০৮:৫৫ পি.এম
তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার গ্রাহকদের জন্য এক জরুরি সতর্কবার্তা জারি করেছে কর্তৃপক্ষ। সোমবার (২২ জুন) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আরএলএনজি সরবরাহ হ্রাস পাওয়ার কারণে আজ রাত থেকে ২৫ তারিখ পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহকদের প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ আরো জানায়, আজ রাত থেকে শুরু করে আগামী ২৫ জুন পর্যন্ত এই গ্যাসের স্বল্পচাপের সমস্যা অব্যাহত থাকবে। তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার আওতাধীন সব ধরনের গ্রাহক এতে আক্রান্ত হবে, যার মধ্যে আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প-কারখানাও অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
ফলে রান্নাবান্না থেকে শুরু করে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে গ্রাহকদের এ সাময়িক ও আকস্মিক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সাথে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন