১০:৫৫ পি.এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে বিপুল অর্থ পাচার হয়ে গেছে ফ্যাসিস্ট শাসনামলের সময়। তবে ভঙ্গুর অর্থনীতির ওপরে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সরকার শুরুটা ভালো করেছে।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ মেরিটাইম একাডেমি অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় তিনি এই কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি ধ্বংসস্তুপ থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বিষয়টি বারবার প্রমাণ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রীও এই ধারাবাহিকতা বজায় রেখে অর্থনীতি পুনরুদ্ধারে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন।
আরও পড়ুন: এনসিপির ইউনিয়ন কমিটি ও ইউপি প্রার্থী বাছাইয়ের নির্দেশনা
এ সময় সুনীল অর্থনীতির বিশাল সম্ভাবনা কাজে লাগাতে সরকারের প্রতি মেরিন পেশাজীবিদের সহযোগিতা করার আহবান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, মেরিনার্সদের মতো বিভিন্ন খাতের পেশাজীবিরা সহযোগিতা করলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে অনেকদূর এগিয়ে নেয়া সম্ভব হবে।
এর আগে, দুপুরে রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি সেমিনার কেন্দ্রে ‘লং লাইভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী। সেখানে তিনি জানিয়েছেন, বিশ্বে চীনের ব্যবসায়ীক খাতকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশ পাশে থাকবে।
মির্জা ফখরুল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ককে সুসংহত করতে কাজ করবেন। তিনি আরও যোগ করেন যে, নতুন এক সম্ভবনা সৃষ্টি হয়েছে। সরকার চীন-বাংলাদেশ সম্পর্ককে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চায়। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত হবে।
আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন