ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ফেনীর সোনাগাজীতে ছাত্রদলকর্মীর হাতের আঙ্গুল বিচ্ছিন্ন, আটক এক


ফেনীর সোনাগাজীতে ছাত্রদলকর্মীর হাতের আঙ্গুল বিচ্ছিন্ন, আটক এক

ফেনীর সোনাগাজী এলাকায় পূর্ব বিরোধের কারণে এক ছাত্রদলকর্মীর হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। এই ঘটনায় পুলিশ সাফায়াত (৩৫) নামের একজনকে আটক করেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাদাম তলি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত ছাত্রদলকর্মীর নাম মো. আসিফ (২২), তিনি সোনাপুর বাদাম তলী এলাকার স্বপনের ছেলে।

আরও পড়ুন: অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, আমিরাবাদ ইউনিয়নের মিঝি বাড়ির সেলিমদের সঙ্গে ছাত্রদলকর্মী মো. আসিফের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে সেলিম ও মুন্সির নেতৃত্বে ৮-১০ জন যুবদল কর্মী আসিফকে তার বাড়ি থেকে ডেকে এনে এলোপাতাড়ি কুপিয়ে হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখান থেকে ফেনী এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাদীর দেওয়া তথ্য অনুযায়ী সাফায়াত নামে একজনকে আটক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থমন্ত্রী পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক ও পেপারলেস করার আহ্বান জানালেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


অর্থমন্ত্রী পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক ও পেপারলেস করার আহ্বান জানালেন

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক (ইনস্টিটিউশনাল) ভিত্তিতে রূপান্তর এবং সম্পূর্ণ পেপারলেস করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে ঐতিহ্যগত ধারা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ বাজারভিত্তিক, প্রতিযোগিতামূলক ও পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা প্রদান করেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আইসিবির সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

অর্থমন্ত্রী উল্লেখ করেন যে, দেশের পুঁজিবাজার ও আর্থিক খাতের আধুনিকায়নের জন্য ব্যাপক সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, অধ্যাদেশের মাধ্যমে আইসিবি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি ও বাজারভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলা। সাধারণ মানুষের সঞ্চয়কে মূলধন বাজারে যুক্ত করে জাতীয় অর্থনীতিতে বৃহৎ বিনিয়োগ নিশ্চিত করাই ছিল এর অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, বাংলাদেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে খুচরা বিনিয়োগকারীর ওপর নির্ভরশীল। অথচ বিশ্বের অধিকাংশ দেশের পুঁজিবাজার মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। তাই দেশের বাজারকে রিটেইলভিত্তিক অবস্থা থেকে ইনস্টিটিউশনালভিত্তিক বাজারে রূপান্তরে আইসিবিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ আর্থিক খাতের শীর্ষ পদগুলোতে রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ নিশ্চিত করা হচ্ছে। তিনি সরকারের নীতি অনুযায়ী উল্লেখ করেন যে, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না।

পুঁজিবাজারের ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, এসইসি, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউজ এবং আইসিবিসহ পুরো পুঁজিবাজার ব্যবস্থায় শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়েছে। ‘নো পেপার ট্রানজ্যাকশন, নাথিং পেপার’ নীতির আওতায় ভবিষ্যতে লিস্টিং আবেদন, অনুমোদন ও সিদ্ধান্ত গ্রহণের সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে।

অর্থমন্ত্রী বলেন, সম্প্রতি নিউইয়র্কের ওয়াল স্ট্রিটে বিশ্বের শীর্ষ ১৫টি বৃহৎ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক সংস্কারের প্রতি আস্থা প্রকাশ করেছেন। প্রাইভেট ফান্ড, ক্লাইমেট ফান্ডিং এবং ডেরিভেটিভস পণ্যের মাধ্যমে দেশে বৈশ্বিক মূলধন প্রবাহের নতুন সুযোগ তৈরি হচ্ছে।

তিনি দেশীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে হাই স্ট্রিট ব্যাংকনির্ভরতা থেকে বেরিয়ে আন্তর্জাতিক মানের আর্থিক চর্চার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার আহ্বান জানান।

অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, অতীত অভিজ্ঞতা ও চলমান পুনর্গঠনের মাধ্যমে আইসিবি একটি আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত হবে।

আইসিবির চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং আইসিবির চেয়ারম্যান আবু আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
টাঙ্গাইলের ভূঞাপুর

জাল স্বাক্ষরে বিএনপি প্রার্থীর ভোটার স্থানান্তরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


জাল স্বাক্ষরে বিএনপি প্রার্থীর ভোটার স্থানান্তরের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি নেতা ও কাউন্সিলর প্রার্থীসহ অন্তত ১৫ জনের ভোটার স্থানান্তরের অভিযোগ উঠেছে, যা স্বাক্ষর জাল করার মাধ্যমে সম্পন্ন হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় বিএনপি নেতা ও কাউন্সিলর প্রার্থী মো. হারুন অর রশিদ এই বিষয়ে ভূঞাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ, ১ নম্বর ওয়ার্ড থেকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ভোটার স্থানান্তর করা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ভূঞাপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ গত ২৭ সেপ্টেম্বর ভোটার তালিকা যাচাই করতে গিয়ে জানতে পারেন, তার নিজের এবং নিকটাত্মীয়দের ভোটার ১ নম্বর ওয়ার্ড থেকে স্থানান্তর করে ৯ নম্বর ওয়ার্ডে করা হয়েছে। ভোটার স্থানান্তরের আবেদন ফরমে থাকা স্বাক্ষর তার এবং তার আত্মীয়দের কারও নয়। অসৎ উদ্দেশ্যে একটি মহল জালিয়াতির মাধ্যমে এই কাজ করা হয়েছে।

একইভাবে ১ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের অন্তত ১৫ জন ভোটারকে তাদের অজান্তেই অন্য এলাকায় স্থানান্তর করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কুতুবপুর গ্রামের বাসিন্দা মো. জুয়েল মিঞা বলেন, এনআইডি কার্ডের নাম সংশোধনের জন্য নির্বাচন অফিসে গেলে তিনি জানতে পারেন, কুতুবপুরের পরিবর্তে তার ঠিকানা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুনা গ্রামে দেখানো হয়েছে। পরে বাবার এনআইডি নম্বর দিয়ে তথ্য যাচাই করেও একই ঠিকানা দেখতে পান। তার বাবা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।

জুয়েল আরও বলেন, তাদের স্বাক্ষর জাল করে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটার স্থানান্তর করা হয়েছে। তার চাচা সাবেক কাউন্সিলরসহ পরিবারের মোট ৯ জনের ঠিকানা পরিবর্তন করা হয়েছে।

একই গ্রামের ভুক্তভোগী নূরুল আমীন বলেন, আমার নামে বিদ্যুতের মিটার না থাকা সত্ত্বেও ভুয়া বিদ্যুৎ মিটারের কাগজ জমা দেওয়া হয়েছে। আমার সব ভুয়া কাগজপত্র অফিসে জমা দিয়ে এমন কাজ করা হয়েছে।

সাবেক কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন দুলাল বলেন, আমাকেসহ কয়েকজন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র জাল করে ভোটার স্থানান্তর করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

আরেক কাউন্সিলর প্রার্থী মো. জয়েন বলেন, আমি ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। আমিসহ এই ওয়ার্ডের যারা কাউন্সিলর প্রার্থী রয়েছেন, সবাইকে ভিন্ন ভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা নার্গিস আক্তার বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীদের অফিসে আসার আহ্বান জানিয়েছি। অতি শিগগিরই তাদের সমস্যা সমাধান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোরিয়া: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোরিয়া: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। তবে সিউল জানিয়েছে, আলাস্কায় তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রকল্পের জন্য ৫৪ বিলিয়ন ডলারের পাইপলাইন নির্মাণ এখনও চূড়ান্ত হয়নি।

স্থানীয় সময় বুধবার (৩০ সেপ্টেম্বর) ট্রাম্প ওভাল অফিস থেকে এই বিশাল বিনিয়োগের কথা জানান। খবরটি রয়টার্সের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

গত বছর ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছিল। সেই বৃহত্তর কৌশলগত বিনিয়োগ প্যাকেজের অন্তর্ভুক্ত রয়েছে জাহাজ নির্মাণ খাতে ১৫০ বিলিয়ন এবং কৌশলগত বিনিয়োগ হিসেবে ২০০ বিলিয়ন ডলার।

ট্রাম্প মন্তব্য করেছেন, “আমার প্রশাসন দক্ষিণ কোরিয়ার সঙ্গে যে চুক্তিগুলো করেছে, তার আওতায় তারা ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।”

তিনি জানান, এই বিনিয়োগের আওতায় আটটি বৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন স্থাপন এবং টেক্সাসে ৬-গিগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হবে।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের অর্থনৈতিক ও বিনিয়োগ চুক্তির সর্বশেষ সংস্করণ এটি। তিনি ইরান যুদ্ধ এবং জ্বালানি তেলের উচ্চমূল্য নিয়ে ভোটারদের উদ্বেগের মাঝে নিজের অর্থনৈতিক সাফল্যের বিষয়টি তুলে ধরার চেষ্টা করছেন।

তবে দক্ষিণ কোরিয়ার সরকার জানিয়েছে, নির্দিষ্ট কিছু বাণিজ্যিক ও আইনি শর্ত পূরণ হলেই কেবল পাইপলাইন প্রকল্পটি এগিয়ে নেওয়া হবে। সিউল ট্রাম্পের ঘোষণার অন্যান্য বিষয়গুলো নিশ্চিত করে জানায়, এআই ডেটা সেন্টারে বিদ্যুৎ সরবরাহের জন্য টেক্সাসের গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে ২২.৩ বিলিয়ন ডলার এবং আটটি পারমাণবিক চুল্লি নির্মাণে ১২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।

ঝুলে থাকা প্রকল্প

দক্ষিণ কোরিয়ার শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আলাস্কা এলএনজি প্রকল্পের বাণিজ্যিক কার্যকারিতা এবং আইনি প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতি যাচাই করতে তারা পর্যালোচনা শুরু করবে।

বিবৃতিতে বলা হয়েছে, “বিনিয়োগ করা হবে কি না কিংবা বিনিয়োগের পরিমাণ কত হবে—এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এক্স বার্তায় লিখেছেন, এলএনজি প্রকল্প এবং পারমাণবিক চুল্লি—উভয় ক্ষেত্রেই কাজ শুরুর আগে সেগুলোর বাণিজ্যিক কার্যকারিতা নিশ্চিত করতে হবে।

সিউলের বিশ্লেষকদের মতে, এই চুক্তির খুঁটিনাটি বিষয় নিয়ে সিউল ও ওয়াশিংটনের মধ্যে যদি কোনো মতপার্থক্য দেখা দেয়, তাহলে তা বাস্তবায়নের ক্ষেত্রে এই মিত্র দেশগুলোর মধ্যে বিরোধ সৃষ্টি হতে পারে।

আলাস্কা এলএনজি প্রকল্প বাস্তবায়িত হলে, এর আওতায় একটি ৮০৭ মাইল দীর্ঘ পাইপলাইন নির্মাণ করা হবে। পাইপলাইনটি ‘নর্থ স্লোপ’ থেকে আলাস্কার দক্ষিণ উপকূলে অবস্থিত একটি তরলীকরণ কেন্দ্রে প্রাকৃতিক গ্যাস পরিবহন করবে। এতে এশিয়ার বাজারে এই জ্বালানি পাঠানো সম্ভব হবে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, প্রকল্পটির মাধ্যমে প্রতিদিন প্রায় ৩৯০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস পরিবহন এবং বছরে সর্বোচ্চ ২ কোটি টন এলএনজি উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে।

ট্রাম্প বারবার এই প্রকল্পটিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি রপ্তানি বৃদ্ধি এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের একটি উপায় হিসেবে তুলে ধরেছেন। তবে ব্যয়, অর্থায়ন এবং বাণিজ্যিক সম্ভাব্যতা নিয়ে দীর্ঘ সময় ধরে এই প্রকল্পটি অনিশ্চয়তার মুখে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে ২৩ নম্বর নারী আসন শূন্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে ২৩ নম্বর নারী আসন শূন্য

জাতীয় সংসদের ২৩ নম্বর নারী আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে, কারণ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করার ফলে সংসদের ৩২৩ (মহিলা আসন-২৩) আসনটি সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ওই তারিখে শূন্য হয়ে গেছে।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ফেরদৌসী আহমেদ মিষ্টি বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এদিকে, গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে।

এ ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। এর ফলস্বরূপ, সরকারপ্রধান এই সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%