ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মুন্সীগঞ্জে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত


মুন্সীগঞ্জে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ, ২৪ নভেম্বর ২০২৬ : আজ জেলার সরকারি দপ্তরসমূহে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) স্থাপন সংক্রান্ত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের উপসচিব সাইফুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হক, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ মানোযার মোর্শেদ, এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে ১০১ ব্যক্তির ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

বক্তারা সভায় উল্লেখ করেন, সরকারি দপ্তরসমূহে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) স্থাপন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

জেলা প্রশাসক সভায় জেলার সরকারি দপ্তরসমূহের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদে হুথিদের হামলায় ১১ জন আহত, জরুরি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


রিয়াদে হুথিদের হামলায় ১১ জন আহত, জরুরি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি আকাশচুম্বী ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন সৌদি নাগরিক এবং নয়জন বিদেশি নাগরিক রয়েছেন। মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে।

বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, রিয়াদের আর্থিক জেলার একটি ভবনে অজ্ঞাত বস্তু আঘাত হানার ফলে ১১ জন আহত হন। আহতদের মধ্যে ভারতের দুজন, নেপালের তিনজন এবং মিসরের চারজন নাগরিক অন্তর্ভুক্ত রয়েছে। বাকি দুজন সৌদি নাগরিক।

কর্তৃপক্ষ আরও জানায়, খবর পাওয়ার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মঙ্গলবারের হামলাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চলছে বলেও তিনি উল্লেখ করেন।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের আর্থিক জেলায় এটি দ্বিতীয় হামলা। এর আগে রিয়াদে আরেকটি হামলায় সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ভবনটি দেশের সবচেয়ে উঁচু আকাশচুম্বী স্থাপনা। ওই হামলায় ভবনটির ‘বস্তুগত ক্ষয়ক্ষতি’ হয়েছিল।

তবে মঙ্গলবারের হামলায় কোন ভবনটি আক্রান্ত হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে। যদিও তিনজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার লক্ষ্য ছিল পিআইএফের আকাশচুম্বী ভবনটি।

বার্তা সংস্থা এএফপিকে আরেক প্রত্যক্ষদর্শী জানান, হামলার আগে এলাকায় মাইকযুক্ত একটি গাড়ি থেকে পথচারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

তবে সাম্প্রতিক হামলাগুলোর সময় রাজধানীতে সম্ভাব্য হামলার বিষয়ে মুঠোফোনে সতর্কবার্তা পাঠানো হলেও মঙ্গলবার তেমন কোনো সতর্কবার্তা পাঠানো হয়নি।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ ও বিমা সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ ও বিমা সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঋণ ও বিমা সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে ‘স্ট্রেংদেনিং ক্লাইমেট রেজিলিয়েন্স অব সিএমএসএমইস থ্রু ক্রেডিট অ্যান্ড ইনস্যুরেন্স: দ্য এসএমই ফাউন্ডেশন ব্লেন্ডেড ফাইন্যান্স মডেল’ শীর্ষক সেমিনারে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’-এর অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

এতে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন এবং বাংলাদেশ ব্যাংকের বর্তমান ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ উপস্থিত ছিলেন।

মীর নাদিয়া নিভিন বলেন, "দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।" তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ও অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় এ খাতের উদ্যোক্তারা বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। তিনি আরও বলেন, "পর্যাপ্ত অর্থায়নের অভাব তাদের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।"

তিনি উল্লেখ করেন, "ঋণ ও বিমা সুবিধার সমন্বয়ের মাধ্যমে উদ্যোক্তাদের আর্থিক ঝুঁকি কমানো এবং ঋণপ্রাপ্তির সুযোগ বাড়ানো সম্ভব।" এ ক্ষেত্রে ব্লেন্ডেড ফাইন্যান্সিং বা সমন্বিত অর্থায়ন মডেল কার্যকর ভূমিকা রাখতে পারে।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, বিমা খাতের নিয়ন্ত্রক কাঠামো, ক্ষুদ্র বিমা নীতিমালা, নতুন বিমা পণ্যের অনুমোদন এবং প্রত্যন্ত অঞ্চলে বিমা সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয় বলেও তিনি জানান।

মীর নাদিয়া নিভিন আরও বলেন, "জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় ক্ষুদ্র বিমা এবং প্যারামেট্রিক ইনস্যুরেন্সের মতো বিমা পণ্য উন্নয়ন ও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।" তিনি উল্লেখ করেন, "বিমা খাতে যথাযথ নীতিমালা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালদিয়া কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন ডেনমার্কের স্টেট সেক্রেটারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


লালদিয়া কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন ডেনমার্কের স্টেট সেক্রেটারি

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারিত্ব বিষয়ক স্টেট সেক্রেটারি মিজ এলসবেথ সন্ডারগার্ড ক্রোন লালদিয়া কনটেইনার টার্মিনালের অগ্রগতি পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে তিনি পতেঙ্গার লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান তাকে স্বাগত জানান। তারা প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং মিজ এলসবেথ ক্রোনকে প্রকল্প সংক্রান্ত বিষয়ে বিস্তারিত অবগত করা হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, এপিএমটির সহযোগিতায় বাস্তবায়নাধীন লালদিয়া কনটেইনার টার্মিনালটি দক্ষিণ এশিয়ার দ্রুতগতির গেটওয়ে ই-পোর্ট হিসেবে গড়ে তোলা হচ্ছে। এটি চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং আঞ্চলিক সমুদ্র বাণিজ্য আরও গতিশীল করবে। টার্মিনালটি নবায়নযোগ্য জ্বালানিচালিত একটি ‘গ্রিন টার্মিনাল’ হিসেবে পরিচালিত হবে, যেখানে কার্বন নিঃসরণ কমাতে এবং পরিবেশবান্ধব বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এ ছাড়া ড্যানিশ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের অংশীদারিত্বে লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প নির্মাণের এ উদ্যোগ টেকসই সামুদ্রিক অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ও ডেনমার্কের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতিফলন। ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ নির্মাণকাজ শুরু হবে এবং ২০২৯ সালের মধ্যে এর সম্পূর্ণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্টেট সেক্রেটারি ক্রোনের সফরসঙ্গী ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার এবং ডেনিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা মি. মিলান ক্রিস্টোফার ঝা। প্রতিনিধিদলটি প্রকল্প এলাকার বর্তমান অগ্রগতি পর্যালোচনা করেন এবং এই গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব প্রকল্পের কৌশলগত মাইলফলকগুলো নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন এপিএম টার্মিনালসের বাংলাদেশি প্রতিনিধি কিউএনএসের পরিচালক ইসরাফিল কাইয়ুম খান, প্রকল্প পরিচালক ম্যাক্রো ডি ক্যাস্ট্রো ও প্রধান নির্বাহী কর্মকর্তা রোমেশ ডেভিডা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উজিরপুরে ছাত্রীর মায়ের সঙ্গে প্রধান শিক্ষক আটক, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ পি.এম


উজিরপুরে ছাত্রীর মায়ের সঙ্গে প্রধান শিক্ষক আটক, ভিডিও ভাইরাল

বরিশালের উজিরপুরে এক ছাত্রীর মায়ের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বঙ্কিম চন্দ্র ঘোষ নামে এক প্রধান শিক্ষককে স্থানীয়দের আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের হাবিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বঙ্কিম চন্দ্র ঘোষ হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির পরীক্ষা চলাকালে ওই শিক্ষক বোরকা পরিহিত এক নারীকে নিজের বাড়িতে নিয়ে যান। পরে খবর পেয়ে স্থানীয়রা ওই নারীসহ শিক্ষককে আটক করেন। এ সময় ওই নারীকে একাধিকবার ক্ষমা চাইতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে স্থানীয় এক বিএনপি নেতার মধ্যস্থতায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয় একাধিক ব্যক্তি দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শী নেছার উদ্দিন হাওলাদার জানান, ওই শিক্ষককে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে নিজ ঘরে পাওয়া যায়। এর আগেও তাঁর বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ওটরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. কামরুজ্জামান টুলু বলেন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয়রা ওই শিক্ষককে আটক করেন। পরে দলের এক জ্যেষ্ঠ নেতার অনুরোধে তাঁকে ছাড়িয়ে আনা হয়। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে তিনি দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র ঘোষ বলেন, ব্যাংকে যাওয়ার পথে বিএনপির লোকজন তাঁকে আটক করে নিয়ে যায় এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তবে কারা তাঁকে আটক করেছে, এমন প্রশ্নে তিনি কারও নাম জানাতে পারেননি।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) নাসরিন খানম বলেন, বিষয়টি তিনি অন্যদের মাধ্যমে শুনেছেন। বিদ্যালয় চলাকালীন প্রধান শিক্ষকের ব্যাংকে যাওয়ার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তাঁদের নজরে এসেছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদন অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%