ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ ব্যাংক তরুণ উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোগ’ কর্মসূচি শুরু করছে


বাংলাদেশ ব্যাংক তরুণ উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোগ’ কর্মসূচি শুরু করছে

বাংলাদেশ ব্যাংক দেশের তরুণদের স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে এবং স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য একটি বড় উদ্যোগ গ্রহণ করেছে। কেন্দ্রীয় ব্যাংক সারা দেশে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি— উদ্যোগ (UDYOG)’ চালু করতে যাচ্ছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দেশের প্রত্যন্ত ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের চিহ্নিত করে তাদের জন্য উপযুক্ত অর্থায়ন ও সহায়তা প্রদান করা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে এই তথ্য প্রকাশ করা হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই কর্মসূচির আওতায় আবেদন গ্রহণ শুরু হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত। এছাড়া, অন্যান্য সব জেলার অন্তর্ভুক্ত উপজেলার উদ্যোক্তারা ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

আগ্রহী উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট (www.bb.org.bd), এসএমই পোর্টাল এবং দেশের সকল তফসিলি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন ফরম ও বিস্তারিত তথ্য সরাসরি ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুন: উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশের ওপর হামলা, ৭ পুলিশ আহত

বাংলাদেশ ব্যাংকের এই বিশেষ আয়োজন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক রূপান্তরে ভূমিকা রাখার উদ্দেশ্যে।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক এসংক্রান্ত নির্দেশনায় জানিয়েছে, সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা হবে ঋণ। উদ্যোক্তারা ঋণের সমপরিমাণ অর্থ, অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান পাবেন। নীতিমালায় উল্লেখ করা হয়েছে যে, ঋণ ও অনুদানের অর্থ একইসঙ্গে এককালীন প্রদান করা হবে।

এ ক্ষেত্রে, ঋণ হিসেবে প্রদত্ত অর্থ পরিশোধ না করলে অনুদান হিসেবে প্রদত্ত অর্থ ঋণে রূপান্তরিত হবে। অর্থাৎ, উদ্যোক্তাকে ঋণের পুরোটা পরিশোধ করতে হবে যাতে অনুদান নিশ্চিত হয়। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্ট-আপ উদ্যোগসহ অন্যান্য বৈধ ব্যবসায়ীরা এই সুবিধা পাবেন। সর্বোচ্চ ২৮ বছর বয়সী উদ্যোক্তারা এই অর্থের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: দুর্গাপুরে সাংবাদিক হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘে জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


জাতিসংঘে জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে তাঁর প্রথম ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১)-সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে জলবায়ু ন্যায়বিচারের দাবি জোরালো করা এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের সুফল তুলে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে।

আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘পারসুয়িং ক্লাইমেট জাস্টিস থ্রু ক্লাইমেট ডিপ্লোমেসি’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, জলবায়ু কূটনীতি জোরদার করার লক্ষ্যে এবং এ বিষয়ে আন্তর্জাতিক যোগসূত্র বৃদ্ধি করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো একটি পৃথক ‘জলবায়ু পরিবর্তন অনুবিভাগ’ প্রতিষ্ঠা করা হয়েছে।

শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলোতে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের অঙ্গীকার প্রতিফলিত হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরা হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এছাড়া, আগামী নভেম্বরে বিশ্ব জলবায়ু সম্মেলনেও (কপ-৩১) প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

শামা ওবায়েদ বলেন, নারী ও শিশুরা প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের অন্যান্য পরিণতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। তাই বৈশ্বিক জলবায়ু আলোচনায় তাদের ঝুঁকি ও সুরক্ষার প্রয়োজনীয়তাকে গুরুত্বের সঙ্গে তুলে ধরার ওপর জোর দেন তিনি।

প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ফলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু আলোচনায় তাদের সুরক্ষা ও ঝুঁকির বিষয়টি জোরালোভাবে তুলে ধরা প্রয়োজন।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা স্পষ্ট জানাব যে, এদের সুরক্ষায় কী কী পদক্ষেপ নেওয়া দরকার। পাশাপাশি জলবায়ু সংকট মোকাবিলায় পাটজাত পণ্যের ব্যবহার ও সুবিধার কথাও তুলে ধরব।’

তিনি জানান, বাংলাদেশের ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব পাটজাত পণ্য প্লাস্টিকসহ অন্যান্য দূষণকারী উপকরণের ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সরকারের বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর পাশাপাশি পরিবেশগত সুরক্ষা জোরদারে ভূমিকা রাখবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ কীভাবে আরও কার্যকর জলবায়ু কূটনীতি চালাতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্রাইটার্স, সিপিআরডি ও ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এবং বেশ কয়েকটি সংস্থা সহ-আয়োজক হিসেবে কর্মসূচিটি আয়োজন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
যুগান্তরে সংবাদ প্রকাশের জের

চিতলমারীতে অসুস্থ লেখক জুড়ান মণ্ডলের পাশে দাঁড়ালেন ইউএনও খাদিজা আক্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


চিতলমারীতে অসুস্থ লেখক জুড়ান মণ্ডলের পাশে দাঁড়ালেন ইউএনও খাদিজা আক্তার

দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর চিতলমারীর অসুস্থ ও অসহায় প্রবীণ লেখক জুড়ান মণ্ডলের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার সন্তোষপুর গ্রামে অসুস্থ লেখকের বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন।

গত রোববার (১২ সেপ্টেম্বর) দৈনিক যুগান্তরে ‘গরিব শিক্ষার্থীদের বই-খাতা কিনে দেওয়া জুড়ান মৃত্যুশয্যায় টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না’- শিরোনামে মানবিক সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসার পর তিনি লেখকের বাড়িতে গিয়ে তার শরীরিক অবস্থার বিষয়ে জেনে পরিবারের হাতে তাৎক্ষণিক খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন। একইসাথে তিনি লেখকের চিকিৎসার আশ্বাসও প্রদান করেন। এ সময় চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি এবং সাংবাদিক পংকজ মণ্ডল উপস্থিত ছিলেন।

ইউএনও বলেন, "যুগান্তরসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সাংবাদিকদের মাধ্যমে আমরা তার সংকটের কথা জানতে পারি। প্রশাসনের পক্ষ থেকে তার জন্য যতটুকু সম্ভব আমরা সহায়তার ব্যবস্থা করেছি এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।"

উপজেলা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ ও মানবিক সহায়তার জন্য জুড়ান মণ্ডলের পরিবারের সদস্যরা ইউএনও ও দৈনিক যুগান্তর পত্রিকাসহ অন্যান্য সংবাদমাধ্যম ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় সুশীল সমাজও এই সংবাদ প্রকাশ ও তাৎক্ষণিক সরকারি সহায়তায় প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা হওয়ার অপেক্ষায় মৌসুমী, দিলেন বেবি শাওয়ারের ছবি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


মা হওয়ার অপেক্ষায় মৌসুমী, দিলেন বেবি শাওয়ারের ছবি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ মা হওয়ার অপেক্ষায় দিন গুনছেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে চলতি মাসেই তিনি মা হতে যাচ্ছেন। জীবনের নতুন এ অধ্যায়ে প্রবেশ করার আগে, সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

জীবনের নতুন অধ্যায়কে কেন্দ্র করে আনন্দ ও উচ্ছ্বাসে ভাসছেন মৌসুমীর কাছের মানুষ ও সহকর্মীরা। এ উপলক্ষে তিনি একটি ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার সম্পন্ন করেছেন। অনুষ্ঠানটি ছিল মূলত একটি ঘরোয়া গেট টুগেদারের মতো। সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে মৌসুমী হামিদ বেবি শাওয়ারের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন।

নিজের বাসার ছাদে আয়োজিত এই অনুষ্ঠানে প্রিয়জনদের সঙ্গে আনন্দ-আড্ডায় মেতে উঠতে দেখা যায় তাকে। মৌসুমীর সহকর্মী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু এবং গায়িকা ঐশীসহ আরও অনেকে। হবু মা মৌসুমী হামিদ কাছের মানুষদের সঙ্গে গল্প, আড্ডা ও আনন্দে সময় কাটান।

এদিকে, বেবি শাওয়ারের পর অভিনেত্রীকে স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গে ছবি তুলতেও দেখা গেছে। ব্যবসার সঙ্গে যুক্ত আবদুল ওয়াদুদের সঙ্গে মৌসুমী হামিদের বিয়ের আগে দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্ব ছিল। দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে মিল থাকায় তারা শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান মৌসুমী।

এ অনুষ্ঠান সম্পর্কে মৌসুমী বলেন, তার মা হওয়ার আনন্দ ভাগাভাগি করতে বন্ধুরা একটি স্বল্প পরিসরে এ আয়োজন করেছিলেন। তাই অনেককেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। তিনি আরও বলেন, অতিথিদের দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। আয়োজনের মধ্যে ছিল মাছ, ভাতসহ নানা ধরনের খাবার।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার মা হওয়ার সুখবরটি প্রকাশ্যে আনেন মৌসুমী হামিদ। এরপর থেকেই তার মাতৃত্বের খবর নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এবার সেই আনন্দের অংশ হিসেবে আয়োজন করা হলো বেবি শাওয়ারের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিচার্লিসনের টটেনহ্যামের সঙ্গে দ্বন্দ্ব চরমে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


রিচার্লিসনের টটেনহ্যামের সঙ্গে দ্বন্দ্ব চরমে

টটেনহ্যামের কোচ রবার্তো ডি জেরবি প্রকাশ্যে রিচার্লিসনের সমালোচনা করে জানিয়েছেন, এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের টটেনহ্যামের প্রথম একাদশে ফেরার সম্ভাবনা নেই। সোমবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ইতালিয়ান এই কোচ এই মন্তব্য করেছেন।

ভিয়েতনামের সংবাদমাধ্যম ভিয়েতনাম ডট ভিএনের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কোচ ডি জেরবি বলেন, ‘লিভারপুলের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচের জন্য রিচার্লিসনকে দলে ডাকা হবে না।’

 

গত মাসে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করার পর, ২৯ বছর বয়সী এই স্ট্রাইকারকে প্রিমিয়ার লিগ মৌসুমের জন্য টটেনহ্যামের ২৫ সদস্যের দল থেকে বাদ দেওয়া হয়েছে।

তবে, এই মৌসুমে স্পার্স প্রিমিয়ার লিগে একটিও গোল করতে না পারলেও, ডি জারবি সেই খেলোয়াড়ের ফিরে আসার সম্ভাবনা নাকচ করে দেওয়ার ব্যাপারে অনড় রয়েছেন, যিনি ২০২৫/২৬ মৌসুমে স্পার্সের সর্বোচ্চ গোলদাতা ছিলেন।

ডি জেরবি বলেন, ‘রিচার্লিসনের ব্যাপারে পরিস্থিতিটা সবাই জানে। কারাবাও কাপ হোক বা প্রিমিয়ার লিগ, কোনো কিছুই বদলায়নি। পরিস্থিতি একই আছে।’

 

প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে টটেনহ্যামের ৩-০ গোলের বড় পরাজয়ের ম্যাচে রিচার্লিসন প্রথম একাদশে ছিলেন, এরপরই তার ভবিষ্যৎ নিয়ে বিতর্ক শুরু হয়।

অ্যানফিল্ড সফরের আগে সংবাদ সম্মেলনে, রিচার্লিসনের টটেনহ্যাম ক্যারিয়ার শেষ হয়ে গেছে কিনা জানতে চাওয়া হলে সেই পরাজয়ের কথা উল্লেখ করে ডি জারবি বলেন, ‘আমি জানি না। এটা আমার জন্য কোনো প্রশ্ন নয়। যাইহোক, রিচার্লিসন যখন খেলত, তখন আমরা ব্রেন্টফোর্ডের কাছে ০-৩ গোলে হেরেছিলাম। হয়তো আপনি ভুলে গেছেন, তাই শুধু মনে করিয়ে দিতে চাইলাম।’

 

রিচার্লিসন খেলার যোগ্য হলেও তাকে খেলতে দেওয়া হবে না। এমনকি কারাবাও কাপেও না বলে যোগ করেন তিনি। এই কঠোর মন্তব্যের প্রতিক্রিয়ায় রিচার্লিসন দ্রুতই প্রতিক্রিয়া জানান। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগ মাধ্যমে ডি জারবির কথাগুলো পোস্ট করেন এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার কমেন্টে একটি কান্নার ইমোজি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%