ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১০০ বারের মতো পেছাল


বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১০০ বারের মতো পেছাল

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হলো। আদালত প্রায় ১০০ বারের মতো প্রতিবেদন জমা দেয়ার সময় বৃদ্ধি করলেন।

মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বুধবার (২৫ নভেম্বর) নির্ধারিত ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে সক্ষম হয়নি।

এ কারণে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ৩০ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন।

আরও পড়ুন: মোদির সঙ্গে কাজ করতে শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোড ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পরে এই অর্থ ফিলিপাইনে পাচার করা হয়। সংশ্লিষ্টদের ধারণা, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ এই অর্থ পাচার করে।

এ ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলা করেন। অজ্ঞাতনামাদের আসামি করে করা মামলায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬-এর ৫৪ ধারা ও দণ্ডবিধির ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’ প্রদর্শনীর সমালোচনার মাঝে কী সিদ্ধান্ত?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্ড সুবিধার অপব্যবহার: পোশাক রফতানিতে রাজস্ব ফাঁকি ৭৫ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ এম


বন্ড সুবিধার অপব্যবহার: পোশাক রফতানিতে রাজস্ব ফাঁকি ৭৫ লাখ টাকা

চট্টগ্রাম কাস্টমস হাউসের আইসিডি একটি ঘটনা উদ্ঘাটন করেছে, যেখানে বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পোশাক রফতানির পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত স্টকলটের তৈরি পোশাক রফতানির চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় সরকারের প্রায় ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে চট্টগ্রামের পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড নামের একটি অফডকে রফতানি পণ্যচালানে অভিযান পরিচালনা করে কাস্টমস হাউসের আইসিডি প্রিভেন্টিভ টিম। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি পরিচালিত হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গাজীপুরের বিকেসি সোয়েটার লিমিটেডের নামে দাখিল করা বিল অব এক্সপোর্ট নম্বর সি-৭৭০৯৯৪-এর আওতাধীন পণ্যচালানটি সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে সম্পূর্ণরূপে কায়িক পরীক্ষা করা হয়।

রফতানিকারক প্রতিষ্ঠানটি চালানে তিন ধরনের পণ্য ঘোষণা করেছিল, যার মধ্যে ছিল ৩৯ হাজার ৩৭৯ পিস লেডিস ও মেনস সোয়েটার, ৪৫৮ পিস লেডিস স্কার্ট এবং ১৭১ পিস লেডিস প্যান্ট। তবে পরীক্ষায় ঘোষিত পণ্যের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন ও ঘোষণা-বহির্ভূত বিভিন্ন ধরনের স্টকলটের তৈরি ৪০ হাজার ৮ পিস পোশাক পাওয়া যায়।

চালানটির ঘোষিত মূল্য ছিল ৫২ হাজার ১০ দশমিক ৪০ মার্কিন ডলার। পণ্যগুলোর গন্তব্য ছিল লেবানন। তবে ইউটিলাইজেশন ডিক্লারেশনে (ইউডি) নোটিফাই পার্টি হিসেবে বেলজিয়ামের নাম উল্লেখ করা হয়েছিল।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় ইউডি নম্বর ২৬/৩৬৩১/০১০-এর অধীনে শুল্কমুক্তভাবে আমদানি করা সুতা, কাপড় তৈরির কাঁচামাল ও আনুষঙ্গিক উপকরণ ব্যবহার করে ঘোষিত পণ্য উৎপাদন ও রফতানি না করে ভিন্ন উৎসের পোশাক রফতানির চেষ্টা করেছে। একই সঙ্গে বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল ও আনুষঙ্গিক উপকরণ অবৈধভাবে অপসারণের বিষয়টিও উদ্ঘাটিত হয়।

কাস্টমস কর্তৃপক্ষের প্রাথমিক হিসাবে, এ ঘটনায় প্রায় ৭০ লাখ টাকার শুল্ক এবং ৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকার মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির বিষয়টি শনাক্ত হয়েছে। সব মিলিয়ে রাজস্ব ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকা।

এ ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন তৈরি এবং সংশ্লিষ্ট রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম নেয়া হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীরা নভেম্বরের ২৪ দিনে দেশে পাঠালেন আড়াই বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ এম


প্রবাসীরা নভেম্বরের ২৪ দিনে দেশে পাঠালেন আড়াই বিলিয়ন ডলার

চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। প্রতিদিনের গড় হিসাব অনুযায়ী, দেশে এসেছে ১০ কোটি ৪১ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (২৫ নভেম্বর) এই তথ্য প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, চলতি নভেম্বর মাসের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৯ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায়, তখন রেমিট্যান্স এসেছিল ২৩৪ কোটি ৯০ লাখ ডলার। ফলে, বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৯৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে, রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৪৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এই পরিসংখ্যান অনুযায়ী, বছরে রেমিট্যান্স বেড়েছে ১১ দশমিক ৮০ শতাংশ।

গত অক্টোবরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেপ্টেম্বরে দেশে এসেছিল ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর আগে আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে দেশে এসেছিল ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ও ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%