ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভালুকায় উপজেলা কাপ বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


ভালুকায় উপজেলা কাপ বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা কাপ বালিকা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। ফাইনালে গোয়ারী ভাওয়ালিয়া বাজু উচ্চ বালিকা বিদ্যালয়কে ৫-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ,গোলজার হোসেন, মজিবুর রহমান মজু,সাখাওয়াত হোসেন পাঠান,ভরাডোবা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম,থানা কমিটির সদস্য আব্দুল কাইয়ুম রিপন,মফিজুল ইসলাম দুলু, আব্দুর রহিম আকন্দ, নুরুজ্জামান মানিক,যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল,জেলা যুবদলের সহ-সম্পাদক মতিউর রহমান মিল্টন,জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মাসুদ মিয়া,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাশার মন্ডলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমী দর্শক।ফাইনাল খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠিয়ে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। এ সময় আয়োজকরা নারী ফুটবলের প্রসার ও শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে ৭ বগি বিচ্ছিন্ন, সিলেটের রেল যোগাযোগ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে ৭ বগি বিচ্ছিন্ন, সিলেটের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের জোড়ার হুক ছিঁড়ে যাওয়ার ফলে সাতটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এই ঘটনা ঘটে শুক্রবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে, যখন ট্রেনটি লাউয়াছড়া বনাঞ্চলের রেললাইনের উঁচু ঢাল বেয়ে উঠছিল।

ভানুগাছ রেলওয়ে স্টেশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস দুপুর ১টা ৬ মিনিটে ভানুগাছ রেলওয়ে স্টেশন ত্যাগ করে। ট্রেনটি যখন লাউয়াছড়া বনের ভিতরে পাহাড়ি ঢালে উঠছিল, তখন হঠাৎ করে ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। এর ফলে ট্রেনের পেছনের সাতটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এই ঘটনার পর সিলেট-ঢাকা এবং সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। রেলওয়ের টেকনিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, লাউয়াছড়া বনের পাহাড়ি ঢালে ওঠার সময় ট্রেনটির ইঞ্জিনের হুক ছিঁড়ে গিয়ে বগিগুলি বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পাওয়ার পর দ্রুত মেরামতকাজ শুরু হয়েছে এবং রেল যোগাযোগ স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় দীর্ঘ ৪৫ বছর পর স্বনির্ভর খাল পুন: খননে হাজারো কৃষকের মাঝে স্বস্তি ফিরে এলো

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


কলাপাড়ায় দীর্ঘ ৪৫ বছর পর স্বনির্ভর খাল পুন: খননে হাজারো কৃষকের মাঝে স্বস্তি ফিরে এলো
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী-মিঠাগঞ্জ দুই ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া হাড়িপাড়া থেকে বৌদ্ধপাড়া পর্যন্ত স্বনির্ভর খাল পুন:খননের কাজ শেষ হওয়ায় স্বস্তি ফিরেছে কৃষকের মাঝে।
 
শুক্রবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ ৪৫ বছর পর যেন প্রাণ ফিরে পেল খালটি। মৃত প্রায় খালটিতে আবারও শুরু হয়েছে পানির প্রবাহ। এতে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। একই সঙ্গে বালিয়াতলী বাজারসহ আশপাশের বাণিজ্যিক কেন্দ্র গুলোতে অর্থনৈতিক কর্মকান্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয়রা। 
 
এদিকে খালের খনন শেষে দুই পাড়ে ফলদ ও বনজ বৃক্ষ রোপন করে লাল সবুজ রংয়ের প্লাষ্টিকের বেড়া দিয়ে দৃষ্টিনন্দন করা হয়েছে ।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, খনন কৃত খালের মোট দৈর্ঘ্য ১৪৫০ মিটার, খালের উপরিভাগ ২২ মিটার, নীচ ১২ মিটার। খাল খননে মোট খরচ হয় ১,১৪,০৫,২৭৯ টাকা।
 
স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পটুয়াখালীর কলাপাড়া সফরে এসে এ স্বনির্ভর খালটি খনন করেছিলেন। ৪৫ বছর আগের খনন করা সেই খাল দখল, দূষণ ও পলি জমে ভরাট হয়ে যাওয়ায় শুস্ক মৌসুমে মিঠা পানির অভাবে দুই ইউনিয়নের প্রায় ৫ হাজার একর জমি অনাবাদি পড়ে থাকতো। লবণ পানিতে মারা যেত শত শত হাঁস-মুরগি ও গবাদি পশু। এতে কর্মহীন হয়ে পড়তো কৃষক। এখন খনন প্রকল্প বাস্তবায়নে কৃষকের মুখে হাসি ফুটেছে।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পটুয়াখালীর কলাপাড়া সফরে এসে এ স্বনির্ভর খালটি খনন করেছিলেন। আমরা খালের ১৪৫০ মিটার অংশে পুন:খননের কাজ বাস্তবায়ন করেছি। বাকি অংশের খনন কাজ করার জন্য এমপি মহোদয় ডিউ লেটার দিয়েছেন। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে। 
 
মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল ও ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মনিবর রহমান খন্দকার বলেন, দীর্ঘদিন যাবৎ এ খাল পুন:খননের দাবি করে আসছিল এলাকার মানুষ। কিন্তু বিগত ১৫ বছরে খাল খননের পরিবর্তে উল্টো দখল হয়েছে। 
 
পটুয়াখালী-৪, কলাপাড়া আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব  এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন , বর্তমান সরকার কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের জন্য  তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলছে। আমার নির্বাচনী এলাকার কৃষি ব্যবস্থার উন্নয়নে আরও কিছু খাল পুন:খননের প্রস্তাবনা দেয়া হয়েছে। 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে, কেমন আছেন তিনি?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে, কেমন আছেন তিনি?

শুটিংয়ের সময় ঘটে গেছে একটি অঘটন। অভিনেত্রী নুসরত ভরুচারের মেরুদণ্ডের হাড়ে চিড় ধরার খবর পাওয়া গেছে। তাঁর দলের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মুম্বইয়ে নিয়ে এসে নুসরত ভরুচারের মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে।

আহত নুসরতকে মুম্বইয়ে নিয়ে আসা হচ্ছে। ছবি: সংগৃহীত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় ৮ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


ভোলায় মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় ৮ জন আটক

ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে রাতের অন্ধকারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটজনকে আটক করেছে কোস্ট গার্ড, সাথে ছিল চারটি ড্রেজার ও একটি বাল্কহেড।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন—রুবেল, রিপন, নোমান মিয়া, ইয়ামিন, মো. আব্বাস, পরশ মনি হাওলাদার, সুমন হাওদার ও মো. খলিল। তাঁদের বাড়ি ভোলা ও বরিশালের বিভিন্ন উপজেলায় অবস্থিত।

কোস্ট গার্ডের ওই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত ড্রেজার ও বাল্কহেডের মালিকদের দুই লাখ টাকা জরিমানা এবং সাতজন বালু উত্তোলনকারীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। আটক ব্যক্তিদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার পাশাপাশি জব্দ করা ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%