ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপন চিকিৎসায় সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণ মন্ত্রী


মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপন চিকিৎসায় সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণ মন্ত্রী

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে কক্লিয়ার ইমপ্ল্যান্ট, হার্টের ভালভ ও স্ট্যান্ট প্রদানের মতো মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপন চিকিৎসাকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

মন্ত্রী মন্তব্য করেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে, যেখানে সমাজের কেউ পিছিয়ে থাকবে না; বরং সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

আজ রাজধানীর নীলক্ষেতে সন্ধানী ভবনে সন্ধানী জাতীয় চক্ষু সমিতির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১০০ বারের মতো পেছাল

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মন্ত্রী আরও বলেন, মানুষের শারীরিক ও সামাজিক সমস্যাগুলো সমাধান করা গেলে তারা স্বাবলম্বী হয়ে সমাজের মূলধারায় ফিরে আসতে সক্ষম হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়ে সন্ধানী চক্ষু সেবা কেন্দ্রের কার্যক্রম আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সকলকে পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। এ ক্ষেত্রে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ করেন।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, দেশে কর্নিয়া প্রতিস্থাপনের জন্য পর্যাপ্ত দক্ষ সার্জন থাকা সত্ত্বেও প্রয়োজনীয় কর্নিয়ার অভাবে বিদেশ থেকে তা আমদানি করতে হয়। প্রতিবছর দেশে প্রায় ১০ লাখ মানুষ মৃত্যুবরণ করেন, এর মধ্যে যদি মাত্র ২ শতাংশ মানুষও মরণোত্তর চক্ষুদান করেন, তবে বাংলাদেশে আর কর্নিয়া আমদানির প্রয়োজন হবে না। বক্তারা জানান, রক্তদানে অভাবনীয় সাফল্য অর্জিত হলেও সামাজিক কুসংস্কার ও ভীতির কারণে মরণোত্তর চক্ষুদানে এখনো কাঙ্ক্ষিত সাফল্য আসেনি।

আরও পড়ুন: মোদির সঙ্গে কাজ করতে শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি

এ সময় জাতীয় সংসদে ‘অঙ্গ প্রতিস্থাপন আইন, ২০২৬’ পাস হওয়ায় উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এটি উল্লেখযোগ্য যে, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতি বছর ২ নভেম্বর ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’ পালন শুরু হয়।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী তিনজন কৃতী শিক্ষার্থীর হাতে সন্ধানী শিক্ষাবৃত্তির চেক এবং একজন মরণোত্তর চক্ষুদানকারীকে সম্মাননা কার্ড প্রদান করেন। আজ এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’ প্রদর্শনীর সমালোচনার মাঝে কী সিদ্ধান্ত?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%