ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে র‍্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। 

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের করা হয়। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত র‍্যালিতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ মাঝি।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্যা সেলিম।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

র‍্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জোড় পুকুরপাড়, কালিবাড়ি মোড়, শহীদ মিনার, ছায়াবানী মোড় ও নতুন বাজার মোড় প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামছুল আলম সূর্য, ইকবাল হোসেন কবির মাঝি, এনামুল হক জনি, মোতালেব মোস্তান, মাসুদ রানা, সদস্য সচিব সামছুল আরেফীন খানসহ জেলা, পৌর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

আয়োজকদের দাবি, র‍্যালি ও আলোচনা সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এদিন অংশ নেন।

পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। 

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যালি ও আলোচনা সভা শান্তিপূর্ণভাবে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের ষড়যন্ত্রের প্রতিবাদে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের ষড়যন্ত্রের প্রতিবাদে

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, দলের এক অংশের অপপ্রচার ও বিষোদগারের জবাবে পদত্যাগের সরাসরি চ্যালেঞ্জ করেছেন। তিনি দলীয় শৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় স্বার্থান্বেষী মহলের অব্যাহত ষড়যন্ত্রের নিরপেক্ষ বিচার দাবিতে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে লালমনিরহাটের আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ‘কর্মী মূল্যায়ন সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তৃণমূলের একাংশের সমালোচনা করে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্ব আজ এখানে উপস্থিত আছেন। যদি তারা তৃণমূলের নেতা না হয়ে থাকেন, তাহলে কি গুটিকয়েক ব্যক্তিই তৃণমূল? যদি আমাদের দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী মনে করেন আমি অযোগ্য এবং পদত্যাগের নির্দেশ দেন, তবে এক মুহূর্ত দেরি না করে আমি পদত্যাগ করব।

নিজের বিরুদ্ধে চলা চক্রান্তের বিষয়ে তিনি আরও বলেন, মনোনয়নের সময় থেকেই একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তারা শুধু আমার ব্যক্তিগত ক্ষতি করছে না, বরং শহীদ জিয়ার পরিবারের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে। আমি প্রধানমন্ত্রীর কাছে এই দীর্ঘদিনের নোংরা রাজনৈতিক চক্রান্তের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করছি।

কর্মী মূল্যায়ন সভায় স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের আগে মনোনয়ন বঞ্চিত একটি পক্ষ দলের মধ্যে অন্তর্কোন্দল সৃষ্টি করেছে। সেই অসহযোগিতা উপেক্ষা করেও বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর, দৃশ্যমান উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে ঈর্ষান্বিত হয়ে পরাজিত চক্রটি বিভিন্ন কুৎসা রটাতে ব্যস্ত। বক্তারা অবিলম্বে এই চক্রান্তকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর আগে সভার শুরুতে এমপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২ জনের মৃত্যু ঘটেছে। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। একই সময়ে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭১ জন রোগী।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বুধবারের মৃত্যুর ঘটনা ঘটেছে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত, এ ২৪ ঘণ্টায়। নতুন ভর্তি হওয়া ৬৭১ জন রোগীকে নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৬ হাজার ২৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬২৭ জন, যার ফলে এ বছর মোট ২৪ হাজার ৩৭৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ২৪৯ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া খুলনা বিভাগে ১৩৩, রাজশাহী বিভাগে ৯২, চট্টগ্রাম বিভাগে ৮৩, বরিশাল বিভাগে ৭০ এবং ময়মনসিংহ বিভাগে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের মাসভিত্তিক ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায়, জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩ এবং জুলাই মাসে ৩৬ জনের মৃত্যু ঘটেছে। আর চলতি আগস্ট মাসের ১৯ দিনে ইতিমধ্যেই ডেঙ্গুতে ২২ জন প্রাণ হারিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি বার্তা

সরকারী সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করা হবে। এই উপলক্ষে দেশের সব বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি আয়োজনের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনার ব্যবস্থা করা হবে। ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার এবং নারীর মর্যাদা বিষয়ক আলোচনাসভার আয়োজন করতে বলা হয়েছে।

এছাড়া, দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুইজ প্রতিযোগিতার আয়োজনের নির্দেশনাও প্রদান করা হয়।

এ ধরনের কর্মসূচি জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়, ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ দেশের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আয়োজন করবে।

রাষ্ট্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে সকল বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগের কর্তৃপক্ষ তাদের অধিক্ষেত্রে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

'আমরা জেন-জি', হুমকির নতুন ধরন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


 

গত জুন মাসে ভারত টের পেয়েছে জেন-জিদের ক্ষমতার প্রভাব। ককরোচ জনতা পার্টির আন্দোলন সমাপ্ত হয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে।

অন্যদিকে, তার আগেই শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে জেন-জিদের আন্দোলনে সরকার পরিবর্তিত হয়েছে। তবে, জেন-জিদের ক্ষমতার অপব্যবহারের নানা রকমের সমালোচনা কমেনি।

সম্প্রতি, কাশ্মীরের কারগিলের চেকপয়েন্টে নারী পর্যটকের হুমকির ঘটনায় নতুন করে জেন-জিদের ক্ষমতার অপব্যবহার নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নির্দেশ করেছেন, “এই ‘আমরা জেন-জি’ বাক্যটি এখন নতুন ‘জানত না আমার বাবা কে’-তে রূপান্তরিত হয়েছে।

সামান্যতম কোনো অজুহাতের মাধ্যমে এই বাক্যটিকে হুমকি পরিবেশন করা, জেন-জিদের প্রতি সহানুভূতি নষ্ট করার সবচেয়ে দ্রুততম পথ।”

ঘটনাটি প্রতিষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই। স্থানীয় পুলিশ মিনিমার্গ-জোজি লা-সোনামার্গ সড়ক দিয়ে যাতায়াত বন্ধ করে দেয়, যা দ্রাসের মিনিমার্গ চেক পোস্টের কাছের এক নারীকে অপেক্ষা করতে বাধ্য করে। ওই রাস্তায় যাতায়াতের ওপর নিষেধাজ্ঞার কারণে এই অচলাবস্থার উত্থান ঘটে এবং অপেক্ষার সময় দীর্ঘ হতে থাকায় উপস্থিত সবার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সেখানে ভিড় জমে গেছে এবং বিলম্বের কারণে মর্মাহত ওই নারী নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্ক করতে দেখা যায়। মন্ত্রীসহ অন্যান্যদের যেতে দেওয়ার জন্য পুলিশের সঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘মন্ত্রী কিভাবে এখান থেকে চলে গেলেন। আমরা জেন-জি। আমরা এই ফালতু জিনিস সহ্য করব না! আমরা এই ফালতু জিনিস সহ্য করব না! আপনারা সবাই আমাকে বলুন, আপনারা কি এখানে প্রতিবাদে বসবেন নাকি বসবেন না? চলুন যাওয়া যাক! দেখি ওরা আমাদের কিভাবে আটকাবে?’

ক্ষুব্ধ ওই নারী আরও বলেন, ‘পাঁচ ঘণ্টা হয়ে গেছে। ওরা আমাদের যেতে দিচ্ছে না। আমরা কি এখানে ঘুরতে আসার জন্য টাকা দিই, নাকি এসব সহ্য করতে আসি? ওরা গেট লক করে দিয়েছে। ওরা কাশ্মীরিদের সাথে যেন এমনটা করে, আর এখন বাইরের পর্যটকদের সঙ্গেও একইভাবে ব্যবহার করছে! ওরা লক করে দিয়ে নিজেদের নাম বলতে পর্যন্ত আসছেন না। এখানে জবাবদিহি করার মতো কেউ নেই।’

ভিডিওটিতে দেখা যায়, এই বাদানুবাদ চলার সময় বেশ কয়েকজন পর্যটক তাকে উৎসাহিত করছেন এবং ভিড়ের অনেকেই দেরির প্রতিবাদে আওয়াজ তোলার জন্য তার প্রশংসা করছেন।

তবে, ভারতীয় সেনাবাহিনী এই ঘটনাটির সঙ্গে তাদের কর্মীদের কোনো প্রকার সম্পর্ক নেই জানিয়ে বলেছে, ‘এটি একটি পুলিশ চেকপোস্ট ছিল এবং এর সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই।’

পুলিশের বরাতে রাজনৈতিক এবং প্রশাসনিক মহল থেকে স্পষ্ট করা হয় যে, ঘটনাটি ঘটেছিল মূলত ২৫ জুলাই। সেদিন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের জোজিলা-গুমরি রুট দিয়ে যাওয়ার কথা ছিল। আবহাওয়া খারাপ থাকার কারণে তাদের হেলিকপ্টার অবতরণ করতে বাধ্য হয় এবং সেখান থেকে তারা সড়কপথে কারগিলের দিকে রওনা দেন। দেশের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং ভিআইপি প্রোটোকলের অংশ হিসেবেই সাময়িকভাবে সাধারণ যাতায়াত বন্ধ রাখা হয়েছিল, যা কোনো সাধারণ বা উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি ছিল না।

কাশ্মীরের মতো একটি অত্যন্ত সংবেদনশীল সীমান্ত অঞ্চলে এবং বিশেষ করে ২৬ জুলাই কারগিল বিজয় দিবসের ঠিক আগে এমন কঠোর নিরাপত্তা প্রোটোকল ভাঙার চেষ্টা নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক মহল থেকে বলা হচ্ছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় সেনাবাহিনীর বা পুলিশের নিয়মকে একটি সাধারণ পর্যটন কেন্দ্রের মতো বিবেচনা করা উচিত নয়।

কারগিল অঞ্চলে এ ধরনের যাতায়াত নিষেধাজ্ঞা অস্বাভাবিক কিছু নয়। নিরাপত্তার প্রয়োজনীয়তা, আবহাওয়া পরিস্থিতি বা রাস্তার অবস্থার কারণে এখানকার রুটগুলো প্রায়শই ক্ষতিগ্রস্ত হয়; যার ফলে পর্যটকদের হঠাৎ এবং কখনো কখনো দীর্ঘ সময় আটকে থাকতে হতে পারে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ছাড়াও অনেকে জেন-জিদের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%