ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, প্রকাশিত হলো সময়সূচি


জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, প্রকাশিত হলো সময়সূচি

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর থেকে সারাদেশজুড়ে এই পরীক্ষা একযোগে শুরু হবে। উল্লেখিত পরীক্ষা ১৫ ডিসেম্বর তারিখে শেষ হবে।

আজ রোববার, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর দিনটি অনুষ্ঠিত হবে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় এই দুই বিষয়ের পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

আরও পড়ুন: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এসএএফএনের অনারারি সিনিয়র ফেলো নিযুক্ত

এছাড়া পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলিতে জানানো হয়েছে যে, পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লেখ করা সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্যও ১ ঘণ্টা ৩০ মিনিট, মোট ৩ ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে যে, পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজেদের প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে পরীক্ষা আরম্ভের অন্তত সাত দিন পূর্বে সংগ্রহ করবে। পরীক্ষার্থীদের তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তাদের পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

শুধুমাত্র কেন্দ্রসচিব ছাড়াও অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অন্যান্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আনতে পারবেন না।

আরও পড়ুন: ঢাকা মহানগরীতে ডিএমপির অভিযানে ৪৭৭ জন গ্রেফতার, ৩৪ মামলা দায়ের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোগীদের সেবায় পিআইসিইউ চালুসহ অত্যাধুনিক যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত বিএমইউর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


রোগীদের সেবায় পিআইসিইউ চালুসহ অত্যাধুনিক যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত বিএমইউর

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে শিশুদের জন্য পিআইসিইউ (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) চালু, বিভিন্ন বিভাগের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ক্রয়সহ উন্নয়নমূলক কার্যক্রমে বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অর্থ কমিটি।

আজ রোববার বিএমইউর কোষাধ্যক্ষের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ১২১তম সভায় ২২টি এজেন্ডা নিয়ে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।

সভায় রোগীদের চিকিৎসা সেবার স্বার্থে বিভিন্ন বিভাগের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়, শিশুদের জন্য পিআইসিইউ চালু, রোগীদের প্রয়োজনীয়তা বিবেচনায় অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংগ্রহ এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে বাজেট বরাদ্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী, সংসদ সদস্য ও বিএমইউ অর্থ কমিটির সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (বাজেট) ও অর্থ কমিটির সদস্য মো. আবদুল্লাহ হারুন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার অংশ নেন।

এ ছাড়া মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মওদুদুল হক, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন এবং ইউজিসির পরিচালক (অর্থ ও হিসাব ডিভিশন) মো. রেজাউল করিম হাওলাদার সভায় অংশগ্রহণ করেন।

সভায় বিএমইউর অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. মাসুদ আলম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. নাছির উদ্দিন ভূঁঞা এবং অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


ফরিদপুরে ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন

ফরিদপুরে ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে পালাক্রমে ধর্ষণের দায়ে সুমন মোল্লা (২১) ও মো. ওসমান বেপারী (৩১) নামে দুইজন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে, এবং জরিমানার অর্থ অনাদায়ে তাদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ প্রহরায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি মাদ্রাসার ছাত্রী। ২০২৪ সালের ১৭ অক্টোবর, প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হয়। পরে প্রেমিক না আসায় বাড়ি পৌঁছে দেওয়ার জন্য মামাতো ভাই রিয়াজ বেপারীকে ফোন করে সে।

এরপর রিয়াজ বেপারী ওই কিশোরীকে ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর মহল্লায় সৈয়দ ফকিরের বাড়িতে নিয়ে যান। পরদিন ১৮ অক্টোবর, সকালে রিয়াজ বাইরে চলে গেলে তার দুই বন্ধু সুমন মোল্লা ও মো. ওসমান বেপারী কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ২০২৪ সালের ২১ অক্টোবর ফরিদপুর কোতোয়ালি থানায় সুমন মোল্লা, ওসমান বেপারী ও রিয়াজ বেপারীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে ফরিদপুর কোতোয়ালি থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) জাফর ইকবাল ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রায়ের বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, এ রায় নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধ কমাতে ভূমিকা রাখবে। অপরাধ করে কেউ পার পাবে না—আদালতের এ রায়ের মাধ্যমে সমাজে এমন একটি বার্তা পৌঁছাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের ক্রীড়া চর্চায় এমপি বিথীকা বিনতে হোসাইনের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

শোরাফ উদ্দিন (লক্ষ্মীপুর)জেলা প্রতিনিধি

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


সাংবাদিকদের ক্রীড়া চর্চায় এমপি বিথীকা বিনতে হোসাইনের উদ্যোগ

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য বিথীকা বিনতে হোসাইনের পক্ষ থেকে কমলনগর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের বিনোদনের জন্য ক্রীড়া সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী হস্তান্তর করা হয়, যা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ক্লাবের পক্ষে উপহার গ্রহণ করেন সাংবাদিক এম এ মজিদ, মুছা কালিমুল্লাহ, শোরাফ, এমরান এবং ইউনুছসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এমপির পক্ষ থেকে স্থানীয় দলীয় নেতা-কর্মীরা এসব ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে তুলে দেন। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সোহাগ, মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান, ছাত্রদল নেতা এবং মৎস্যজীবী দলের সদস্য সচিব রেদোয়ান।

উপহার প্রদান শেষে উপস্থিত নেতৃবৃন্দ জানান, এমপি বিথীকা বিনতে হোসাইনের এই উদ্যোগ স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সুস্থ ও বিনোদনমূলক ক্রীড়া চর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে। এ উদ্যোগকে সাংবাদিক নেতৃবৃন্দ সাধুবাদ জানান। এদিকে, কমলনগর উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ও দুটি থানায় যথেষ্ট পরিমাণ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার সংকটের সমাধান না হলে কৃষি কর্মকর্তার চাকরি থাকবে না: কৃষকদল সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


সার সংকটের সমাধান না হলে কৃষি কর্মকর্তার চাকরি থাকবে না: কৃষকদল সভাপতি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাসায়নিক সারের চরম সংকটের কারণে ক্ষুব্ধ কৃষকদের অভিযোগ শোনার পর জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন উপজেলা কৃষি কর্মকর্তাকে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি জানান, দ্রুত সার সংকটের সমাধান করা না হলে চাকরি থাকবে না।

শনিবার (২২ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মকরমপুর বালুর ঘাটে মহানন্দা-পুনর্ভবা নদীর মোহনায় ভূ-গর্ভস্থ পানি উত্তোলন বন্ধে নদীর পানি দিয়ে সেচকাজের একটি প্রকল্প পরিদর্শনকালে এই ঘটনা ঘটে।

পরিদর্শনকালে স্থানীয় কৃষকেরা বিএমডিএ চেয়ারম্যানের কাছে তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, আমন মরসুমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তারা প্রয়োজনীয় ডিএপি ও অন্যান্য সার পাচ্ছেন না। এ কারণে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় তারা ভুগছেন। সমস্যা আরও বাড়ছে, কারণ খোলাবাজারে অত্যন্ত উচ্চ দামে সারের মূল্য দরিদ্র কৃষকদের জন্য অপ্রাপ্য হয়ে উঠেছে। কৃষকদের এমন অভিযোগের পর ঘটনাস্থলে উপস্থিত গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেনের কাছে সারের কৃত্রিম সংকট এবং তদারকির বিষয়ে জবাবদিহি চান হাসান জাফির তুহিন।

জবাবদিহির একপর্যায়ে কৃষক দল সভাপতি ও বিএমডিএ চেয়ারম্যান স্পষ্টভাবে কৃষি কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, 'কৃষকদের সারের সমস্যার সমাধান না করলে চাকরি থাকবে না।' তিনি এই বাক্যটি পরপর দুইবার উচ্চারণ করেন এবং এ বিষয়ে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা জানান।

তবে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেন জানিয়েছেন, চলতি মাসের নির্ধারিত বরাদ্দের সার প্রায় শেষ পর্যায়ে থাকলেও এটা সঠিকভাবে বন্টন করা হচ্ছে। বর্তমানে রোপা আমন এবং আমবাগানে একসঙ্গে সারের বাড়তি চাহিদা তৈরি হয়েছে, যার ফলে কিছু সাময়িক সমস্যা দেখা দিচ্ছে। কোনো ডিলার বা ব্যবসায়ী যাতে অবৈধ মজুত বা কালোবাজারি করতে না পারে, সেজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং তদারকি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১২ আগস্ট গোমস্তাপুরে সারের কৃত্রিম সংকট এবং চড়া দামের প্রতিবাদে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় আমন চাষিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%