প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের জনপ্রিয় সিনেমা আশিকি ২–এর গান ‘সুন রাহা হ্যায় না তু’ পুনরায় রেকর্ড করতে হয়েছে গায়িকা শ্রেয়া ঘোষালকে। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে এই অভিজ্ঞতার বিষয়ে আলোচনা করেছেন।
বিলবোর্ড ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়া জানান, প্রথমবার গানটি গাওয়ার সময় তিনি নিজের স্বাভাবিক গায়কির ধরন অনুসরণ করেছিলেন। কিন্তু পরিচালক মোহিত সুরি এবং প্রযোজক মুকেশ ভাট তাকে গানটি পুনরায় গাওয়ার জন্য অনুরোধ করেন।
এর পেছনে কারণ ছিল সিনেমার গল্প এবং শ্রদ্ধা কাপুরের অভিনীত চরিত্রের সঙ্গে গানের গায়কির সামঞ্জস্য। আশিকি ২–এ শ্রদ্ধার চরিত্র আরোহী একজন নবীন গায়িকা। সিনেমার একটি দৃশ্যে তাকে একটি ক্লাব বা বারে গান গাইতে দেখা যায়, যেখানে আদিত্য রায় কাপুরের চরিত্র তার প্রতি নজর দেয়। তখনো আরোহী গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে রয়েছে।
শ্রেয়া বলেন, চরিত্রটি তখনো পেশাদার গায়িকা হয়ে ওঠেনি—এই বিষয়টি মাথায় রেখে গানটি সহজভাবে গাওয়া জরুরি ছিল। নির্মাতারা তাকে বোঝান যে, চরিত্রটি এখনো গানের প্রশিক্ষণে দক্ষ হয়ে ওঠেনি। তাই গায়কিতে অতিরিক্ত কারুকাজ না রাখাই ভালো।
শ্রেয়া জানান, নির্মাতাদের নির্দেশনা মেনে তিনি গানটি পুনরায় রেকর্ড করেন। এবার তিনি কণ্ঠের বাড়তি কারুকাজ বাদ দিয়ে সহজভাবে গানটি গেয়েছেন। তবে কনসার্টে গানটি পরিবেশনের সময় তিনি নিজের গায়কির ধরন অনুযায়ী কিছুটা পরিবর্তন করেন।
২০১৩ সালে মুক্তি পায় আশিকি ২। মোহিত সুরি পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর। সিনেমাটির গানগুলো শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন