ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রিচার্লিসনের টটেনহ্যামের সঙ্গে দ্বন্দ্ব চরমে


রিচার্লিসনের টটেনহ্যামের সঙ্গে দ্বন্দ্ব চরমে

টটেনহ্যামের কোচ রবার্তো ডি জেরবি প্রকাশ্যে রিচার্লিসনের সমালোচনা করে জানিয়েছেন, এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের টটেনহ্যামের প্রথম একাদশে ফেরার সম্ভাবনা নেই। সোমবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ইতালিয়ান এই কোচ এই মন্তব্য করেছেন।

ভিয়েতনামের সংবাদমাধ্যম ভিয়েতনাম ডট ভিএনের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কোচ ডি জেরবি বলেন, ‘লিভারপুলের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচের জন্য রিচার্লিসনকে দলে ডাকা হবে না।’

 

আরও পড়ুন: জাতীয় নিরাপদ সড়ক দিবসে চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও বিনা মূল্যে চশমা বিতরণ শুরু

গত মাসে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করার পর, ২৯ বছর বয়সী এই স্ট্রাইকারকে প্রিমিয়ার লিগ মৌসুমের জন্য টটেনহ্যামের ২৫ সদস্যের দল থেকে বাদ দেওয়া হয়েছে।

তবে, এই মৌসুমে স্পার্স প্রিমিয়ার লিগে একটিও গোল করতে না পারলেও, ডি জারবি সেই খেলোয়াড়ের ফিরে আসার সম্ভাবনা নাকচ করে দেওয়ার ব্যাপারে অনড় রয়েছেন, যিনি ২০২৫/২৬ মৌসুমে স্পার্সের সর্বোচ্চ গোলদাতা ছিলেন।

ডি জেরবি বলেন, ‘রিচার্লিসনের ব্যাপারে পরিস্থিতিটা সবাই জানে। কারাবাও কাপ হোক বা প্রিমিয়ার লিগ, কোনো কিছুই বদলায়নি। পরিস্থিতি একই আছে।’

 

আরও পড়ুন: দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে সাবেক এমপি কামারুল আরেফিনের মামলা

প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে টটেনহ্যামের ৩-০ গোলের বড় পরাজয়ের ম্যাচে রিচার্লিসন প্রথম একাদশে ছিলেন, এরপরই তার ভবিষ্যৎ নিয়ে বিতর্ক শুরু হয়।

অ্যানফিল্ড সফরের আগে সংবাদ সম্মেলনে, রিচার্লিসনের টটেনহ্যাম ক্যারিয়ার শেষ হয়ে গেছে কিনা জানতে চাওয়া হলে সেই পরাজয়ের কথা উল্লেখ করে ডি জারবি বলেন, ‘আমি জানি না। এটা আমার জন্য কোনো প্রশ্ন নয়। যাইহোক, রিচার্লিসন যখন খেলত, তখন আমরা ব্রেন্টফোর্ডের কাছে ০-৩ গোলে হেরেছিলাম। হয়তো আপনি ভুলে গেছেন, তাই শুধু মনে করিয়ে দিতে চাইলাম।’

 

রিচার্লিসন খেলার যোগ্য হলেও তাকে খেলতে দেওয়া হবে না। এমনকি কারাবাও কাপেও না বলে যোগ করেন তিনি। এই কঠোর মন্তব্যের প্রতিক্রিয়ায় রিচার্লিসন দ্রুতই প্রতিক্রিয়া জানান। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগ মাধ্যমে ডি জারবির কথাগুলো পোস্ট করেন এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার কমেন্টে একটি কান্নার ইমোজি দেন।

আরও পড়ুন: টানা আট ম্যাচ বেঞ্চে সূর্যবংশী, বললেন ভারতীয় অধিনায়ক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ উপপ্রধানমন্ত্রী ইয়েকাতেরিনবুর্গে ইয়ুথ ফেস্টিভ্যালে প্রযুক্তি ও উদ্ভাবন দেখলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


রুশ উপপ্রধানমন্ত্রী ইয়েকাতেরিনবুর্গে ইয়ুথ ফেস্টিভ্যালে প্রযুক্তি ও উদ্ভাবন দেখলেন

রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে চলমান ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’-এ দেশটির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান এসবের স্ট্যান্ড পরিদর্শন করেছেন রুশ সরকারের উপপ্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি ৫০০ বর্গমিটারজুড়ে তৈরি এসবের এই স্ট্যান্ড পরিদর্শন করেন। এবারের উৎসবে এটি সবচেয়ে বড় স্ট্যান্ড।

উৎসব উপলক্ষে বিশেষভাবে তৈরি ‘ডিসট্রিক্ট’ নামের এই স্ট্যান্ডে প্রযুক্তি ও উদ্ভাবনের নানা ব্যবহার তুলে ধরা হচ্ছে। এর অন্যতম আকর্ষণ কাইনেটিক ওয়াল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ায় এ ধরনের দেয়ালের আর কোনো নজির নেই। উপপ্রধানমন্ত্রীর পরিদর্শন উপলক্ষে দেয়ালটিতে বিশেষ শুভেচ্ছাবার্তাও প্রদর্শন করা হয়।

‘ডিসট্রিক্ট’ চারটি থিমভিত্তিক জোনে ভাগ করা হয়েছে—‘এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার’, ‘এন্টারটেইনমেন্ট’, ‘হেলথ’ ও ‘ফিনটেক’। দর্শনার্থীরা নিজেদের আগ্রহ অনুযায়ী এসব জোন ঘুরে প্রযুক্তির বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানার এবং তা নিজেরা পরীক্ষা করে দেখার সুযোগ পাচ্ছেন।

শিক্ষা ও ক্যারিয়ারে কৃত্রিম বুদ্ধিমত্তা

‘এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার’ জোনে রয়েছে এসবের নিজস্ব লেকচার হল। এখানে দর্শনার্থীরা ‘স্কুল ২১’-এর বিভিন্ন পরীক্ষা দিতে পারছেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এজেন্ট ব্যবহারের বিভিন্ন প্রযুক্তি পরীক্ষা করে দেখার সুযোগ রয়েছে।

ফক্সফোর্ড, অ্যালগরিদমিকা ও নেটোলজির মাধ্যমে ডিজিটাল দক্ষতা বাড়ানোর সুযোগও রয়েছে। উৎসবে অংশগ্রহণকারী তরুণেরা এসবের নিয়োগকারীদের কাছ থেকে ক্যারিয়ারসংক্রান্ত পরামর্শ নিতে পারছেন।

এই জোনের অন্যতম আকর্ষণ ‘ভাইব কোডিং’। এখানে এআইয়ের সহায়তায় ডিজিটাল পণ্য তৈরি এবং ক্যারিয়ার পোর্টফোলিও গড়ে তোলার পদ্ধতি তুলে ধরা হচ্ছে।

বিনোদন ও স্বাস্থ্যসেবায় এআই

‘এন্টারটেইনমেন্ট’ জোনে এআই ব্যবহার করে অডিও ও ভিজ্যুয়াল কনটেন্ট তৈরির বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। তরুণেরা এসব প্রযুক্তি নিজেরাই ব্যবহার করে দেখতে পারছেন।

‘হেলথ’ জোনে রয়েছে ‘গিগাডক’ স্মার্ট মিরর। শরীরচর্চার ফলাফল মূল্যায়নে এআইভিত্তিক বিভিন্ন টুলও সেখানে পরীক্ষা করে দেখার সুযোগ রয়েছে।

অন্যদিকে ‘ফিনটেক’ জোনে এসবের আধুনিক আর্থিক সেবাগুলো তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা ‘পে বাই স্মাইল’ সুবিধা ব্যবহার করে দেখতে পারছেন এবং বিশেষ নকশার সীমিত সংস্করণের কার্ড অর্ডার করতে পারছেন। এ ছাড়া এমন একটি এটিএমও রয়েছে, যেটিতে দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি ‘গিগাচ্যাট’ এআই সহকারী ব্যবহারের সুবিধা রয়েছে।

উৎসবের শুরু থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এসবের স্ট্যান্ডটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। সেখানে প্রযুক্তি দেখার পাশাপাশি শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ে জানার, ডিজিটাল টুল ব্যবহারের এবং বিভিন্ন দেশের অংশগ্রহণকারী ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ থাকছে।

পরিদর্শনকালে দিমিত্রি চেরনিশেঙ্কো বলেন, ‘বিশ্বের সামনে রাশিয়ার সক্ষমতা তুলে ধরার সবচেয়ে কার্যকর পদ্ধতি নিয়ে কয়েক মাস ধরে অংশীদারদের সঙ্গে আলোচনা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৬ সালকে রাশিয়ার জাতিসমূহের ঐক্যবর্ষ ঘোষণা করেছেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অভিন্ন কল্যাণ ও লক্ষ্য সামনে রেখে একত্রিত হচ্ছে। উৎসবে অংশ নেওয়া তরুণদের মধ্যেও এসব মূল্যবোধ রয়েছে। এর মাধ্যমে বিজ্ঞান, সংস্কৃতি, সৃজনশীলতা ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।’

১৯১ দেশের ১০ হাজার তরুণ

রাশিয়ার জাতীয় প্রকল্প ‘ইয়ুথ অ্যান্ড চিলড্রেন’-এর অংশ হিসেবে ১১ থেকে ১৭ সেপ্টেম্বর ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিত হচ্ছে ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’। ‘ফলো ইয়োর ড্রিম’ স্লোগান সামনে রেখে আয়োজিত এ উৎসবে ১৯১ দেশের ১০ হাজার তরুণ নেতা অংশ নিয়েছেন। তাদের মধ্যে রাশিয়ার ৫ হাজার এবং অন্যান্য দেশের ৫ হাজার তরুণ রয়েছেন।

অংশগ্রহণকারীদের মধ্যে সৃজনশীল শিল্প ও সংস্কৃতি, জনপ্রশাসন, বিজ্ঞান ও শিক্ষা, ক্রীড়া, উদ্যোক্তা, গণমাধ্যম, ডিজিটালাইজেশন ও তথ্যপ্রযুক্তি এবং নাগরিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তরুণেরা রয়েছেন।

২০২৪ সালের বিশ্ব যুব উৎসবের ধারাবাহিকতায় এবারের আয়োজনেও ১৪ থেকে ১৭ বছর বয়সী এক হাজার কিশোর-কিশোরী অংশ নিচ্ছে। তাদের মধ্যে রাশিয়ার ৫০০ এবং বিদেশের ৫০০ কিশোর-কিশোরী রয়েছে। ‘দ্য মুভমেন্ট অব দ্য ফার্স্ট’ শিশু কর্মসূচিটি আয়োজন করছে।

২০২৪ সালের ১ থেকে ৭ মার্চ রাশিয়ার সিরিয়াসে অনুষ্ঠিত বিশ্ব যুব উৎসবে ১৯০ দেশের ২০ হাজার তরুণ নেতা অংশ নিয়েছিলেন। ওই উৎসবের পর রুশ প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক যুব সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিবছর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে যুব উৎসব আয়োজন করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমরান খানকে কারাগারে 'ধীরে ধীরে হত্যা’ করার অভিযোগ তার দুই ছেলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


ইমরান খানকে কারাগারে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারের ভেতরে ‘ধীরে ধীরে হত্যা করা হচ্ছে’ বলে অভিযোগ করেছেন তার দুই পুত্র। তারা দেশের সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে তাদের বাবার প্রতি ‘ব্যক্তিগত প্রতিহিংসা’ চালানোর অভিযোগ তুলেছেন।

বুধবার, অর্থাৎ রাত পোহালে, পাকিস্তানের সুপ্রিম কোর্টে একটি মামলার রায় ঘোষণার কথা রয়েছে। এই মামলায় অভিযোগ করা হয়েছে যে, ইমরান খানকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ দেওয়ার আদালতের নির্দেশ অমান্য করেছে সরকার।

এছাড়া, গত ছয় মাসেরও বেশি সময় ধরে ইমরানের পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরানের পুত্র সুলাইমান ও কাসিম এসব উদ্বেগ প্রকাশ করেন।

তারা বাবার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সুলাইমান বলেন, "ছোট একটি কক্ষে মানবিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা, নতুন বই না দেওয়া এবং পরিবার বা নিরপেক্ষ চিকিৎসকের সঙ্গে দেখা করতে না দেওয়ার বিষয়গুলো মানসিক ও শারীরিক নির্যাতনের শামিল।"

তাদের দাবি, দীর্ঘ সময় চিকিৎসার অভাবে ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ দিলেও, তাকে অল্প সময়ের জন্য সরকারি হাসপাতালে নেওয়া হয় এবং পরে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।

কাসিম বলেন, নিরপেক্ষ চিকিৎসকের মাধ্যমে বাবার প্রকৃত শারীরিক অবস্থা নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের আশঙ্কা, চাপ কমে গেলে তার ওপর আরো কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

তবে পাকিস্তান সরকার এসব অভিযোগকে ‘ভুয়া প্রচারণা’ হিসেবে প্রত্যাখ্যান করেছে। সরকারের দাবি, ইমরান পর্যাপ্ত সুযোগ-সুবিধা, চিকিৎসা, ব্যায়ামের সরঞ্জাম, পরিবারের সাক্ষাৎ এবং পুষ্টিকর খাবার পাচ্ছেন।

ইমরানের পুত্ররা জানান, তারা রাজনীতিতে জড়াতে চান না এবং বাবার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতৃত্ব গ্রহণের ইচ্ছাও নেই। তাদের মতে, ইমরানও মুক্তির বিনিময়ে নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে ইউপি সদস্যের বাড়ি থেকে ২৮ বস্তা অবৈধ সার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


দিনাজপুরে ইউপি সদস্যের বাড়ি থেকে ২৮ বস্তা অবৈধ সার উদ্ধার

দিনাজপুরের বোচাগঞ্জে এক ইউপি সদস্যের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ২৮ বস্তা সার উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালেবের বাড়িতে অভিযান পরিচালনা করে এসব সার উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মোতালেবের বাড়িতে অভিযান চালান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভন। এ সময় তার বাড়ি থেকে ২৮ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ১০ বস্তা ডিএপি এবং ১৮ বস্তা এমওপি সার রয়েছে।

অভিযানের সময় সারগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং তার জমির পরিমাণ কত—এসব বিষয়ে ইউপি সদস্য সঠিক তথ্য দিতে পারেননি বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে অবৈধভাবে সার মজুদের অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভন মন্তব্য করেন, উদ্ধার করা সারগুলো সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে। বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় বন্দি নুর আলমের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় বন্দি নুর আলমের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া বন্দি নুর আলম মনির (৪৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

সোমবার রাতে, অসুস্থ অবস্থায় নুর আলম মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ ওয়ার্ল্ডে ভর্তি করেন কারারক্ষীরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায়, আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। তিনি কি মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%