০৬:০৮ পি.এম
ঢাকা বিমানবন্দরে উড্ডয়নের পূর্বে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা ফ্লাইটের টায়ারে আগুন লাগার একটি ঘটনা ঘটেছে। এই কারণে ফ্লাইটটির যাত্রা বাতিল করা হয় এবং চার শতাধিক যাত্রীকে নিরাপদে নামিয়ে টার্মিনালে নিয়ে যাওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিমানবন্দরের রানওয়েতে এই ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটির জরুরি বহির্গমন স্লাইড (ইমার্জেন্সি স্লাইড) ব্যবহার করে যাত্রীদের দ্রুত নিচে নামানোর কাজ চলছে। এ সময় অনেক যাত্রীকে সাদা এহরামের কাপড় পরা অবস্থায় স্লাইড দিয়ে নামতে দেখা যায়।
আরও পড়ুন: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে গাইড পদে ১৫৫ জন নিয়োগ, বেতন ২৫-৬০ হাজার ৫০০ টাকা
নিচে অবস্থানরত বিমানবন্দরের নিরাপত্তা সদস্য এবং এয়ারলাইন্সের কর্মীরা যাত্রীদের নিরাপদে নামতে সহায়তা করেন এবং দ্রুত উড়োজাহাজ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। রানওয়ের পাশে অনেক যাত্রীকে জড়ো হয়ে থাকতে দেখা যায়। পরে তাদের এয়ারলাইন্সের বাসে করে টার্মিনালে নিয়ে যাওয়া হয়।
ভিডিওতে আরও দেখা যায়, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের গাড়ি ও সদস্যরা রানওয়েতে এসে উড়োজাহাজের টায়ারের দিকে পানি ছিটাচ্ছেন। এ সময় টায়ার থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন