ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়


বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়

বিয়েতে মেহেদীর রং শুকাতে না শুকাতেই ১৬-১৭ দিনের মাথায় বরিশালের বাকেরগঞ্জে এক নববধূকে (১৭) গণধর্ষণের লোমহর্ষক অভিযোগ উঠেছে। বিচার চাইতে থানায় গিয়ে দ্বিতীয়বার দুর্ব্যবহারের শিকার হলেন ওই গৃহবধূ- এবার পুলিশের কাছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেনের বিরুদ্ধে মামলা না নিয়ে উল্টো ভিকটিমকে ভয়-ভীতি দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী এলাকার ওই গৃহবধূকে গত ১৯ অক্টোবর রাতে তারই সৎ ভাসুর মোঃ ইমরান প্যাদা (৩৮) ও প্রতিবেশী চাচা শ্বশুড় রাকিব প্যাদা (২৬) কৌশলে নির্জন স্থানে নিয়ে গণধর্ষণ করে। ঘটনার পর তিনি গত ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসারের (সিনিয়র সহকারী জজ) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

জেলা লিগ্যাল এইড অফিস ভিকটিমকে প্রয়োজনীয় কাগজপত্রসহ বাকেরগঞ্জ থানায় ওসির কাছে পাঠান। ভিকটিম কাগজসহ ওসি আদিলের সঙ্গে দেখা করলে তিনি মামলা গ্রহণ না করে উল্টো তাকেই (ভিকটিমকে) জেলের ভয় দেখান বলে ভিকটিমের অভিযোগ।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বেসরকারি ফলে জয়ী বিএনপির মির্জা ফয়সল

ধর্ষণের শিকার নববধূ ভিকটিম জানান, তার সৎ ভাসুর ইমরান প্যাদা তাকে নতুন পোশাক কিনে দেয়ার কথা বলে বাজারে নিয়ে যায়। ওইদিন বাজার থেকে রাতে বাড়ীতে ফেরার পথে তার ভাসুর ও চাচা শ্বশুড় রাকিব প্যাদা তাকে গণধর্ষণ করে।
এ ঘটনায় তিনি ২৩ অক্টোবর বরিশাল লিগাল এইড অফিসের নির্দেশে থানায় মামলা দায়ের করতে গেলে ওসি আদিল হোসেন তাদেরকে বলেন, "আপনার কোনো প্রমাণ নেই। জামাসহ গোসল করার কারণে প্রমাণ লোপাট হয়ে গেছে। ধর্ষণের ঘটনা প্রমাণ করতে না পারলে আপনারই (ভিকটিমের) সাত বছরের সাজা হবে।" এমনকি ধর্ষকদের একজন ইমরান প্যাদা তার দুলাভাই সেতো এমনিতেই শালীর অর্ধেক ভাগ বলেও ওসি তার সাথে মশকরা করেন বলেও জানান।

এদিকে এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও খোদ ভিকটিমের স্বামী জীবন প্যাদা, শ্বশুড় সুলতান প্যাদা ও শ্বাশুড়ী ফাতেমা বেগমও ঘটনার সত্যতা স্বীকার করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন। ভিকটিম সম্পর্কে অভিযুক্ত ইমরান প্যাদার ছোট ভাইয়ের স্ত্রী ও আপন শ্যালিকা হওয়ায় ঘটনাটি এলাকায় আরও বেশি হৃদয়বিদারক হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, গত দুই এক দিন আগে ভিকটিম তার স্বামী ও শ্বশুর-শ্বশুড়ীকে নিয়ে থানায় এসেছিল। ধর্ষণের কোন আলামত দেখাতে পারিনি। তবে তাদেরকে লিখিত অভিযোগ দেয়ার কথা বললে তারা কিছুক্ষণ পরে জানাবে বলে চলে যায়।

পাদ্রীশিবপুর ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষক মাসুদ হাসান নববধূকে গণধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একজন অসহায় নারী যখন বিচারের শেষ আশ্রয়স্থল হিসেবে থানায় যায়, তখন থানার ওসি যদি তাকে সুরক্ষা না দিয়ে ভয় দেখান, তাহলে রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা কোথায় থাকবে? একজন ধর্ষণের শিকার নারীকে থানায় ডেকে এভাবে ভয় দেখানো শুধু অমানবিকই নয়, চরম পৈশাচিকতা ও ক্ষমতার অপব্যবহার।

আরও পড়ুন: সন্দ্বীপে কোস্ট গার্ডের উদ্যোগে ৪৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা

এই ঘটনায় বাকেরগঞ্জের সচেতন নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীরা তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ওসি আদিল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, প্রত্যাহার এবং ভিকটিমের মামলা দ্রুত গ্রহণ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। ভিকটিম বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান জানান, গণধর্ষণের ঘটনায় ওসির মামলা না নেয়ার কোনো সুযোগ নেই। তিনি যদি মামলা না নিয়ে ধর্ষিতাকে উল্টো ভয় দেখিয়ে থাকেন তদন্ত করে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় তারুণ্যের উল্লাসে, ব্যান্ডের তালে তালে ও স্লোগানে স্লোগানে জমকালো আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


আলফাডাঙ্গায় তারুণ্যের উল্লাসে, ব্যান্ডের তালে তালে ও স্লোগানে স্লোগানে জমকালো আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গৌরবের ঐতিহ্য ও ইতিহাস ধারণ করে তারুণ্যের উল্লাস, ব্যান্ডের তালে তালে আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল ফরিদপুরের আলফাডাঙ্গা। বর্ণিল আয়োজন, প্রাণবন্ত র‍্যালি আর নেতাকর্মীদের উচ্ছ্বাসে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা লোকাল বাসস্ট্যান্ড চত্বরে এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ব্যান্ডের ছন্দময় সুরে র‍্যালি এগিয়ে চলে, আর স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন পায় উৎসবমুখর আবহ।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের গৌরবময় ঐতিহ্য ও ইতিহাস স্মরণের পাশাপাশি তারুণ্যের শক্তি, সাংগঠনিক ঐক্য এবং আগামী দিনের পথচলা নিয়ে প্রত্যয় ব্যক্ত করা হয়। ব্যান্ডের তালে তালে র‍্যালি আর স্লোগানের ছন্দে নেতাকর্মীদের উচ্ছ্বাসে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণচঞ্চল।

আলফাডাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিন মোল্যার সভাপতিত্বে এবং পৌর যুবদলের সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান অতিথি জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শহীদুর রহমান শহীদ, সহসভাপতি মাহিদুল হাসান কাকন ও হেমায়েত হোসেন হেলাল, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টু এবং উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কুদ্দুস শেখ প্রমুখ।

এ সময় যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসানসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

গৌরবময় অতীতকে ধারণ করে আগামীর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়, তারুণ্যের উল্লাস আর ব্যান্ডের তালে তালে র‍্যালির প্রাণচাঞ্চল্যে আলফাডাঙ্গায় উদ্‌যাপিত হয় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি দ্বারা মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) অন্তর্ভুক্ত ছিলেন।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ এবং নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা চারজন।

প্রসঙ্গত, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর নির্বাচন কমিশন (ইসি) আসনটি শূন্য ঘোষণা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরে অকটেন-পেট্রোলের দাম নির্ধারণ, বিক্রি হবে ১৬৫ ও ১৬০ টাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


নভেম্বরে অকটেন-পেট্রোলের দাম নির্ধারণ, বিক্রি হবে ১৬৫ ও ১৬০ টাকায়

সরকার আগামী নভেম্বর মাসের জন্য দেশের বাজারে অকটেন-পেট্রোলসহ সকল ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা অক্টোবর মাসের মতোই থাকবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম হবে ১৩৫ টাকা, কেরোসিনের দাম ১৫৫ টাকা, অকটেনের দাম ১৬৫ টাকা এবং পেট্রোলের দাম ১৬০ টাকা।

গত ২০ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। অক্টোবর মাসেও পূর্বনির্ধারিত দামই কার্যকর ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে পুরো মাসজুড়ে এই নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলার পাঁচ হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞের অভাব, ৬ লাখ শিশুর চিকিৎসা ঝুঁকিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


ভোলার পাঁচ হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞের অভাব, ৬ লাখ শিশুর চিকিৎসা ঝুঁকিতে

ভোলার দ্বীপজেলায় শিশু বিশেষজ্ঞের অভাবের কারণে প্রায় ৬ লাখ শিশুর সুচিকিৎসা বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে। জেলার সাতটি সরকারি হাসপাতালে পাঁচটি হাসপাতালে শিশু চিকিৎসক নেই। বর্তমানে পুরো জেলায় মাত্র ২ জন ডাক্তার কর্মরত আছেন। এই কারণে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে নামমাত্র সেবা নিয়েই হাসপাতাল ছাড়তে হচ্ছে সেবাপ্রার্থী শিশুদের, বিশেষ করে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের শিশুদের।

বছরের পর বছর ধরে এই সংকট চলতে থাকলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ২৫০ শয্যা বিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডের শয্যার সংখ্যা ৬০। কিন্তু গত এক বছরে এই ওয়ার্ডে প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী ভর্তি থাকে। স্থান সংকুলানের অভাবে শিশুদের মতো সংবেদনশীল রোগীদের হাসপাতালের বারান্দা, চলাচলের স্থান ও সিঁড়ির কোণে রাখা হচ্ছে।

বিপুলসংখ্যক রোগীর চিকিৎসার জন্য এখানে মাত্র একজন শিশু রোগ বিশেষজ্ঞ রয়েছেন। সরেজমিনে দেখা যায়, সিনিয়র কনসালটেন্ট ডা. মো. সালাহউদ্দীন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের দেখতে ছোটাছুটি করছেন। তিনি শিশু ওয়ার্ড থেকে হাম ও ডেঙ্গু ওয়ার্ডে, আবার সেখান থেকে ডায়রিয়া ওয়ার্ডে যাচ্ছেন। ইনডোরে সকালে রোগী দেখা শুরু করলেও দুপুর গড়িয়ে গেলেও শেষ হচ্ছে না। এদিকে, আইটডোরেও অসুস্থ শিশু নিয়ে অনেক অভিভাবক অপেক্ষা করছেন। অক্লান্ত পরিশ্রম করেও রোগীর অভিভাবকদের সন্তুষ্ট করতে পারছেন না চিকিৎসক। আবার রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হয়ে ডাক্তার নিজেও অখুশি।

ডা. মো. সালাহউদ্দিন জানান, একজনের পক্ষে এত রোগীর সঠিক চিকিৎসা দেওয়া অসম্ভব। শিশুর অভিভাবকদের সব কথা শোনা সম্ভব হয় না। তবুও তিনি সামর্থ অনুযায়ী চেষ্টা করে যাচ্ছেন। তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে শিশুরোগ চিকিৎসক না থাকায় জেলা সদরে সবসময় রোগীর চাপ বেশি থাকে। রোগীর চিকিৎসা নিশ্চিত করতে হলে ডাক্তারদের সংখ্যা বাড়ানোর বিকল্প নেই।

গত সোমবার দুপুরে ঠান্ডায় আক্রান্ত ৯ মাসের শিশু সন্তানকে নিয়ে আনসার উদ্দিন দম্পতি ভোলা হাসপাতালের শিশু ওয়ার্ডে আসেন। আনসার উদ্দিন জানান, তার বাড়ির পাশে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। সেখানে শিশুরোগের চিকিৎসক না থাকায় তিনি প্রায় ৫০ কিলোমিটার পাড়ি দিয়ে ভোলা হাসপাতালে এসেছেন। কর্তৃপক্ষ ভর্তি করালেও কোনো বেড নেই এবং ডাক্তারের দেখা পাচ্ছেন না। তাই তার উৎকণ্ঠা কমছে না।

২০২২ সালের আদম শুমারী অনুযায়ী, ভোলায় ০-১৪ বছর বয়সী মোট শিশুর সংখ্যা ৬ লাখ ৪১ হাজার। এর মধ্যে ১০ বছরের কম বয়সী শিশু ৪ লাখ ২৭ হাজার। তবে স্বাস্থ্য বিভাগের তথ্যমতে বর্তমানে ৫ বছরের নিচে শিশুর সংখ্যা ২ লাখ ২৫ হাজার। এসব শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা উপজেলার ৭টি হাসপাতালে মোট ৮ জন শিশু বিশেষজ্ঞের পদ রয়েছে। এর মধ্যে সদরে জেনারেল হাসপাতালে একজন সিনিয়র কনসালটেন্ট ও লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন জুনিয়র কনসালট্যান্ট আছেন। বাকি ৬টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে উপজেলা পর্যায়ে চিকিৎসা না পেয়ে অসুস্থ শিশুদের নিয়ে অভিভাবকরা জেলা সদরের দিকে ছুটছেন।

সদর হাসপাতালের একমাত্র ডাক্তারের পক্ষে বিপুলসংখ্যক রোগীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় অভিভাবকরা ক্ষুব্ধ। শিশু নিয়ে হাসপাতালে ভর্তি অভিভাবকদের অভিযোগের শেষ নেই। মরজিনা বেগম, রিয়াজ উদ্দিন, রহমত আলীসহ অনেকের অভিযোগ, চিকিৎসক না থাকার কারণে শিশুরা চিকিৎসা বঞ্চিত হচ্ছে। শিশুর মা মনিরা বিবি বলেন, অসুস্থ শিশুকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে ভর্তি করেছি। কিন্তু সেখানে ডাক্তার নেই। তাহলে আমরা কোথায় যাব? তার মতে, বেসরকারিভাবে চিকিৎসা করানোর সামর্থ তার নেই।

ডাক্তার সংকটের কারণে শিশুদের চিকিৎসা নিশ্চিত করা চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান। তিনি বলেন, একজন ডাক্তার দিয়ে তারা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছেন। তবে স্থায়ী সমাধানের জন্য জরুরি ভিত্তিতে শিশুরোগের চিকিৎসক প্রয়োজন। তিনি আরও বলেন, ভোলা দ্বীপ এলাকা হওয়ায় জেলার সব রোগী সদর হাসপাতালে আসে।

সিভিল সাজন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, জেলার ৭টি হাসপাতালে মোট ৮ জন শিশুরোগ চিকিৎসকের পদ রয়েছে। এর মধ্যে সদর হাসপাতাল ও লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন শিশুরোগ বিশেষজ্ঞ রয়েছেন। বাকি ৬টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করা কষ্টকর হয়ে পড়েছে। শূন্যপদে ডাক্তার নিয়োগের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

চিকিৎসক সংকট অন্যান্য বিভাগেও বিদ্যমান। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসকের ৮৭টি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৭ জন ডাক্তার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%