ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ


কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ

কানাডায় ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগে দুই শতাধিক বাংলাদেশি নাগরিকের নাম উঠে এসেছে। কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির ( সিবিএসএ ) তদন্তে ২০৯ জন বাংলাদেশির জন্য ২৪৩টি অস্থায়ী বসবাসের ভিসা (টিআরভি) আবেদনের তথ্য প্রকাশ পেয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পাঁচজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

সিবিএসএ-এর তথ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর রাশেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া এবং কাজী নাফিজ আলম ভ্যালিফিল্ড আদালতে হাজির হন। অপর অভিযুক্ত মো. রাকিবুল হাসান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সিবিএসএ জানিয়েছে, ২০২৪ সালের ৩ জুলাই কুইবেকের মার্সিয়ে এলাকায় একটি ব্যক্তিগত বাসায় বসবাসকারীদের বিষয়ে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে মার্সিয়ে পৌর পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অভিযানে কানাডার অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইন লঙ্ঘনের কিছু আলামত পাওয়ার পর আগস্টে অভিযুক্তদের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু হয়।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে ইরানে মক্কা জোটের চার সিদ্ধান্ত

তদন্তে দেখা যায়, ২০৯ জন বাংলাদেশির জন্য ২৪৩টি অস্থায়ী বসবাসের ভিসার (টিআরভি) আবেদন জমা দেওয়া হয়েছে। এসব আবেদনে কানাডার নাগরিকদের আমন্ত্রণকারী বা আতিথ্যদাতা হিসেবে উপস্থাপন করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহার করে বাংলাদেশি নাগরিকদের ভিসা পাওয়ার সুযোগ তৈরি করতে একটি সুপরিকল্পিত জালিয়াতি ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল।

এই ঘটনার প্রেক্ষিতে ২০২৫ সালের ৩ জুন কুইবেক ও অন্টারিওর চারটি স্থানে সিবিএসএ-এর তদন্তকারীরা তল্লাশি চালায়। তল্লাশিতে সংগৃহীত নথিপত্র ও কম্পিউটার সরঞ্জামসহ বিভিন্ন আলামতে পাঁচ ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। জালিয়াতির ব্যাপকতা ও জটিলতার কারণে তদন্তকারীরা ৭৯টি গুরুত্বপূর্ণ ভিসা আবেদনকে বিশেষভাবে যাচাইয়ের আওতায় আনেন।

যেসব অভিযোগ আনা হয়েছে

অভিযুক্তদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। এগুলো হলো—

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় দুই ‘এনকাউন্টার’, বিজেপি সরকারের বার্তা কী?

১. এক বা একাধিক ব্যক্তিকে কানাডায় প্রবেশে সহায়তা বা এ-সংক্রান্ত ব্যবস্থা করতে ষড়যন্ত্র করা।

২. অভিবাসন আবেদনে গুরুত্বপূর্ণ তথ্য গোপন বা ভুলভাবে উপস্থাপনের কাজে জেনেশুনে কাউকে প্ররোচিত করা, সহায়তা করা বা মদত দেওয়া।

৩. অভিবাসন আইন লঙ্ঘনে জেনেশুনে কাউকে প্ররোচিত করা, সহায়তা করা বা মদত দেওয়া।

তবে এসব অভিযোগ আদালতে এখনো প্রমাণিত হয়নি। বিচারিক প্রক্রিয়া শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আরও পড়ুন: কোরিয়ায় বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের ওপর জরিমানা বন্ধে নজরদারির তাগিদ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ডেকোরেটর কর্মী ফয়সালের প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


পীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ডেকোরেটর কর্মী ফয়সালের প্রাণ গেল

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ফয়সাল নামক এক ডেকোরেটর কর্মীর মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজিপুর ইউনিয়নের বাদনোহালী গ্রামে রুহুল আমীনের বাড়িতে ডেকোরেশনের কাজ করছিলেন ফয়সাল। এক সময় বিদ্যুতের তারে জড়িয়ে গিয়ে তিনি জ্ঞান হারান। তাঁকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দিনাজপুরে যাওয়ার পথে ফয়সালের মৃত্যু ঘটে। ফয়সাল বোর্ডহাটের শাহ আলম ডেকোরেটরের দোকানে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নোহালী গ্রামে অবস্থিত।

হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন মাস্টার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে রুহুল আমিনের ছেলে মামুনের বিয়ে অনুষ্ঠিত হয়। নববধু ঘরে আনা হয় এবং শুক্রবার বৌভাতের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের ডেকোরেশনের কাজ করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে কারণে ‘আশিকি ২’-এর গান পুনরায় গেয়েছিলেন শ্রেয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


যে কারণে ‘আশিকি ২’-এর গান পুনরায় গেয়েছিলেন শ্রেয়া

বলিউডের জনপ্রিয় সিনেমা আশিকি ২–এর গান ‘সুন রাহা হ্যায় না তু’ পুনরায় রেকর্ড করতে হয়েছে গায়িকা শ্রেয়া ঘোষালকে। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে এই অভিজ্ঞতার বিষয়ে আলোচনা করেছেন।

বিলবোর্ড ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়া জানান, প্রথমবার গানটি গাওয়ার সময় তিনি নিজের স্বাভাবিক গায়কির ধরন অনুসরণ করেছিলেন। কিন্তু পরিচালক মোহিত সুরি এবং প্রযোজক মুকেশ ভাট তাকে গানটি পুনরায় গাওয়ার জন্য অনুরোধ করেন।

এর পেছনে কারণ ছিল সিনেমার গল্প এবং শ্রদ্ধা কাপুরের অভিনীত চরিত্রের সঙ্গে গানের গায়কির সামঞ্জস্য। আশিকি ২–এ শ্রদ্ধার চরিত্র আরোহী একজন নবীন গায়িকা। সিনেমার একটি দৃশ্যে তাকে একটি ক্লাব বা বারে গান গাইতে দেখা যায়, যেখানে আদিত্য রায় কাপুরের চরিত্র তার প্রতি নজর দেয়। তখনো আরোহী গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে রয়েছে।

শ্রেয়া বলেন, চরিত্রটি তখনো পেশাদার গায়িকা হয়ে ওঠেনি—এই বিষয়টি মাথায় রেখে গানটি সহজভাবে গাওয়া জরুরি ছিল। নির্মাতারা তাকে বোঝান যে, চরিত্রটি এখনো গানের প্রশিক্ষণে দক্ষ হয়ে ওঠেনি। তাই গায়কিতে অতিরিক্ত কারুকাজ না রাখাই ভালো।

শ্রেয়া জানান, নির্মাতাদের নির্দেশনা মেনে তিনি গানটি পুনরায় রেকর্ড করেন। এবার তিনি কণ্ঠের বাড়তি কারুকাজ বাদ দিয়ে সহজভাবে গানটি গেয়েছেন। তবে কনসার্টে গানটি পরিবেশনের সময় তিনি নিজের গায়কির ধরন অনুযায়ী কিছুটা পরিবর্তন করেন।

২০১৩ সালে মুক্তি পায় আশিকি ২। মোহিত সুরি পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর। সিনেমাটির গানগুলো শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাক সেনাপ্রধানের ভারত সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


পাক সেনাপ্রধানের ভারত সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির জানিয়েছেন, ভারত-সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে। তিনি সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করার প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার পেশোয়ারে কর্পস সদর দপ্তর পরিদর্শনকালে তিনি এই ঘোষণা দেন। এই তথ্য দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রকাশ করেছে।

আইএসপিআর জানায়, পরিদর্শনকালে আসিম মুনিরকে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি, চলমান সন্ত্রাসবিরোধী অভিযান, সীমান্ত ব্যবস্থাপনা এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে মোতায়েন সেনা ইউনিটগুলোর প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়।

এ সময় তিনি সেনা কর্মকর্তা ও সদস্যদের উচ্চ মনোবল এবং পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি হুমকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার এবং সর্বোচ্চ মাত্রার প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশও দেন।

আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সেনাপ্রধান আসিম মুনির জোর দিয়ে বলেছেন, ভারত-সমর্থিত সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে পূর্ণ শক্তিতে অভিযান অব্যাহত থাকবে এবং যেখানেই তাদের পাওয়া যাবে, সেখানেই কঠোরভাবে দমন করা হবে।

সূত্র: জিও নিউজ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের মুসলিমদের অধিকার রক্ষায় সোচ্চার হতে আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


ভারতের মুসলিমদের অধিকার রক্ষায় সোচ্চার হতে আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

বাংলাদেশের হিন্দুদের অধিকার রক্ষার পাশাপাশি ভারতের মুসলিমদের নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে এই আহ্বান জানান।

স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, হিন্দুদের দখল হয়ে যাওয়া জমি উদ্ধার নিয়ে অনেকেই কথা বলেন না। একইভাবে ভারতে মুসলিম পরিচয়ের কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগের বিষয়েও অনেকে নীরব থাকেন।

তিনি আরও বলেন, অধিকার ও ন্যায়বিচার কখনো ধর্ম, জাতি কিংবা সীমান্তের পরিচয় দেখে নির্ধারিত হতে পারে না। বাংলাদেশের হিন্দুদের অধিকার নিয়ে যেমন সোচ্চার হতে হবে, তেমনি ভারতের মুসলিমদের নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়েও কথা বলা প্রয়োজন।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, মসজিদ-মাদ্রাসা, মন্দির-গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পদ দখলের বিরুদ্ধে একই অবস্থান থাকতে হবে। ধর্মীয় পরিচয় যাই হোক, কারও সম্পদ দখল কিংবা অধিকার হরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে সর্বজনীন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে সবার জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%