ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইন্দোনেশিয়ায় স্কলারশিপে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ, আবেদন করুন


ইন্দোনেশিয়ায় স্কলারশিপে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ, আবেদন করুন

ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়াহ ইউনিভার্সিটি অব যোগ্যাকার্তা (ইউএমওয়াই) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে। 'ইউএমওয়াই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস স্কলারশিপ'-এর আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন।

বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ফিক্স করা হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৬।

স্কলারশিপের সময়কাল বিস্তারিতভাবে এমন,

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

স্নাতক প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আট সেমিস্টারের বরাদ্দ,

স্নাতকোত্তর প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য চার সেমিস্টারের বরাদ্দ,

ডক্টরাল প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আট সেমিস্টার বরাদ্দ।

এই স্কলারশিপের সুযোগ-সুবিধাগুলি নিচে উল্লেখ করা হলোঃ

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

কম্প্লিট টিউশন ফি মওকুফ হবে,

জীবনযাত্রার ভাতার জন্য প্রতি মাসে স্নাতকে ১৮ লাখ ৫০ হাজার আইডিআর, স্নাতকোত্তরে ২৬ লাখ ৫০ হাজার আইডিআর, পিএইচডিতে ২৬ লাখ আইডিআর প্রদান করা হবে,

ডরমিটরি বা আবাসন সুবিধা,

ইন্দোনেশিয়ান ভাষা শেখার কোর্স (BIPA),

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

স্বাস্থ্যবিমা।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রগুলো হলোঃ

ছবি,

একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট,

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

ভাষা সার্টিফিকেট,

বৈধ পাসপোর্ট,

একাডেমিক সুপারিশপত্র,

মোটিভেশন লেটার,

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

তত্ত্বাবধায়কের সুপারিশপত্র,

মেডিক্যাল রিপোর্ট,

স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের জন্য গবেষণা প্রস্তাব।

আবেদনের যোগ্যতার শর্তাবলীও রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। স্নাতকদের জন্য উচ্চ মাধ্যমিকের, স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

আরও পড়ুন: রাজউকের ১২৬৯ ভবনের মালিককে চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা

নির্ধারিত ইংরেজি ভাষাগত দক্ষতা থাকতে হবে। স্নাতক স্তরে সাধারণত CEFR B1 এবং স্নাতকোত্তর ও ডক্টরালের জন্য CEFR B2 মানদণ্ড প্রযোজ্য। প্রতিটির প্রোগ্রামে অতিরিক্ত যোগ্যতা ও শর্তসমূহ থাকতে পারে।

আবেদনপদ্ধতি সম্পন্ন করা যাবে অনলাইনে।

আবেদন করতে এবং আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ হবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক কোচের উৎসাহে সিরিজ জয়ের উপায় জানাল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:১১ পি.এম


সাবেক কোচের উৎসাহে সিরিজ জয়ের উপায় জানাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬ ২২:০১

ডারউইনে টেস্ট জয়ের পর বাংলাদেশের উদযাপন। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ক্রিকেট মাতৃভূমিতে টেস্ট জয়ের কাজ শেষ হয়েছে। এবার বাংলাদশের সামনে সিরিজ জয়ের পালা।

কিভাবে জিততে হবে, সেটার উপায় এবার সাবেক কোচ অ্যালান ডোনাল্ড বাতলে দিয়েছেন।

ডোনাল্ড সাবেক শিষ্যদের পরামর্শ দিয়েছেন যে, কোনোভাবেই কৌশলে কোনো পরিবর্তন আনা যাবে না। ডারউইনের মতোই বাংলাদেশের লড়াইয়ের মানসিকতা ধরে রাখতে হবে। বার্তা সংস্থা এএফপিকে পাঠানো ভিডিও বার্তায় সাবেক পেস বোলিং কোচ বলেছেন, “দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে গুঁড়িয়ে দিতে সর্বশক্তি দিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রায়ই মনে হতে পারে—‘সব তো শুদ্ধ আছে, আমরা সিরিজ হারতে পারি না’—এমন রক্ষণাত্মক মানসিকতা নিয়ে ভাবা কিংবা যেকোনো উপায়ে ড্র করতে পারলে কাজ হয়ে যাবে।”

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৫৪ রানে অলআউট হয়েছিল। সেই পারফরম্যান্স ডারউইন টেস্টে বাংলাদেশকে তাতিয়ে দিয়েছে বলে মনে করেন ডোনাল্ড। মূল ম্যাচে ঘুরে দাঁড়াতে পেরেছে জানিয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার বলেছেন, ‘ম্যাচের আগে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার পর কারো ভেতরে একটি অস্বস্তি কাজ করবে, এটাই স্বাভাবিক।

কিন্তু তারপর দলের সেই ঘুরে দাঁড়ানোর প্রতিক্রিয়া সত্যিই দারুণ।’

হাসান মাহমুদসহ বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা করেছেন ডোনাল্ড। ক্রিকেটে ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত সাবেক পেসার বলেছেন, ‘তারা অত্যন্ত আধিপত্য বিস্তার করে বোলিং করেছে। হাসান বর্তমানে অবিশ্বাস্য ছন্দে রয়েছে। তাকে দেখে সত্যিই ভীষণ ভালো লাগছে।

কয়েক বছর আগে নেটে যখন প্রথম দেখি, তখনই আমার মনে হয়েছিল ছেলেটা অসাধারণ প্রতিভাবান। বলের ওপর দারুণ নিয়ন্ত্রণ তার। একদম সঠিক জায়গায় বল ফেলে দুই দিকে সুইং করাতে সক্ষম।’

বাংলাদেশের পেস গভীরতা নিয়ে ডোনাল্ড আরও বলেন, ‘পেস আক্রমণ কতটা গভীর ও শক্তিশালী তা বোঝা যায় যখন নাহিদ রানা না থাকলেও ইবাদত হোসেনের মতো কেউ এসে নিখুঁতভাবে নিজের কাজটি করে। এটাই প্রমাণ করে বাংলাদেশের বোলিং লাইনআপে যথেষ্ট গভীরতা তৈরি হচ্ছে, তা দেখে সত্যিই খুব ভালো লাগছে।’

আগামী ২২ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে। ডারউইনে বাংলাদেশ ৯ উইকেটে জিতেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালকসহ ২ যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালকসহ ২ যুবক নিহত

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬ ২১:৫৪

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালকসহ দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ইন্টার সেকশন মোড় সংলগ্ন সার্ভিস রোডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেলচালক সাকিব (২৩) ও পথচারী হৃদয় শেখ (২৩)। সাকিব ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এনায়েত হোসেনের ছেলে। হৃদয় ভাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিলাধর সদরদী মহল্লার ইলিয়াস হোসেন শেখের ছেলে।

এলাকাবাসী ও ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ইন্টার সেকশন মোড় সংলগ্ন সার্ভিস রোডে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন সাকিব।

এ সময় হৃদয় শেখ (২৩) রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। সাকিব নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তার ওপর ছিটকে পড়েন। স্থানীয় এলাকাবাসী ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আয়েশা আক্তার তুর্ণা জানান, সড়ক দুর্ঘটনায় হৃদয় শেখ ও সাকিব নামক দুই যুবককে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভাঙ্গা বিশ্বরোড সংলগ্ন সার্ভিস রোডে সাড়ে ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক ও একজন পথচারী নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে। এই টুর্নামেন্ট আগামী ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে এবং এতে তিনটি দলের প্রতিযোগিতা হবে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী তিনটি দল হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩। ৫০ ওভারের ফরম্যাটে এই টুর্নামেন্টের সবগুলো খেলা অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল লড়াই করবে। এক দিন বিরতির পরে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

প্রথম পর্যায়ে প্রতিটি দল ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে দুইটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ, প্রথম রাউন্ডে বয়সভিত্তিক পর্যায়ের এসব ক্রিকেটাররা অন্তত ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন।

পরে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে, যা আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ফাইনালসহ সকল ম্যাচের শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঝমাঠ শক্তিশালী করতে ক্যামেরুনের তারকাকে দলে ভেড়াতে বড় লাফ ম্যানইউর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


মাঝমাঠ শক্তিশালী করতে ক্যামেরুনের তারকাকে দলে ভেড়াতে বড় লাফ ম্যানইউর

মাঝমাঠের শক্তি বৃদ্ধির জন্য ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের ক্যামেরুনিয়ান মিডফিল্ডার কার্লোস বালেবাকে ওল্ড ট্রাফোর্ডে নিয়ে আসার জন্য বড় পদক্ষেপ গ্রহণ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২২ বছর বয়সী এই তারকাকে দলে নেওয়ার জন্য রেড ডেভিলরা ব্রাইটনের কাছে ৭০ মিলিয়ন ইউরো ও অতিরিক্ত ৬ মিলিয়ন ইউরো অ্যাড-অনসের একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে।

ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন জানাচ্ছে, ইউনাইটেড মনে করছে ব্রাইটন ২২ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য কম মূল্যের প্রস্তাব গ্রহণের বিষয়ে রাজি হতে পারে, ফলে তার প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে।

যদি তাদের নির্ধারিত মূল্য পরিশোধ করা হয়, তবে ব্রাইটন বালেবার ক্লাব ছাড়ার অনুমতি দিতে রাজি হবে। বালেবার সঙ্গে ম্যানইউর ব্যক্তিগত শর্তাবলীর সমঝোতা প্রায় চূড়ান্ত অবস্থায় রয়েছে। খেলোয়াড় নিজেও ওল্ড ট্রাফোর্ডে যোগ দিতে প্রবল আগ্রহী।

যদিও এটি ব্রাইটনের প্রাথমিক চাহিদার চেয়ে কিছুটা কম, তবে দলবদলের বাজার শেষ হওয়ার আগে দুই ক্লাব একটিতে সমঝোতায় পৌঁছানোর জন্য সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছে।

বর্তমানে বালেবা প্রাক-মৌসুমে পাওয়া গোড়ালির চোট থেকে সেরে উঠছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%