ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ জানালেন


সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ জানালেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশ্ব সরকার সম্মেলন-২০২৭-এ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং দেশের জনগণের জন্য অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।

শেখ মোহাম্মদ রবিবার পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন, মানবজাতির জন্য আরো উন্নত ভবিষ্যৎ গঠনে বিশ্ব নেতাদের সঙ্গে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর জন্য তিনি অপেক্ষা করছেন।

বিশ্ব সরকার সম্মেলন ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ বা ‘ভবিষ্যতের সরকারব্যবস্থা গঠন’। এতে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে বিশ্বের উদীয়মান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা এবং জনসেবা ও রাষ্ট্র পরিচালনায় উদ্ভাবনী পদ্ধতি অনুসন্ধানের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ‘সাহস থাকলে গোপালগঞ্জে আসেন’, নয়নকে ছাত্রলীগ নেতার চ্যালেঞ্জ

এর আগে ২০২৬ সালের সম্মেলনে ১৫০টির বেশি দেশের প্রতিনিধিদের পাশাপাশি ৬০ জনের বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ৫০০ জনের বেশি মন্ত্রী অংশগ্রহণ করেছিলেন। এছাড়া, বিশ্বের বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ও চিন্তাবিদসহ সম্মেলনে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৬ হাজারের বেশি। তারা বৈশ্বিক অগ্রগতির অভিন্ন লক্ষ্য ও কৌশল নির্ধারণে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শামা ওবায়েদ: নেতাকর্মী রেখে পালানো হাসিনা কীভাবে স্বাধীনতা আনবে?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


শামা ওবায়েদ: নেতাকর্মী রেখে পালানো হাসিনা কীভাবে স্বাধীনতা আনবে?

ভারতের পলাতক শেখ হাসিনা সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মন্তব্য করেছেন যে, "যে নিজেই নেতাকর্মী রেখে পালিয়েছে, সে কী স্বাধীন করবে।"

রোববার (২৯ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এই কথা বলেন।

শামা ওবায়েদ আরও বলেন, "ডিসেম্বর যাবে জানুয়ারি আসবে, বাংলাদেশের উন্নয়ন এগিয়ে যাবে।"

এছাড়া, তিনি জানান, পলাতক শেখ হাসিনা এবং ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। তবে এই বিষয়ে কোনো আপডেট নেই বলে তিনি উল্লেখ করেন।

ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, "গঙ্গার পানি চুক্তির জন্য যথা সময়েই দুদেশের প্রধানরা বসবেন।"

বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক অরাজকতার কোনো চিহ্ন নেই উল্লেখ করে তিনি বলেন, "যেটা ছিল সেটা গার্মেন্টসে শ্রমিকদের মজুরির, সেটার সমাধান হয়েছে।"

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে শামা ওবায়েদ বলেন, "পাকিস্তান গণহত্যার জন্য দুঃখ প্রকাশ করবে এটা আমাদের প্রত্যাশা। তবে এগিয়ে যাওয়ার জন্য সব দেশের সঙ্গেই সম্পর্ক রেখে এগিয়ে যেতে হবে।"

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত হওয়া নিয়ে তিনি বলেন, "দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের প্রধানমন্ত্রীর সফর বাতিল হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বসুন্ধরা শুভসংঘের কুইজ প্রতিযোগিতা ইডেন মহিলা কলেজে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


বসুন্ধরা শুভসংঘের কুইজ প্রতিযোগিতা ইডেন মহিলা কলেজে

রাজধানীর ইডেন মহিলা কলেজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। এটি সমসাময়িক ঘটনা সম্পর্কে ধারণা, সাধারণ জ্ঞানের পরিধি বৃদ্ধি এবং নিয়মিত জ্ঞানচর্চার অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে করা হয়েছে।

২৯ নভেম্বর (রবিবার) বসুন্ধরা শুভসংঘের ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগে নভেম্বর মাসের দেশ-বিদেশের উল্লেখযোগ্য ঘটনাবলি নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি ফারিয়া হক তাজিমের নেতৃত্বে আয়োজিত এই প্রতিযোগিতায় কমিটির সদস্যসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন সাহিদা খাতুন, সায়মা জান্নাত, ফারিয়া ইয়াসমিন আঁখি, তাহমিনা আক্তার, রুকাইয়া, জান্নাতুল ফেরদৌস, আরিফা খাতুন, সুমাইয়া আক্তার, সুমাইয়া সুহা, আয়শা সিদ্দিকা, ফারিয়া শায়ন, সুমাইয়া, সুমাইয়া আক্তার লিয়া, হাসনা খাতুন, নুসরাত জাহান তিন্নি, তাবাসসুম এবং পলি আক্তার।

প্রতিযোগিতার শেষে ফলাফল ঘোষণা করা হয়। প্রথম স্থান অধিকার করেন বাংলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারিয়া ইয়াসমিন আঁখি। দ্বিতীয় স্থান অর্জন করেন গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফা খাতুন। তৃতীয় স্থান অধিকার করেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার।

কুইজে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা দেশ-বিদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে নিজেদের জ্ঞান যাচাই করার সুযোগ পান। অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত সংবাদপত্র পড়া, গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে খোঁজ রাখা এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণের আগ্রহ বাড়াতে সহায়ক।

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি জ্ঞানচর্চার অভ্যাস গড়ে তোলার জন্য ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন শাখার সভাপতি ফারিয়া হক তাজিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টুয়াখালী জেলা মর্গে পোস্টমর্টেম নিয়ে খোলামেলা বক্তব্য দিলেন জাকির হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

পটুয়াখালী জেলা প্রতিনিধি

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


টুয়াখালী জেলা মর্গে পোস্টমর্টেম নিয়ে খোলামেলা বক্তব্য দিলেন জাকির হোসেন

প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম।

পটুয়াখালী জেলা মর্গে উপস্থিত হয়ে মর্গের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ডোম জাকির হোসেনের সঙ্গে কথা বলেছি। এ সময় তিনি পোস্টমর্টেম কার্যক্রম এবং এ পেশার বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন।

তিনি জানান, পোস্টমর্টেমের জন্য অনেক সময় নারীদের মরদেহও মর্গে আসে। সে ক্ষেত্রে নারীদের মরদেহের পোস্টমর্টেম নারী কর্মীদের মাধ্যমে সম্পন্ন করা হলে তা আরও মানবিক ও সম্মানজনক হবে বলে তিনি মনে করেন। বিষয়টিকে তিনি একটি মানবিক দায়িত্ব হিসেবে তুলে ধরেছেন।

পাশাপাশি তিনি জানান, তাঁর পরিবার কয়েক প্রজন্ম ধরে এই পেশার সঙ্গে জড়িত। তাঁর দাদা, বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও দীর্ঘদিন ধরে পটুয়াখালী জেলা মর্গের এই পেশার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

মূলত তাঁর কাছ থেকে এসব বিষয়ের খোলামেলা বক্তব্য জানতেই আজ আমরা পটুয়াখালী জেলা মর্গে উপস্থিত হয়েছিলাম।

এই ছিল আজকের তালাশ বিডির আপডেট।

প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ ও নতুন আপডেট পেতে তালাশ বিডি দেখুন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, মামলা দায়ের ও প্রতিবাদ সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


ভোলায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, মামলা দায়ের ও প্রতিবাদ সভা

ভোলায় রাতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে। ভোলার লাল মোহন উপজেলায় রাতের অন্ধকারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। এতে কার্যালয়ের সামনে অবস্থিত একটি পানের দোকান পুড়ে গেছে।

আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকতে পারে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে বিএনপির কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কার্যালয়ে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে আগুন কার্যালয়ের সামনের পানের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের বিস্তার বেশি হওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, শনিবার সকালে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি আগুনের ক্ষতচিহ্ন দেখতে পান।

এদিকে, ভোলার লালমোহনে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপি একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে। সভায় দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে বিএনপির কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, সহ ফরাজগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নাম্বার ৩৩ তারিখ ২৯ /১১ /২৬। বাদী মোহাম্মদ মোফাজ্জল হোসেন ৯ নং ওয়ার্ড মহেশখালী ফরজগঞ্জ ইউনিয়ন। মামলায় ১৬ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে, এছাড়া অজ্ঞাত আসামি রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%