০৮:০৮ পি.এম
জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সামনে নতুন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত হন।
এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রণালয় হিসেবে আফরোজা খানম রিতাকে স্থলাভিষিক্ত করেছেন। অন্যদিকে আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। ৬ মাস যেতেই সরকারের এই রদবদলের বিষয়ে সাংবাদিকরা নতুন বিমানমন্ত্রীকে প্রশ্ন করেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
নতুন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের জবাবে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ বিমান, সিভিল অ্যাভিয়েশন ও পর্যটন করপোরেশনকে নতুনভাবে সাজাতে চাচ্ছেন। এই পরিকল্পনার বাস্তবায়নের লক্ষ্যেই হয়তো মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের সঙ্গে যিনি (আফরোজা খানম রিতা) ছিলেন, তিনিও খাদ্য মন্ত্রণালয়ে বহাল হয়েছেন। আমি মনে করি, প্রধানমন্ত্রী চান যে আমরা ডায়নামিক ওয়েতে কাজগুলো সম্পন্ন করতে পারি এবং পর্যটনের বিস্তার ঘটাতে পারি।
এ প্রসঙ্গে নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নিশ্চয়ই একটি পরিকল্পনা আছে। তার সব পরিকল্পনাই বাংলাদেশের ও জনগণের উন্নতির জন্য। তিনি ভাবছেন, কাকে দিয়ে, কীভাবে এবং কোথায় কাজ করালে ভালো হবে, সেভাবে চিন্তা করেই পদায়ন করেছেন।
মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
এরপর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সামনে থাকা চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, চ্যালেঞ্জ তো অনেক রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য যেটি দরকার, সেটি আমরা করার চেষ্টা করব।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এবং নতুন দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন