ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফটের নাম ঘোষণা, নেটদুনিয়ায় হাস্যরস


দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফটের নাম ঘোষণা, নেটদুনিয়ায় হাস্যরস

মার্কিন পপ গায়িকা টেইলর সুইফটকে ২০২৬ সালের দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (DPIFF) অ্যাওয়ার্ডসে ‘ইন্টারন্যাশনাল আর্টিস্ট অব দ্য ইয়ার’ সম্মাননা প্রদান করা হয়েছে। এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরস ও মিমের সৃষ্টি হয়েছে।

দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (DPIFF) কর্তৃপক্ষ গত ২০ নভেম্বর তাদের অফিশিয়াল ইনস্টাগ্রামে টেইলর সুইফটের নাম ঘোষণা করে। আয়োজকরা সমসাময়িক সংগীত, গান লেখা, সরাসরি পরিবেশনা এবং বৈশ্বিক সাংস্কৃতিক প্রভাবে অবদানের জন্য এই সম্মাননা প্রদান করেন।

তবে নেটিজেনরা বিষয়টি সহজভাবে গ্রহণ করতে পারছেন না। দাদাসাহেব ফালকের নামের সঙ্গে পপ তারকা টেইলর সুইফটের যুক্ত হওয়া নিয়ে তারা বিভিন্ন রসিকতা করছেন। কেউ কেউ গ্র্যামির সঙ্গে এই পুরস্কারের তুলনা করে মজা করছেন, আবার কেউ বলিউডের গান গাওয়ার প্রসঙ্গ তুলে কৌতুক করছেন।

আরও পড়ুন: অভিনেতা পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকার ক্ষতির অভিযোগ, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কিছু নেটিজেন মজার ছলে প্রশ্ন তুলছেন, মার্কিন গায়িকা কি ভারতের দাদাসাহেব ফালকে পুরস্কার সম্পর্কে কিছু জানেন কিনা!

এছাড়া, চলতি বছরে ভারতের দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফটের পাশাপাশি আন্তর্জাতিক বিভাগে বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য নির্মাতা জেমস ক্যামেরনকেও স্বীকৃতি দেয়া হয়েছে। ‘সিনার্স’ সিনেমার জন্য সেরা আন্তর্জাতিক অভিনেতা হিসেবে মাইকেল বি জর্ডানের নাম ঘোষণা করা হয়েছে, ‘হ্যামনেট’-এর জন্য সেরা আন্তর্জাতিক অভিনেত্রী হিসেবে জেসি বাকলির নাম এবং ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর জন্য সেরা আন্তর্জাতিক পরিচালক হিসেবে পল থমাস অ্যান্ডারসনের নামও ঘোষণা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন পরিচয়ে প্রযোজক বুবলী, ‘ঠিকানা’ প্রদর্শিত হবে ঢাকায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


নতুন পরিচয়ে প্রযোজক বুবলী, ‘ঠিকানা’ প্রদর্শিত হবে ঢাকায়

ঢালিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হিসেবে অভিনেত্রী শবনম বুবলী অনেক দিন ধরে সিনেমায় অনিয়মিত হয়ে আছেন। যদিও তিনি রুপালি পর্দায় নিয়মিত নন, সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তার উপস্থিতি বেশ সক্রিয়। তবে এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী। বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’-এর প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঠিকানা’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে।

দীর্ঘ অপেক্ষার পর প্রতিষ্ঠানটির প্রথম কাজের আগমনে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। বুবলী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘বিগ প্রোডাকশন’-এর যাত্রা শুরুর ঘোষণা দিয়েছিলেন।

সেই সময় তিনি বলেছিলেন— এই প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। তবে ঘোষণার পর দীর্ঘদিন প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি। অবশেষে দেড় বছরের বেশি সময় পর প্রথম কাজ নিয়ে হাজির হলো প্রতিষ্ঠানটি।

এ মুহূর্তে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও মাতৃত্ব নিয়েই বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন বুবলী। গত ১১ মে তিনি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। কন্যাসন্তানের জন্মের পর থেকে অনেকটাই আড়ালে রয়েছেন এ অভিনেত্রী। দীর্ঘদিন ধরে সিনেমার শুটিং, প্রচার কিংবা বিভিন্ন বিনোদনমূলক আয়োজনে তার উপস্থিতিও চোখে পড়ছে না।

২০২৬ সালের ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয় করলেও প্রচারে দেখা যায়নি এই অভিনেত্রীকে।

তবে শবনম বুবলীর অভিনয়ে ফেরার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নির্মাতা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার। পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারিতে বুবলীর অংশের শুটিং শুরু হবে। এর পাশাপাশি নতুন সিনেমা নিয়েও কয়েকজন পরিচালকের সঙ্গে তার আলোচনা চলছে বলে জানা গেছে।

সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন লোগোর খবর এবং কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে একটি ভিডিওবার্তায় উপস্থিতি তার জনসমক্ষে ফেরার কিছুটা হলেও ইঙ্গিত দিয়েছে। তবে নিয়মিত অভিনয়ে কবে ফিরবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি। আপাতত মাতৃত্বের পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ এগিয়ে নেওয়ার দিকেই মনোযোগী এ অভিনেত্রী।

স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঠিকানা’ পরিচালনা করেছেন মুরসালিন সরকার। চিত্রনাট্য লিখেছেন তাহসিন রিফাত। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী কাজী মিনহাজ ও পূর্ণতা। আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে প্যানোরামা ট্যালেন্ট বিভাগে প্রদর্শিত হবে এ সিনেমাটি।

প্রযোজক হিসেবে প্রথম কাজের স্বীকৃতি পেতে আশাবাদী শবনম বুবলী। প্রতিষ্ঠানটির পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দেওয়ার কথা বলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই অভ্যুত্থানে ইয়ামিন হত্যা মামলায় ১৯ আসামির বিরুদ্ধে বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


জুলাই অভ্যুত্থানে ইয়ামিন হত্যা মামলায় ১৯ আসামির বিরুদ্ধে বিচার শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশনা দিয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আদালত এ আদেশ প্রদান করে। মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলায় অভিযুক্ত ১৯ আসামির মধ্যে ১৩ জন পলাতক অবস্থায় রয়েছেন এবং ছয়জন গ্রেপ্তার হয়ে আছেন। আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সাভার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সুহেল মিয়া, কনস্টেবল মাহফুজ মিয়া, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, মো. আতিকুর রহমান, ফখরুল আলম সমর, মেহেদী হাসান তুষার, রাজু আহমেদ, মো. ফরিদ, জামান খান, মিজানুর রহমান জিএস মিজান ও শরীফ আশরাফুল আলম বাবুল।

জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালান পুলিশ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। ইয়ামিনকে ধরে টেনে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে দুপুর ১টা ৩০ মিনিটে বুকের বাঁ পাশে গুলি করেন তারা। গুলিতে তার বুকের বাঁ পাশে অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়। একপর্যায়ে ইয়ামিনকে টেনে সাঁজোয়া যানের ওপরে ফেলে রেখে আন্দোলনরত ছাত্র-জনতাকে ভীতি প্রদর্শনের জন্য গাড়িটি এপাশ থেকে ওপাশ প্রদক্ষিণ করতে থাকেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। প্রায় মৃত অবস্থায় তাকে রাস্তায় ফেলে দেয়া হয়। একই সঙ্গে সাঁজোয়া যানের ভেতর থেকে একজন পুলিশ সদস্যকে বের করে তার পায়ে পুনরায় গুলির নির্দেশ দেন।

ওই পুলিশ সদস্য ইয়ামিনকে মৃত ভেবে পায়ে গুলি না করে রাস্তার ওপরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে টেনে নিয়ে সড়ক বিভাজনের পাশে ফেলে দেন। গুলিবিদ্ধ ইয়ামিনকে তখনও নিশ্বাস নিতে দেখা যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আসহাবুল ইয়ামিন এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে বিদেশে অপপ্রচার চালানোর অভিযোগ রিজভীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে বিদেশে অপপ্রচার চালানোর অভিযোগ রিজভীর

বিদেশে অবস্থানরত ব্যক্তিরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবি ও ভিডিও তৈরি করে এবং বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে দেশে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি উল্লেখ করেন, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে তিনি দৃঢ়ভাবে বলেন, জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের এ ষড়যন্ত্র সফল হবে না।

রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘চিরভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহান রচিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।

রিজভী আরও বলেন, ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিভিন্ন স্থানে পালিয়ে থাকা ব্যক্তিরা এআই প্রযুক্তি ব্যবহার করে অসত্য প্রচারণা চালাচ্ছেন। অতীতে ইতিহাস ও তথ্য বিকৃত করে একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল, বর্তমানে একই কায়দায় ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, তাঁর সঙ্গে কারাবাস করা মনির নামের এক কর্মীকে গুম করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জে কয়েকজনকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন রিজভী। এসব ঘটনার উল্লেখ করে তিনি বলেন, গুমের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি মুছে যায়নি।

তবে বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, এত কিছুর পরও সরকার অত্যন্ত শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। বিগত শাসনামলে এ ধরনের ঘটনা ঘটলে ক্রসফায়ার বা রক্তপাতের ঘটনা ঘটত। কিন্তু বর্তমান সরকার মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিনি অপরাধী ও সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করে প্রচলিত আইনে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বিগত ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে রিজভী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতার দম্ভে ইতিহাস, বিজ্ঞান ও ভূগোল পর্যন্ত বদলে দেওয়ার চেষ্টা করেছে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস থেকে স্বাধীনতার ঘোষণা-সংক্রান্ত অধ্যায় আদালতের মাধ্যমে বাদ দিতে বাধ্য করা হয়েছিল। এমনকি প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে গুলশান কার্যালয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধেও পাঁচটি মামলা দেওয়া হয়েছিল।

প্রকাশিত গ্রন্থ সম্পর্কে রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৈশব থেকে শাহাদাতবরণ পর্যন্ত জীবন, কর্ম, শিশু ও তরুণদের সঙ্গে তাঁর সম্পর্ক এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক বইটিতে তুলে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিত্রশিল্পী অধ্যাপক হীরা সোবাহান পুরোনো পত্রিকার কাটিং, তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান যুক্ত করে গবেষণাধর্মী কাজটি করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এটি নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে সহায়তা করবে।

এ ছাড়া সংকটময় সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও ঢাকায় এসে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অধ্যাপক হীরা সোবাহানের সাহসিকতার প্রশংসা করেন রিজভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান।

গ্রন্থটির ওপর আলোচনা করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন বইটির লেখক অধ্যাপক হীরা সোবাহান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেতা পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকার ক্ষতির অভিযোগ, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


অভিনেতা পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকার ক্ষতির অভিযোগ, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, নতুন টিভি ধারাবাহিক নাটক ‘হাঙামা’র শুটিংয়ে দুই দিন শিডিউল দেওয়া সত্ত্বেও তিনি সেটে উপস্থিত হননি। নাটকটির নির্মাতা মানসুর আলম নির্ঝর দাবি করেছেন, পাভেলের এমন আচরণের ফলে প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং শুটিং ইউনিটকে চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে। এই ঘটনার প্রতিবাদে নির্মাতা ও শুটিং ইউনিটের সদস্যরা গভীর রাতে পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মিরপুরের পল্লবীতে পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নির্মাতা নির্ঝর শুটিংয়ে পাভেলের অনুপস্থিতি এবং আর্থিক ক্ষতির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, গত ২১ নভেম্বর ধারাবাহিক ‘হাঙামা’র শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল পাভেলের। সে অনুযায়ী, শুটিং সেট প্রস্তুত করা হয়েছিল। পাভেলকে সেটে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি দিনভর তার বাসার নিচে অপেক্ষা করছিল। অন্যদিকে, প্রায় ৬০ সদস্যের শুটিং ইউনিটও অপেক্ষায় ছিল। কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করেও পাভেলের কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি তিনি শুটিংয়ে আসতে পারবেন কি না, কিংবা কোনো সমস্যায় পড়েছেন কি না, সেটিও কাউকে জানাননি।

নির্মাতার দাবি, সেদিন নাটকটির বেশ কয়েকজন পরিচিত অভিনয়শিল্পীসহ পুরো ইউনিট পাভেলের অপেক্ষায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার দেখা মেলেনি। কোনো উপায় না পেয়ে গভীর রাতে তার বাসার নিচে এসে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন তাঁরা।

নির্ঝর আরো জানান, প্রায় দুই মাসের প্রচেষ্টায় সব অভিনয়শিল্পীর শিডিউল সমন্বয় করে চলতি মাসের ১২ তারিখ থেকে ধারাবাহিকটির শুটিং শুরু করেছিলেন তারা। এর মধ্যে ১৫ নভেম্বরও পাভেলের শিডিউল ছিল। সেদিনও শুটিং সেট প্রস্তুত করে অন্য অভিনয়শিল্পীদের নিয়ে সারাদিন অপেক্ষা করেও তাকে পাওয়া যায়নি। এতে ওই দিনের শুটিং বাবদ প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়।

পরে পাভেল যোগাযোগ করে পারিবারিক সমস্যার কথা জানান এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন বলে দাবি নির্মাতার। বিষয়টি বিবেচনায় নিয়ে এবং প্রকল্পের কাজ এগিয়ে নিতে তারা আবারও পাভেলকে নিয়ে শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই ধারাবাহিকতায় ১৭ ও ১৮ নভেম্বর শুটিংয়েও অংশ নেন অভিনেতা। কিন্তু ২১ নভেম্বর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলে অভিযোগ নির্ঝরের।

সব মিলিয়ে শুটিং সেট ও অন্যান্য খরচ বাবদ প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন নির্মাতা। ইতোমধ্যে তিনি ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘকে বিষয়টি অবহিত করেছেন। পাশাপাশি পুলিশকেও জানিয়েছেন। নির্মাতা নির্ঝর হুঁশিয়ারি দিয়েছেন যে, পাভেল যদি ক্ষতিপূরণ না দেন এবং জনসমক্ষে ক্ষমা না চান, তবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ধারাবাহিকটির ভবিষ্যৎ নিয়েও হতাশা প্রকাশ করেছেন নির্মাতা। তার ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে নতুন করে শুটিং করা ছাড়া নাটকটি শেষ করার আর কোনো উপায় নেই। তিনি জোড়াতালি দিয়ে কাজ শেষ করতে চান না এবং গল্প কিংবা নির্মাণের মানের সঙ্গেও কোনো আপস করতে রাজি নন।

‘হাঙামা’ ধারাবাহিকে অভিনয় করছেন সাইদুর রহমান পাভেল, শেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর ইনান, সামিউল ভূঁইয়া (ভাইসাব), তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়া, উজ্জ্বল মাহমুদ, শাওন (মিরাক্কেল), সিকদার মুকিত, জারিন জারা খান, সুমন পাটোয়ারী ও সিনি স্নিগ্ধাসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%