১০:০৩ এম
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩৬ হাজার ১৫৮ দশমিক ৫৬ মিলিয়ন বা ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই তথ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮ অক্টোবর তারিখে দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ১৫৮ দশমিক ৫৬ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে, রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৩৪৯ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
পূর্ববর্তী ৭ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ১২৩ দশমিক ৫৮ মিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতির আওতায় রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৩১১ দশমিক ১৯ মিলিয়ন ডলার।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উদ্ঘাটন
নিট রিজার্ভের হিসাব আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুযায়ী করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন