি নির্মাণ করছে এবং ভবিষ্যতে উপযোগী দক্ষ জনসংখ্যা গড়ে তোলার জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এআই গবেষণা ল্যাব দেশের শিক্ষা, শিল্প এবং সরকারের মধ্যে কার্যকর সহযোগিতা জোরদার করবে এবং একটি শক্তিশালী উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তুলতে বড় ভূমিকা পালন করবে।

এছাড়া, মন্ত্রী জানান, 'প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন আজকের তরুণ প্রজন্মই আগামীকাল বাংলাদেশের মূল শক্তি হবে। এআই এখন আর কেবল একটি প্রযুক্তি নয়, বরং এটি অর্থনীতি, কর্মসংস্থান এবং উদ্ভাবনের কেন্দ্রবিন্দু। আমাদের লক্ষ্য হবে আইসিটি খাতে আগামী ৫ বছরে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।'

মন্ত্রী উল্লেখ করেন, ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্ভাবিত ১৪৫টি এআই প্রকল্পের মধ্যে থেকে সম্ভাবনাময় ও সেরা প্রকল্পগুলোকে সরকার এবং আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ ফান্ড ও অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ সহায়তা প্রদান করবে। তাছাড়া, সারাদেশের তৃণমূল পর্যায়ে এআই প্রশিক্ষণ কেন্দ্র এবং স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সুবিধা প্রদানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ উল্লেখ করেন মন্ত্রী।

উল্লেখ্য, উদ্বোধিত ল্যাবে ফ্রন্ট ল্যাব হিসেবে ২৫টি এনভিডিয়া ডিজে স্পার্ক (NVIDIA DJ Spark) পিসি এবং ৫টি বিশেষায়িত আরটিএক্স ৩০৬০ ও ৪০৯০ (RTX 3060 / 4090) জিপিইউ সমৃদ্ধ শক্তিশালী কম্পিউটার রয়েছে। বাস্তব জীবনের জটিল সমস্যা সমাধান, এআই এজেন্ট ডেভেলপমেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রোডাক্ট সলিউশন তৈরির জন্য ল্যাবটিতে ৫ জন পূর্ণকালীন দক্ষ গবেষক নিযুক্ত রয়েছেন। ল্যাবটির গবেষক দল ইতোমধ্যে ‘এআই প্রফেসর’, ‘এআই প্রক্টর’ এবং ‘এআই রেজিস্ট্রার’-এর মতো যুগান্তকারী সলিউশন তৈরি করেছে এবং বর্তমানে তাদের ‘স্মার্ট ক্লাসরুম’ প্রজেক্ট নিয়ে কাজ করছে।

মন্ত্রী পরে এআই প্রকল্প প্রদর্শনীতে অংশগ্রহণকারী ১৪৫টি প্রকল্পের মধ্যে ৬ ক্যাটাগরিতে ১২টি বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করেন।

বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আর. কবীর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সামস ইকবাল এবং কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সারওয়ার হোসেন মোল্লাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%