০৬:০৪ পি.এম
ভারতের পলাতক শেখ হাসিনা সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মন্তব্য করেছেন যে, "যে নিজেই নেতাকর্মী রেখে পালিয়েছে, সে কী স্বাধীন করবে।"
রোববার (২৯ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এই কথা বলেন।
শামা ওবায়েদ আরও বলেন, "ডিসেম্বর যাবে জানুয়ারি আসবে, বাংলাদেশের উন্নয়ন এগিয়ে যাবে।"
আরও পড়ুন: রিজভী: বাংলাদেশকে নিজেদের প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি
এছাড়া, তিনি জানান, পলাতক শেখ হাসিনা এবং ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। তবে এই বিষয়ে কোনো আপডেট নেই বলে তিনি উল্লেখ করেন।
ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, "গঙ্গার পানি চুক্তির জন্য যথা সময়েই দুদেশের প্রধানরা বসবেন।"
বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক অরাজকতার কোনো চিহ্ন নেই উল্লেখ করে তিনি বলেন, "যেটা ছিল সেটা গার্মেন্টসে শ্রমিকদের মজুরির, সেটার সমাধান হয়েছে।"
পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে শামা ওবায়েদ বলেন, "পাকিস্তান গণহত্যার জন্য দুঃখ প্রকাশ করবে এটা আমাদের প্রত্যাশা। তবে এগিয়ে যাওয়ার জন্য সব দেশের সঙ্গেই সম্পর্ক রেখে এগিয়ে যেতে হবে।"
আরও পড়ুন: ‘সাহস থাকলে গোপালগঞ্জে আসেন’, নয়নকে ছাত্রলীগ নেতার চ্যালেঞ্জ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত হওয়া নিয়ে তিনি বলেন, "দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের প্রধানমন্ত্রীর সফর বাতিল হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন