০১:৫৭ পি.এম
পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স তরুণ বয়সে নিজের প্রতি আচরণ এবং কঠোর নিয়ন্ত্রণের মধ্যে সপ্তাহের সাত দিন কাজ করানোর বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে নিজের অতীত জীবনের মানসিক যন্ত্রণার কথা এবং আইনি অভিভাবকত্বের কড়াকড়ি নিয়ে আলোচনা করেন।
৪৪ বছর বয়সী এই তারকা জানান, ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ ১৩ বছর আইনি তত্ত্বাবধানে (কনজারভেটরশিপ) থাকার সময় তার জীবন কিভাবে নিয়ন্ত্রিত ছিল।
তিনি উল্লেখ করেন, টানা ১৫ বছর ধরে তাকে সপ্তাহে সাত দিন কাজ করতে বাধ্য করা হয়েছে। কিন্তু এত খাটাখাটনির পরও একটি বন্ধুকে দেখা কিংবা অন্য কোথাও যাওয়ার মতো সামান্য স্বাধীনতাও তার ছিল না। অতীতে তার সাথে হওয়া এই তিক্ত আচরণ তাকে এখনো ক্ষুব্ধ করে।
আরও পড়ুন: ২১ বছর পর প্লেব্যাকে ফিরলেন কুমার শানু-উদিত নারায়ণ জুটি
কঠোর সেই নিয়মকানুন থেকে মুক্ত হওয়ার পর গত ছয় বছরে তিনি নিজের মতো করে একা একা ভ্রমণ শুরু করেছেন বলে জানান ‘টক্সিক’ খ্যাত এই গায়িকা। পোস্টে তিনি নিজের স্বাধীন জীবন, আধ্যাত্মিক ভাবনা এবং মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর বিষয়গুলো তুলে ধরেন।
অন্যদিকে, গত সপ্তাহে তিনি নিজের ২০০১ সালের অ্যালবাম ‘ব্রিটনি’-এর ২৫তম বার্ষিকী উপলক্ষে ‘শি’ল নেভার বি মি’ নামে একটি অপ্রকাশিত গান ভক্তদের উদ্দেশ্যে প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন