০৩:১৭ পি.এম
সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার’ হিসেবে নির্বাচিত হয়েছেন।
এই সম্মাননার মাধ্যমে তার প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ leadership, সততা, নিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার স্বীকৃতি প্রদান করা হয়েছে। তাকে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ প্রাপ্তদের তালিকা প্রকাশিত হয়।
আরও পড়ুন: চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আটক
এছাড়া, শ্রেষ্ঠ ইউএনও ছাড়াও সিলেট জেলায় মোট ১৩ জন এবার ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’-এর জন্য নির্বাচিত হয়েছেন।
জানা যায়, বিসিএস ৩৬ ব্যাচের মেধাবী এই অফিসার ২০২৫ সালের ১৯ জানুয়ারি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তার কর্মদক্ষতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে উপজেলায় শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, এই সম্মাননা প্রাপ্তির পর তার নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার উন্নয়ন ও শিক্ষার ধারা আরও বেশি সমৃদ্ধ হবে।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন