ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

হেমন্তের বিকেলে শীতলক্ষ্যাপাড়ে ভিড়, পরিবেশ সুরক্ষা চান পর্যটক


হেমন্তের বিকেলে শীতলক্ষ্যাপাড়ে ভিড়, পরিবেশ সুরক্ষা চান পর্যটক

১৪৩৩ বঙ্গাব্দের আজ ১৩ কার্তিক। হেমন্তকাল চলছে। শীতের আগমন সামনে। নদীকেন্দ্রিক প্রকৃতিতে এই সময় নির্মল আকাশের সাথে শান্ত জলরাশির মিলন ঘটে। তবে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানার সৌন্দর্য বেড়ে গেছে।

প্রকৃতির নিয়ম অনুযায়ী ঋতুর পালাবদল ঘটে। শরতের পর হেমন্তের প্রকৃতিতে শীতের আগমনী বার্তা আসে। নীল আকাশে সাদা মেঘ, নদীর শান্ত জলের প্রবাহ এবং তার বুকে ভেসে থাকা কচুরিপানার সবুজের সমারোহ এখন গাজীপুরের শীতলক্ষ্যা নদীকে ঘিরে রয়েছে। গ্রামবাংলার এই পরিচিত রূপে প্রকৃতিপ্রেমীরা মুগ্ধ হয়ে পড়ছেন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শীতলক্ষ্যা নদের কালীগঞ্জের খপয়াঘাট এলাকায় সেখানে ঘুরতে আসা বেশ কয়েকজনের সঙ্গে দেখা হয়। তাদের মতে, হেমন্তের বিকেলের এই দৃশ্য তাদের কাছে প্রকৃতির ক্যানভাসে আঁকা অপরূপ ছবি। কোথাও শান্ত জলে ভেসে থাকা কচুরিপানা, কোথাও দলবদ্ধ সবুজ জলজ উদ্ভিদের ভেলা। নদীর তীর ঘেঁষে বিস্তৃত জনপদ এবং দূরের গাছপালা মিলিয়ে সৃষ্টি করেছে মনোরম দৃশ্য। হেমন্তের এই প্রকৃতি জানিয়ে দিচ্ছে শীত আসতে বেশি দেরি নেই।

আরও পড়ুন: হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদ, মাদ্রাসায় ফুলেল সংবর্ধনা

বাংলার ছয় ঋতুর মধ্যে হেমন্তের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। বর্ষার জলমগ্ন প্রকৃতি ধীরে ধীরে শুষ্কতার দিকে এগিয়ে যায় এ ঋতুতে। মাঠে মাঠে পাকা ধানের সোনালি আভা, ভোরের শিশিরভেজা ঘাস এবং হালকা শীতের পরশ গ্রামবাংলায় নিয়ে আসে নতুন আবহ। এর প্রভাব নদীকেন্দ্রিক জনপদে সবচেয়ে বেশি পড়ে।

আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে নদীর পাড়ের পরিবেশে ভিন্নমাত্রা যোগ হয়। তবে শীতলক্ষ্যার সৌন্দর্যের আড়ালে নদীটির পরিবেশ ও নাব্যতা নিয়ে উদ্বেগ রয়েছে। কচুরিপানার সৌন্দর্য থাকলেও নদীর পানিতে এর বিস্তার জলপ্রবাহ ও নৌযান চলাচলে বাধা সৃষ্টি করে। পাশাপাশি নদীদূষণ, দখল এবং পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়।

নদীর প্রকৃত সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য সুরক্ষায় নিয়মিত পরিচর্যা, দূষণ নিয়ন্ত্রণ এবং দখলমুক্ত রাখা প্রয়োজন বলে মত দর্শনার্থী ও নদীপারের মানুষের।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক ডা. বোরহান উদ্দিন অরণ্য কালের কণ্ঠকে বলেন, "প্রকৃতিকে রক্ষায় নদীরক্ষার বিকল্প নেই। শীতলক্ষ্যা নদীর কচুরিপানা স্থায়ীভাবে দূর করতে না পারলে নদীর প্রাণ স্থবির হয়ে পড়বে। তাই নদী রক্ষায় সবার সম্মিলিত উদ্যোগ জরুরি।"

আরও পড়ুন: মোরেলগঞ্জে সৌরশক্তিচালিত নিরাপদ পানি সরবরাহ নেটওয়ার্ক উদ্বোধন

এদিকে, হেমন্তের শুরু থেকেই শীতলক্ষ্যার ঘাটে দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। কালীগঞ্জ খেয়াঘাটের ফুসকা বিক্রেতা হাবিবা আক্তার কালের কণ্ঠকে জানান, "সকালে ক্রেতা তেমন হয় না। তাই দুপুরের পর দোকান খোলেন তিনি। বিকেল থেকে রাত পর্যন্ত অনেক দর্শনার্থী নদী দেখতে আসেন। তারা ফুচকা খেতে খেতে নদীর সৌন্দর্য উপভোগ করেন।"

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম বলেন, "নদী ও নদীর সৌন্দর্য রক্ষায় বর্তমান সরকার সমন্বিত উদ্যোগ নিয়েছে। খুব শিগগির বিষয়টি ভালোভাবে দৃশ্যমান হবে আশা করি। শীতলক্ষ্যার প্রাকৃতিক সৌন্দর্য ও নাব্যতা রক্ষায় আমরা কাজ করছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


কুড়িগ্রামে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটে। ওই দুই শিশু চাচাতো ভাই হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বামনের চরে এই দুঃখজনক ঘটনা ঘটে।

মৃত দুই শিশুর মধ্যে একজন হলো বামনের চর এলাকার নুরুজ্জামানের ছেলে আব্দুল্লাহ (৬) এবং অন্যজন নবীন চানের ছেলে নাঈম (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে ওই দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। এক সময় তারা বাড়ির পাশের জিঞ্জিরাম নদীতে নেমে যায় এবং সেখানেই ডুবে মারা যায়। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনার পর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে ডিজিটাল প্রতারণার শিকারদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে ডিজিটাল প্রতারণার শিকারদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক

ভারতের সরকার ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে দায়বদ্ধতার আওতায় আনার বিষয়ে গুরুত্ব আরোপ করেছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিজিটাল প্রতারণার ঘটনায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর যথাযথ যাচাই-বাছাইয়ে ব্যর্থতা প্রমাণিত হলে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার আদালত তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, ‘ডিজিটাল অ্যারেস্ট’ কেলেঙ্কারির মতো প্রতারণার ঘটনায় যদি আর্থিক প্রতিষ্ঠানের সতর্কতা ও যাচাই-বাছাইয়ের অভাব দেখা দেয় এবং এর ফলে ক্ষতি হয়, তাহলে ভুক্তভোগীকে হারানো অর্থের অন্তত সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্টমার্টিন ১ নভেম্বর খুলছে, জাহাজ চলাচলে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


সেন্টমার্টিন ১ নভেম্বর খুলছে, জাহাজ চলাচলে অনিশ্চয়তা

সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন পর্যটকদের জন্য খুলতে যাচ্ছে। তবে, পর্যটন মৌসুম শুরুর আগে এখনো কোনো পর্যটকবাহী জাহাজের চূড়ান্ত চলাচলের অনুমতি মেলেনি। এর ফলে জাহাজমালিক এবং দ্বীপের পর্যটন ব্যবসায়ীদের মধ্যে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।

এবার পরিবেশ সংরক্ষণে টেকনাফ ঘাট থেকে পর্যটকবাহী জাহাজের চলাচল বন্ধ রাখা হচ্ছে। পর্যটকদের কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট দিয়ে দ্বীপে যেতে হবে। তবে প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ১ নভেম্বর জাহাজ চলাচল শুরু হবে না। এ বিষয়ে আগামী ৪ নভেম্বর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর মন্তব্য করেন, ‘প্রায় ১০টি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও চূড়ান্ত সরকারি অনুমোদন এখনও পাওয়া যায়নি। সময়মতো জাহাজ চালু করতে না পারলে বড় ধরনের আর্থিক ক্ষতি হবে।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘দ্বীপের প্রায় সাড়ে ১০ হাজার মানুষের জীবন-জীবিকা পর্যটনশিল্পের ওপর নির্ভরশীল। পর্যটন মৌসুম সামনে রেখে দুই শতাধিক হোটেল, মোটেল ও রেস্তোরাঁয় প্রস্তুতি চলছে। কিন্তু জাহাজ চলাচল অনিশ্চিত হওয়ায় ব্যবসায়ীরা দুশ্চিন্তায় রয়েছেন।’ তিনি আরও জানান, প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন জেটির কাজ এখনও শেষ হয়নি। পর্যটকদের নিরাপদে ওঠানামার জন্য জেটির পন্টুন ও প্ল্যাটফর্ম দ্রুত মেরামতের দাবি জানান তিনি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনী জাহান বলেন, ‘আগ্রহী জাহাজগুলোর কাগজপত্র যাচাই-বাছাই চলছে। পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে অনুমোদন প্রক্রিয়া সম্পন্নের চেষ্টা করা হচ্ছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী এবার টেকনাফ ঘাট থেকে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করতে পারবে না। ১ নভেম্বর জাহাজ চলাচল শুরু হচ্ছে না। আগামী ৪ নভেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে রিট খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে রিট খারিজ

ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে করা রিট হাইকোর্ট সরাসরি খারিজ করে দিয়েছেন।

বৃহস্পতিবার, বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে ২২ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ২৫ক ধারার উপধারা (১) অনুযায়ী ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসকেরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ সময় তারা বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা ও ভাতা পাবেন।

এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৪ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী। রিটে মো. গোলাম কিবরিয়া, জিলুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. ইসমাইল হোসেন, মো. আল মুত্তাকী বিল্লাহ এবং সাইফউল্লাহ খালেদ অন্তর্ভুক্ত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়। রিটে প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত চাওয়ার পাশাপাশি ৩০ দিনের মধ্যে ছয় সিটি করপোরেশনে মেয়র নির্বাচনের ব্যবস্থা এবং নির্বাচন না হওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব বা জেলা প্রশাসকের মাধ্যমে এসব সিটি করপোরেশনের নিয়মিত কার্যক্রম পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছিল।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, ‘আদালত রিটটি ‘অপরিপক্ব’ উল্লেখ করে খারিজ করে দিয়েছেন। তাঁরা কতদিন দায়িত্ব পালন করতে পারবেন, তা সরকার বিবেচনা করবে।’

২২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%