ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক


সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকদের মধ্যে দ্বিতীয় দফায় আরও ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর সহায়তায় সাজেক ত্যাগ করেছেন নিরাপদে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় বাঘাইহাট জোন এ তথ্য নিশ্চিত করেছে।

টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেক ভ্যালিতে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েছিলেন। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফায় সেনাবাহিনীর সহায়তায় ১৫০ জন পর্যটক নিরাপদে সাজেক ত্যাগ করেছেন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় দ্বিতীয় দফায় আরও ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর এসকর্টে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেন। অবশিষ্ট প্রায় ১০০ জন পর্যটককেও পর্যায়ক্রমে নিরাপদে সাজেক থেকে সরিয়ে নেওয়া হবে।

গত মঙ্গলবার (৭ জুলাই) টানা বর্ষণ, ভূমিধস ও সড়ক যোগাযোগ ব্যবস্থার ঝুঁকির কারণে জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙামাটির বিভিন্ন স্থানে ভূমিধস, পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থার বিঘ্নের আশঙ্কায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের ওই সিদ্ধান্তের ফলে নতুন করে কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারেননি। তবে সিদ্ধান্ত কার্যকরের আগেই সেখানে অবস্থান করা শত শত পর্যটক আটকা পড়েন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী পর্যায়ক্রমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে বৃক্ষরোপণে এমপি খোকন সবুজ বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:৫২ এম


প্রধানমন্ত্রীর সঙ্গে বৃক্ষরোপণে এমপি খোকন সবুজ বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান

 

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

পরিবেশ সংরক্ষণ, বনভূমি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি, সংসদ সদস্য, পরিবেশবিদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং সেই গাছের পরিচর্যার দায়িত্বও নিতে হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “আগামী প্রজন্মকে একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে হলে বনভূমি বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে হবে। জাতীয় বৃক্ষরোপণ অভিযান সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতীকী বৃক্ষরোপণে অংশ নিয়ে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের জীবন ও জীবিকারও গুরুত্বপূর্ণ অংশ। একটি সবুজ বাংলাদেশ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “মাদারীপুর-৩ আসনসহ সারা দেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে আমি কাজ করে যাব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানাই।”

অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনসহ উপস্থিত অতিথিরা প্রতীকী বৃক্ষরোপণ করেন। এ সময় ‘সবুজ বাংলাদেশ, টেকসই বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়।
শাওন বল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বিয়ার বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৫ এম


কলম্বিয়ার বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৩ জন

ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন কলম্বিয়ার একটি বিমানবন্দরে গেরিলাদের ড্রোন হামলার ফলে তিনজন আহত হয়েছেন।

দীর্ঘদিন ধরে কোকেন চোরাচালান-সংক্রান্ত সহিংসতায় জর্জরিত এ অঞ্চলে বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানাচ্ছে দেশটির সেনাবাহিনী।

খবরটি বার্তা সংস্থা এএফপি দ্বারা প্রদান করা হয়েছে।

তিবু বিমানবন্দরে চালিত এই হামলার জন্য বড় সক্রিয় গেরিলা গোষ্ঠী ‘ন্যাশনাল লিবারেশন আর্মি’কে দায়ী করেছে দেশটির সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত তথ্য অনুসারে, বিস্ফোরণে তিনজন কর্মী আহত হয়েছেন এবং বিমানবন্দরে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

সাম্প্রতিক সময়ে কলম্বিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর পাশাপাশি কিছু ক্ষেত্রে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার জন্য ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ইএলএন, আমেরিকা মহাদেশের সবচেয়ে পুরোনো সক্রিয় গেরিলা সংগঠন হিসেবে পরিচিত।

মাদক চোরাচালান, চাঁদাবাজি এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে তারা তাদের কার্যক্রমে অর্থ জোগাড় করে থাকে।

এদিকে, দেশটির কট্টর ডানপন্থী নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা আগামী ৭ আগস্ট দায়িত্ব গ্রহণ করবেন। তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনা বাতিল করে সামরিক শক্তির মাধ্যমে তাদের দমন করার ঘোষণা দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনের কোয়ার্টার ফাইনালসহ টিভিতে আজ যা দেখবেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৮ এম


স্পেনের কোয়ার্টার ফাইনালসহ টিভিতে আজ যা দেখবেন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সামনে রয়েছে বেলজিয়াম। পাশাপাশি উইম্বলডনেও আজ অনুষ্ঠিত হবে ছেলেদের দুটি সেমিফাইনাল।

বিশ্বকাপ ফুটবল: কোয়ার্টার

স্পেন-বেলজিয়াম

রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়।

নারী টেস্ট-১ম দিন

ইংল্যান্ড-ভারত

বিকেল ৪টা, সনি স্পোর্টস ১।

উইম্বলডন

পুরুষ সেমিফাইনাল

সন্ধ্যা ৬টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কটল্যান্ডের কোচ হওয়ার দৌড়ে এবার রবার্তো মার্তিনেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১১:০২ এম


স্কটল্যান্ডের কোচ হওয়ার দৌড়ে এবার রবার্তো মার্তিনেজ

পর্তুগালের কোচের পদ ছাড়ার পরপরই ইউরোপের আরেকটি জাতীয় দলের সাথে রবার্তো মার্তিনেজের নাম জড়িয়ে আলোচনা শুরু হয়েছে।

ব্রিটিশ রেডিও স্টেশন 'টকস্পোর্ট'-এর তথ্যমতে, স্কটল্যান্ডের কোচ হওয়ার সম্ভাব্য প্রার্থীদের তালিকায় সামনের সারিতে রয়েছেন এই স্প্যানিশ কোচ। স্টিভ ক্লার্ক চলে যাওয়ার পর থেকে দলের কোচ নেই।

ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন থেকে পর্তুগালের বিদায়ের পর স্কটিশ জাতীয় দলের কোচ হওয়ার জোরালো প্রার্থীদের তালিকায় মার্তিনেজের নাম যুক্ত হয়েছে। এই সম্ভাব্য নতুন গন্তব্যটির সাথে কোচের ব্যক্তিগত জীবনেরও একটি যোগসূত্র রয়েছে।

খেলোয়াড়ি জীবনে, ২০০২ সালে মার্তিনেজ স্কটল্যান্ডের ক্লাব মাদারওয়েলের হয়ে খেলেছিলেন। সেই সময়েই স্কটিশ বংশোদ্ভূত তার স্ত্রীর সাথে পরিচয় হয়েছিল।

বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে স্পেনের কাছে হারের পর রবার্তো মার্তিনেজ পর্তুগালের দায়িত্ব ছেড়ে দেন। পর্তুগিজ দলকে শিরোপার অন্যতম দাবিদার মনে করা হলেও, প্রতিযোগিতা থেকে তারা দ্রুতই বিদায় নেয়।

পর্তুগালের আগে, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত মার্তিনেজ বেলজিয়াম দলের কোচ ছিলেন। ডি ব্রুইন, হ্যাজার্ড ও লুকাকুর মতো খেলোয়াড়দের নিয়ে গড়া দেশটির ইতিহাসের অন্যতম সেরা প্রতিভাবান একটি দলের দায়িত্ব পালন করা সত্ত্বেও, কোনো শিৰোপা না জিতেই তিনি জাতীয় দল ছাড়েন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%