০৯:৩৪ পি.এম
২০২৬ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রস্তুতি জোরদার ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়নের শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৩নং মধ্য শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মাঝে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
নিজ উদ্যোগে শিক্ষার্থীদের হাতে বৃত্তি পরীক্ষার প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন ৫নং শৌলজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী আখতারুজ্জামান (সোহেল বিশ্বাস)।
অনুষ্ঠানে ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য চিন্ময় হালদারের পাশাপাশি সংশ্লিষ্ট দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা উপকরণ বিতরণকালে আখতারুজ্জামান (সোহেল বিশ্বাস) শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে বৃত্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের আহ্বান জানান। এ সময় তিনি পরীক্ষার্থীদের সুষ্ঠু প্রস্তুতি, আত্মবিশ্বাস ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে বিভিন্ন দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। তাদের মতে, কোমলমতি শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে এ ধরনের সহায়তা ইতিবাচক ভূমিকা রাখবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন