ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশ সরকারের জবাবদিহি নিশ্চিতে যুক্তরাজ্যের অভিজ্ঞতা গ্রহণ


বাংলাদেশ সরকারের জবাবদিহি নিশ্চিতে যুক্তরাজ্যের অভিজ্ঞতা গ্রহণ

ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬ : বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি যুক্তরাজ্যের অভিজ্ঞতা বিনিময় করেছেন, যা সরকারের কার্যক্রমের ওপর নজরদারি, জবাবদিহি নিশ্চিতকরণ এবং আইন প্রণয়ন প্রক্রিয়াকে আরও কার্যকর করার লক্ষ্যে।

আজ বৃহস্পতিবার ভোরে দেশে ফেরেন তিনি যুক্তরাজ্য সফর শেষে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৭ ফ্লাইটে ভোর ৪টা ২৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সফরকালে ওয়েস্টমিনস্টারে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে যুক্তরাজ্যের সংসদীয় কমিটির কাঠামো, সরকারের কার্যক্রমের ওপর সংসদীয় নজরদারি, তথ্য ও সাক্ষ্য সংগ্রহ, প্রতিবেদন তৈরি এবং কমিটির সুপারিশ বাস্তবায়নের কার্যকারিতা মূল্যায়ন বিষয়ে বিস্তারিত অভিজ্ঞতা বিনিময় করা হয়। বিশেষভাবে সংসদীয় কমিটির মাধ্যমে সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রাতিষ্ঠানিক পদ্ধতি এবং কমিটির কার্যকারিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।

আরও পড়ুন: ভিসা বাতিলের দাবি তোলা এজেন্টকে হেনস্তার অভিযোগ, জামায়াতের আইনি নোটিশ দ্য অস্ট্রেলিয়ানকে

হাউস অব কমন্সের কমিটি অন স্ট্যান্ডার্ডস-এর সদস্যদের সঙ্গে বৈঠকে সংসদীয় নৈতিকতা, বিশেষাধিকার, সংসদ সদস্যদের আচরণবিধি এবং সংসদীয় কমিটির কার্যকারিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় সংসদ সদস্যদের আচরণ ও দায়িত্ব পালনে নৈতিক মানদণ্ড বজায় রাখা এবং সংসদীয় জবাবদিহির গুরুত্ব নিয়েও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

সফরে যুক্তরাজ্য ও বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার তুলনামূলক পর্যালোচনা, দ্বিকক্ষ ও এক কক্ষ বিশিষ্ট সংসদের কাঠামো, সংসদ সদস্যদের দায়িত্ব ও ভূমিকা এবং আইন প্রণয়নের বিভিন্ন পর্যায়ে বিল যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়।

হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠকে সংসদীয় অধিবেশন পরিচালনায় সভাপতির ভূমিকা, সংসদীয় শৃঙ্খলা ও অধিকার সংরক্ষণ এবং বিভিন্ন ধরনের বিতর্ক পরিচালনার পদ্ধতি নিয়ে মতবিনিময় করেন চিফ হুইপ। এ ছাড়া সংসদীয় প্রশ্ন, নোটিশ, জরুরি বক্তব্য, প্রস্তাব ও রেজল্যুশন, পয়েন্ট অব অর্ডার এবং সংসদীয় বিশেষাধিকার বিষয়ে আলোচনা হয়।

সফরকালে যুক্তরাজ্যের সংসদে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার অধিবেশন এবং হাউস অব কমন্সের একটি কমিটির শুনানি পর্যবেক্ষণ করা হয়। এ ছাড়া যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ট্রাম্প প্রশাসন ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করছে

সংসদ সদস্যদের জন্য গবেষণা, প্রশাসনিক ও অন্যান্য সহায়তা সেবা, পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ, সংসদীয় সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা হয়।

প্রতিনিধিদল হাউস অব কমন্স লাইব্রেরি পরিদর্শন করে সংসদ সদস্য ও সংসদীয় কর্মকর্তাদের জন্য গবেষণা ও তথ্য সহায়তা কার্যক্রম সম্পর্কে অবহিত হয়।

এ ছাড়া কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব ও সদর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সংস্থাটির চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সংসদীয় সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিজ্ঞতা বিনিময় বাংলাদেশের সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আরও শক্তিশালী করা, সরকারের কর্মকাণ্ডের ওপর কার্যকর নজরদারি প্রতিষ্ঠা এবং আইন প্রণয়নের মান উন্নয়নে সহায়ক হতে পারে। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদের মধ্যে পেশাগত সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণেও এ সফর ভূমিকা রাখবে।

আরও পড়ুন: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সঙ্গে ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের মতবিনিময়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিমরাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট খোরশেদের বিরুদ্ধে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, ঢাকা

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


শিমরাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট খোরশেদের বিরুদ্ধে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প নারায়ণগঞ্জ জেলার শিমরাইল এলাকায় (ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল সংলগ্ন চট্টগ্রাম রোড।
মহাসড়কে যানজট নিরসন, ট্রাফিক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও অবৈধ পণ্য পরিবহন বিরোধী অভিযান পরিচালনা করা তাদের দায়িত্ব। কিন্তু যানজট নিরসনের জায়গায় টোটাল রাস্তা জুড়ে যেন পরিবহন রাতে থাকে ভরপুর নেয়া হয় মাসোয়ার।

রাজধানীর উপকণ্ঠ চিটাগাং রোডের শিমরাইল হাইওয়ে থানার অন্তর্গত এলাকায় দায়িত্বরত সার্জেন্ট খোরশেদের বিরুদ্ধে সংবাদপত্রের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশায় মামলা দেওয়া এবং এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও সংবাদপত্র অফিস সূত্রে জানা যায়, আজ মহাসড়কে দুটি সিএনজি অটোরিকশায় মোট ১৫ হাজার টাকার মামলা দেন সার্জেন্ট খোরশেদ। এর মধ্যে একটি সিএনজি অটোরিকশা একটি সংবাদপত্র প্রতিষ্ঠানের মালিকানাধীন এবং সেটি নিয়মিত সংবাদপত্রের দাপ্তরিক কাজে ব্যবহৃত হয়। দায়িত্বরত অবস্থায় চালক বিষয়টি সার্জেন্ট খোরশেদকে অবহিত করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চালকের সাথে দুর্ব্যবহার করেন।

পরবর্তীতে চালক বিষয়টি তার সংবাদপত্র অফিসে জানালে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শিমরাইল ক্যাম্প ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ইনচার্জ) বিষয়টি অবগত করেন। এরপর ঘটনার সত্যতা জানতে সাংবাদিকরা সার্জেন্ট খোরশেদের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের সাথে চড়াও হয়ে কথা বলেন। অভিযোগ রয়েছে, তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যা পারেন করেন, আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আমার নামে বিচার দেন।

এদিকে স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, শিমরাইল ক্যাম্প আওতাধীন এলাকায় প্রায় দুই হাজারের অধিক ফিটনেসবিহীন সিএনজি অটোরিকশা, ট্রাক ও অন্যান্য পরিবহন চলাচল করে। যাত্রাবাড়ী থেকে শুরু করে ঢাকার বিভিন্ন পয়েন্টে এসব ফিটনেসবিহীন যানবাহন আটক করা হলে চালকরা সার্জেন্ট খোরশেদের নাম ব্যবহার করে ছাড় পেয়ে যান বলেও জনশ্রুতি রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির মাসব্যাপী কর্মসূচি, পয়লা ডিসেম্বর সমাবেশের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


বিএনপির মাসব্যাপী কর্মসূচি, পয়লা ডিসেম্বর সমাবেশের ঘোষণা

বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর সমাবেশের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হবে।

রিজভী বলেন, "ইতোমধ্যে আমরা বিজয়ের মাস হিসেবে ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। সেই মাসের উদ্বোধনী অনুষ্ঠানটি আমরা একটু বড় সমাবেশের মাধ্যমে শুরু করব। আশা করছি, আমাদের এই সমাবেশে দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। সেই লক্ষ্যেই আজ আমাদের প্রস্তুতি সভা হয়েছে।"

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির কথা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, "ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্তের নেশা এখনো তীব্র। তাই ফ্যাসিবাদের অবশিষ্টাংশরা দেশে বিভিন্ন নাশকতা চালাচ্ছে। এখন পর্যন্ত বিএনপির ৩ জনকে হত্যা করেছে। ১৭ বছর পর দেশে যে স্থিতিশীলতা চলছে তা কলঙ্কিত করার জন্য তারা এ নাশকতা চালাচ্ছে।"

তিনি আরও বলেন, "আজ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে অন্য কোনো রাজনৈতিক দল এভাবে নাশকতা চালালে তাদের ক্রসফায়ার দেয়া হতো। এমনকি গুম ও খুন করা হতো। কিন্তু সরকার সহনশীলতার পরিচয় দিয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।"

রিজভী মন্তব্য করেন, "আন্তর্জাতিকভাবেই তারা আজ ধিক্কার পাচ্ছে। তারা এত জ্বালাও-পোড়াও করছে কিন্তু আমরা তা নিয়মতান্ত্রিকভাবে সামলানোর চেষ্টা করছি। এটা সভ্য সরকারের পরিচয়।"

তিনি যোগ করেন, "বিদেশি এক মন্ত্রী ১৬ ডিসেম্বর ঢাকা দখল করতে চাইলেন, আর দেশের মানুষ কি আমলকী চুষবে? আমরা ধিক্কার জানাই তার এই বক্তব্যের।"

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "আমরা বিশ্বস্বীকৃত স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকারের দায়িত্ব পালনের জন্য মনোনীত হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি বিজয়ের মাসকে এক তারিখ থেকেই পালন করা শুরু করব। সেই হিসেবে সরকারি সব কর্মসূচি প্রণয়ন হয়েছে এবং দলীয় ভিত্তিতে আমাদের সব কর্মসূচি ঘোষিত হয়েছে। এটি শুরু হবে ডিসেম্বরের এক তারিখ থেকে একটি গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে। এর আয়োজন উপলক্ষ সাংগঠনিক পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সব নেতা এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সব অঙ্গসংগঠনের নেতারা কর্মসূচি সফল করার জন্য কাজ করছেন।"

তিনি বলেন, "আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে অংশগ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের অনুমোদনে কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ কাঠামো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


সরকারের অনুমোদনে কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ কাঠামো

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ কাঠামো ও লেভেলাইজড ট্যারিফ অনুমোদন করেছে সরকার।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৪তম সভা বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, যেখানে এই অনুমোদন প্রদান করা হয়।

এ বিষয়ে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

অনুমোদনের আওতায়, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৭.৯৮৫৮ মার্কিন সেন্ট নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ইউনিট ৬.৭৮ টাকা।

এই ট্যারিফের মধ্যে ক্যাপাসিটি চার্জ প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৩.১০৭৮ মার্কিন সেন্ট এবং জ্বালানি ব্যয় ৪.৮৭৮০ মার্কিন সেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের পরিচালিত ১ হাজার ৩২০ মেগাওয়াট (২×৬৬০ মেগাওয়াট) মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ কাঠামো ও লেভেলাইজড ট্যারিফও অনুমোদন করেছে কমিটি।

অনুমোদিত কাঠামোর ভিত্তিতে, প্রাথমিক পরিচালন তারিখ (আইওডি) থেকে বাণিজ্যিক পরিচালন তারিখ (সিওডি) পর্যন্ত প্রতি কিলোওয়াট ঘণ্টার লেভেলাইজড ট্যারিফ ৮.২৮২৮ মার্কিন সেন্ট নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ইউনিট ৯.১১১১ টাকা।

অন্যদিকে, বাণিজ্যিক পরিচালন তারিখের (সিওডি) পর প্রতি কিলোওয়াট ঘণ্টার লেভেলাইজড ট্যারিফ হবে ৮.১৬৪৮ মার্কিন সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ইউনিট ৮.৯৮১৩ টাকা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে উভয় প্রস্তাব সভায় উপস্থাপন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই, গণতন্ত্রের চর্চা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই, গণতন্ত্রের চর্চা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, "দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো রক্তপাত চাইনি; তাই ধৈর্যসহকারে তাদের নাশকতা সামাল দিচ্ছি।"

তিনি আরও বলেন, "আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা গড়ে উঠুক। সব রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে রাজনীতি করবে। আমরা বলপ্রয়োগ করব না। কিন্তু চূড়ান্ত পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়া হবে।"

সালাহউদ্দিন আহমদ জানান, প্রতিটি মানবাধিকার অপরাধের বিচার করা হবে। তিনি বলেন, "ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানই গণহত্যা চালিয়ে দেশের মানুষ হত্যা করে আর কখনো রাজনীতিতে ফিরতে পারেনি। তারাও (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) আর ফিরতে পারবে না।"

তিনি উল্লেখ করেন, "যতবার স্বৈরতন্ত্রের আগমন হয়েছে, ততবারই বিএনপির হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না।"

বিজয় মাস উপলক্ষ্যে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "গ্র্যান্ড র‍্যালির মাধ্যমে ১ তারিখ থেকেই বিজয়ের মাস পালন শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%