০৪:০১ পি.এম
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জাকারিয়া মোল্লা (৬৩) নামের বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত এক কারাবন্দির মৃত্যু ঘটে। সোমবার (৫ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সূত্রে জানা গেছে, কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত ২৭ সেপ্টেম্বর কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা জাকারিয়া মোল্লাকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তিনি বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় জরুরি অবতরণে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, রোগীর মৃত্যু
জাকারিয়া মোল্লার ঠিকানা ঢাকার পিলখানা বিডিআর এলাকায় অবস্থিত। তার বাবার নাম মৃত হারুন অর রশিদ মোল্লা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন