প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ইডেন মহিলা কলেজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। এটি সমসাময়িক ঘটনা সম্পর্কে ধারণা, সাধারণ জ্ঞানের পরিধি বৃদ্ধি এবং নিয়মিত জ্ঞানচর্চার অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে করা হয়েছে।
২৯ নভেম্বর (রবিবার) বসুন্ধরা শুভসংঘের ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগে নভেম্বর মাসের দেশ-বিদেশের উল্লেখযোগ্য ঘটনাবলি নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি ফারিয়া হক তাজিমের নেতৃত্বে আয়োজিত এই প্রতিযোগিতায় কমিটির সদস্যসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন সাহিদা খাতুন, সায়মা জান্নাত, ফারিয়া ইয়াসমিন আঁখি, তাহমিনা আক্তার, রুকাইয়া, জান্নাতুল ফেরদৌস, আরিফা খাতুন, সুমাইয়া আক্তার, সুমাইয়া সুহা, আয়শা সিদ্দিকা, ফারিয়া শায়ন, সুমাইয়া, সুমাইয়া আক্তার লিয়া, হাসনা খাতুন, নুসরাত জাহান তিন্নি, তাবাসসুম এবং পলি আক্তার।
প্রতিযোগিতার শেষে ফলাফল ঘোষণা করা হয়। প্রথম স্থান অধিকার করেন বাংলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারিয়া ইয়াসমিন আঁখি। দ্বিতীয় স্থান অর্জন করেন গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফা খাতুন। তৃতীয় স্থান অধিকার করেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার।
কুইজে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা দেশ-বিদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে নিজেদের জ্ঞান যাচাই করার সুযোগ পান। অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত সংবাদপত্র পড়া, গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে খোঁজ রাখা এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণের আগ্রহ বাড়াতে সহায়ক।
শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি জ্ঞানচর্চার অভ্যাস গড়ে তোলার জন্য ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন শাখার সভাপতি ফারিয়া হক তাজিম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন