ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান


সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : সুস্থ বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব আরোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

তিনি উল্লেখ করেন, সুস্থ বাংলাদেশ গড়ার জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং ওষুধ শিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলা অপরিহার্য।

আজ শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের’ এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: ১৯ দিন ধরে জ্বলতে থাকা আগুন নেভাতে প্রস্তুত বাপেক্স, গ্যাসের সন্ধান হবে পরে

জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে বছরের পর বছর অবহেলার কারণে কিছু রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ যথাযথভাবে উৎসাহিত করা হয়নি। এর ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধ করা সম্ভব।

সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, এসব কর্মীর ৮০ শতাংশই নারী। তারা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তিনি বলেন, ‘বিপুল জনসংখ্যার এই দেশকে সুস্থ-সবল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত কঠোর পরিশ্রম প্রয়োজন।’ এ সময় তিনি আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী এবং প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের নিষ্ঠা ও অবদানের জন্য অভিনন্দন জানান।

বর্তমান সরকার দেশের তরুণদের বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিতে সম্পৃক্ত করতে উৎসাহিত করছে উল্লেখ করে ডা. জুবাইদা বলেন, ‘আমাদের আরও বেশি বিজ্ঞানী প্রয়োজন। আমরা আশা করি, নিজেদের সমস্যা নিয়ে গবেষণা, সেগুলোর সমাধান এবং প্রতিরোধের মাধ্যমে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে বিশ্ব দরবারে গৌরবের সঙ্গে মাথা উঁচু করতে পারব।’

আরও পড়ুন: কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক সংঘর্ষ, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

তিনি বলেন, তবে এ জন্য সরকার, গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় এবং ওষুধশিল্পের ধৈর্যশীল সহযোগিতা, আন্তরিক অংশীদারত্ব এবং নিষ্ঠার সঙ্গে কাজ করা প্রয়োজন।

তরুণ বিজ্ঞানীরা গবেষণার কাজে ধীরগতির কারণে হতাশ হতে পারেন উল্লেখ করে ডা. জুবাইদা বলেন, তবে তাদের গর্বিত হওয়া উচিত যে, তাদের গবেষণা ও কাজ বহু মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে।

বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে এবং দেশের প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আইডিইএসএইচআই আগামী বছরগুলোতে আরও সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং সম্মানিত অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বক্তব্য দেন।

আরও পড়ুন: গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপাক্ষিক আলোচনার তাগিদ

ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে, যেখানে রোগ প্রতিরোধ, প্রাণঘাতী হয়ে ওঠার আগেই রোগ শনাক্তকরণ এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, আমাদের সরকার বিশেষভাবে পাঁচটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে।

বিষয়গুলো হলো—রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যনিরাপত্তায় গবেষণা জোরদার করা, স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি হিসেবে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করা, ওষুধশিল্পে উদ্ভাবন, জীবপ্রযুক্তি ও দেশীয়ভাবে উদ্ভাবিত রোগ নির্ণয়ব্যবস্থার প্রসার, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এগিয়ে নেওয়া এবং স্বাস্থ্যবিষয়ক গবেষণা ও উন্নয়নের জন্য টেকসই পরিবেশ গড়ে তোলা।

অনুষ্ঠানে আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী ‘বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও বাস্তবতা : আইডিইএসএইচআইয়ের প্রেক্ষাপট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

আরও পড়ুন: জেড আই খান পান্না: সামনে আরো ভয়াবহ কিছু হয়তো অপেক্ষা করছে

আইডিইএসএইচআইয়ের চেয়ারম্যান আশফাক কাদরী স্বাগত বক্তব্য দেন। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ডা. মো. রফিকুর রহমান আইডিইএসএইচআইয়ের পথচলা নিয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন।

অনুষ্ঠানে পাঁচটি বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো ছিল—‘থ্যালাসেমিয়া স্ক্রিনিং’, ‘নারীর স্বাস্থ্য’, ‘বাংলাদেশে বায়োলজিক্যালসের ভবিষ্যৎ’, ‘সংক্রামক রোগ’ এবং ‘জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার’।

এসব আলোচনায় সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদরা অংশ নেন।

আরও পড়ুন: কৃষিই বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি: মাহমুদুল হক রুবেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা স্মারক কার্বন অর্থায়নে নতুন সুযোগ সৃষ্টি করবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা স্মারক কার্বন অর্থায়নে নতুন সুযোগ সৃষ্টি করবে: পরিবেশ প্রতিমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সিঙ্গাপুর, যা প্যারিস চুক্তির আওতায় আন্তর্জাতিক কার্বন বাজারে সহযোগিতা জোরদারের লক্ষ্যে। এই সমঝোতার মাধ্যমে সরকার আশা করছে, কার্বন অর্থায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে। শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে দুই দেশের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সিঙ্গাপুরের পক্ষে দেশটির সাসটেইনেবিলিটি ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মেলভিন অং (Melvin Ong) অনুষ্ঠানে স্বাক্ষর করেন।

প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় এই সমঝোতার মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক কার্বন বাজারে সহযোগিতা বৃদ্ধি করা, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা এবং জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি করা। এই উদ্যোগের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক কার্বন বাজারে আরও কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারবে বলে মনে করা হচ্ছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মন্তব্য করেন, সিঙ্গাপুরের সঙ্গে অংশীদারিত্বের ফলে কার্বন অর্থায়নের নতুন সুযোগ তৈরি হবে এবং উচ্চমানসম্পন্ন ও স্বচ্ছ কার্বন বাজারের বিকাশে সহায়তা করবে। তিনি জানান, এই উদ্যোগ বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত জলবায়ু লক্ষ্যমাত্রা এনডিসি ৩.০ বাস্তবায়নে সহায়ক হবে। সিঙ্গাপুরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সমঝোতার আওতায়, দুই দেশ কার্বন ক্রেডিট-সংক্রান্ত তথ্য, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবে। পাশাপাশি, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে কার্বন নিঃসরণ কমানোর বিভিন্ন প্রকল্পে ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করা হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন কার্বন বাজার গড়ে তোলার সুযোগ তৈরি হবে। জলবায়ুবান্ধব প্রযুক্তি হস্তান্তর, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন পাওয়ার সম্ভাবনাও বাড়বে।

সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় আগামী বছর ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ-৩২ সম্মেলনে দুই দেশের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা রয়েছে। এর মাধ্যমে কার্বন বাজারে সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর রূপ দেয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাইক্রোসফটের সার্ভার বিভ্রাট: রাতভর চেষ্টায় সচল হলো আউটলুক ও টিমস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


মাইক্রোসফটের সার্ভার বিভ্রাট: রাতভর চেষ্টায় সচল হলো আউটলুক ও টিমস

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক, টিমস এবং এআই অ্যাসিস্ট্যান্ট কো-পাইলটসহ অন্তত ২০টি গুরুত্বপূর্ণ সেবায় বড় ধরনের বিভ্রাটের পর রাতভর প্রকৌশলীদের নিরলস চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কংগ্রেসনাল অফিস থেকে শুরু করে বিশ্বের অসংখ্য হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম কয়েক ঘণ্টার জন্য অচল হয়ে পড়েছিল। এমনকি মাইক্রোসফটের নিজস্ব কর্মীরাও ইমেইল ব্যবহার করতে পারছিলেন না।

বৃহস্পতিবার (স্থানীয় সময়) সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে প্রথম আউটলুকে সমস্যা দেখা দেয়। মুহূর্তেই তা আমেরিকা মহাদেশ ছাড়িয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। এই অনাকাঙ্ক্ষিত বিপর্যয় সামাল দিতে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মাইক্রোসফটের শত শত প্রকৌশলী ও শীর্ষ নির্বাহীরা অন্ধকার অফিস কিংবা বাড়ির বেসমেন্টে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক করেন।

বৈঠকে উপস্থিত একটি সূত্রের বরাতে জানা গেছে, কোম্পানির কম্পিউটিং অবকাঠামোর শীর্ষ নির্বাহী স্কট গাথরি সমস্যা সমাধানের বিভিন্ন পথ নিয়ে আলোচনা করছিলেন। একসঙ্গে সব সেবা চালু করলে অতিরিক্ত ব্যবহারকারীর চাপে (‘স্ট্যাম্পিডিং হার্ড’) সার্ভারগুলো আবারও ক্র্যাশ করতে পারে—এই আশঙ্কায় প্রকৌশলীরা বেশ চিন্তিত ছিলেন। তাই অন্যান্য সেবা সাময়িকভাবে বন্ধ রেখে প্রথমে আউটলুক সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শুরুতে মাইক্রোসফট ধারণা করেছিল যে হঠাৎ ট্রাফিকের চাপ বেড়ে যাওয়ায় এই সমস্যা হয়েছে। তবে পরবর্তীতে জানা যায়, কোনো সাইবার হামলা নয়, বরং কোম্পানির নিজস্ব নেটওয়ার্কে সাম্প্রতিক একটি আপগ্রেডের ত্রুটির কারণে ডেটা সেন্টারের বিপুলসংখ্যক সার্ভার বন্ধ হয়ে গিয়েছিল। একটি সার্ভার চালু করলে আরেকটি বন্ধ হয়ে যাচ্ছিল—যা অনেকটা ‘হোয়াক-এ-মোল’ গেমের মতো পরিস্থিতির সৃষ্টি করে।

শুক্রবার সকাল নাগাদ মাইক্রোসফট কর্তৃপক্ষ অন্তত দুবার আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বিপুল চাহিদার কথা মাথায় রেখে প্রতিটি ধাপের স্থিতিশীলতা যাচাই করে ধীরে ধীরে সেবাগুলো পুনরুদ্ধার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, মাইক্রোসফট ৩৬৫-এর এই ক্লাউড সেবা বিশ্বজুড়ে ৪৫ কোটিরও বেশি মানুষ ব্যবহার করেন। এই দীর্ঘস্থায়ী বিভ্রাট প্রতিষ্ঠানটির সুনামে বড় ধরনের আঘাত হেনেছে। বিনিয়োগ ব্যাংক উইলিয়াম ব্লেয়ারের বিশ্লেষকরা এক নোটে উল্লেখ করেছেন, এর ফলে করপোরেট প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে একটি মাত্র প্রযুক্তি সেবাদাতার ওপর পুরোপুরি নির্ভরশীল থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।

যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিভাগের সহকারী অধ্যাপক লুকা আরনাবোল্ডি বলেন, এই ঘটনা আবারও মনে করিয়ে দিল যে আমরা যাকে ‘ক্লাউড’ বলি, তা আসলে সীমিত ক্ষমতাসম্পন্ন কিছু ফিজিক্যাল সার্ভারের ওপরই নির্ভরশীল। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক যুগপূর্তি উৎসব পালন করল সন্দ্বীপ মেডিকেল সেন্টার

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ প্রতিনিধি, চট্টগ্রাম

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


এক যুগপূর্তি উৎসব পালন করল সন্দ্বীপ মেডিকেল সেন্টার

 

"বিরামহীন নিরাপদ মাতৃত্ব সেবার দূর্গম অভিযাত্রার একযুগ পেরিয়ে," চট্টগ্রামের বরণ্য ডাক্তার ও শেয়ার হোল্ডার সহ প্রায় ২ হাজার মানুষের সমাগমে একযুগ পূর্তি উৎসব পালন করল সন্দ্বীপ মেডিকেল সেন্টার

আজ ১৪ ই নভেম্বর,রোজ শনিবার, সকালে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে বিশিষ্ট গুনিজন ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্টানের সুচনা হয় অনুষ্ঠানে বক্তরা বলেন সন্দ্বীপের খুবি দুর সময় ও ত্রুান্তিলগ্নে সন্দ্বীপ মেডিকেল সেন্টার প্রতিষ্ঠিত হয় এবং সন্দ্বীপ মানুষের চিকিৎসা সেবা প্রধান করে, স্বল্প খরচে ডেলিভারি সহ ২৪ ঘন্টা বিভিন্ন রোগের সেবা প্রধান করে আসছে,

ব্যবস্থাপনা পরিচালক
ডা: মনিরুল ইসলাম বলেন,অর্থ আয়ের জন্য আমরা মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা করিনি আমরা সন্দ্বীপের মা ও শিশু সহ বৃদ্ধ মা বাবা ও সাধারণ মানুষের সেবা প্রধান করার উদ্দেশ্য এই মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা করেছি।

সন্দ্বীপ মেডিকেল সেন্টার এর প্রফেসর ডা: এ,জেড,এম আশেক -ই এলাহীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আলহাজ্ব মোস্তফা কামাল পাশা এমপি, বিশেষ অতিথি হিসেবে ইন্জিনিয়ার বেলায়েত হোসেন, চেয়ারম্যান চট্টগ্রাম সিডিএ, উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. মোহাম্মদ আবদুর রহিম উদ্যোক্তা, সন্দ্বীপ মেডিকেল সেন্টার, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ডা: মানস বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, প্রফেসর ডা: মনিরুল আলম ব্যবস্হাপনা পরিচালক, সন্দ্বীপ মেডিকেল সেন্টার,প্রফেসর, ডা: সাইফুল ইসলাম সাজ্জাদ, পরিচালক, সন্দ্বীপ মেডিকেল সেন্টার এ্যাড,আবু তাহের আহবায়ক সন্দ্বীপ উপজেলা বিএনপি, আলাউদ্দিন সিকদার, উদ্যোক্তা, আমীর, জামাতে ইসলামি চট্টগ্রাম, মাস্টার আবুল কাশেম, ব্যক্তিগত সহকারী, মাননীয় সংসদ এর,প্রফেসর আবুল হাশেম উদ্যোক্তা,মাও,সিরাজুল ইসলাম ফিরোজ, শেয়ার হোল্ডার,কাজী শামসুল আহসান খোকন শেয়ার হোল্ডার, মো: ফখরুল ইসলাম শেয়ার হোল্ডার, সহ বিভিন্ন সুশিল সমাজের প্রতিনিধি গন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%