ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

চীনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের রাবি সফর


চীনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের রাবি সফর

রাজশাহী, ২৫ আগস্ট, ২০২৬ : চীনের ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেছেন।

আজ মঙ্গলবার তারা রাবি সফর করেন। রাবি কর্তৃপক্ষের আমন্ত্রণে তারা এই সফরে এসেছেন।

প্রতিনিধিদল সকাল ১০টায় প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদের সাথে মতবিনিময়ে মিলিত হন। 

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

মতবিনিময়কালে তারা চীনে বাংলা ভাষা শিক্ষা ও গবেষণার উন্নয়ন, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়, রাবিতে চীনা ভাষা শিক্ষা ও বৃত্তিমূলক দক্ষতার উন্নয়ন এবং শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উভয় বিশ্ববিদ্যালয়ের যৌথ কর্মসূচি প্রণয়নসহ পারস্পরিক আগ্রহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

চীনা প্রতিনিধিদলে ছিলেন প্রফেসর ঝাঙ ইয়ানমে (ভাইস প্রেসিডেন্ট, ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়), সহযোগী অধ্যাপক হুয়াঙ জিয়েঝং (পরিচালক, আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় দপ্তর), সহযোগী অধ্যাপক লি জিয়ানবো (উপ-পরিচালক, শিক্ষা বিষয়ক কার্যালয়), প্রফেসর উ লঙফেঙ (ডিন, বায়োটেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং স্কুল) ও সহযোগী অধ্যাপক চেন ইনহঙ (ডেপুটি পার্টি ব্রাঞ্চ সেক্রেটারি, স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশন)।

রাবি উপ-উপাচার্যদ্বয় চীনা প্রতিনিধিদলকে স্মারক উপহার প্রদান করেন।

মতবিনিময়কালে অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, আইসিটি সেন্টারের অতিরিক্ত দায়িত্বে নিযুক্ত পরিচালক প্রফেসর মো. হাসনাত কবীর, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন, কনফুসিয়াস ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক প্রফেসর মতিন তালুকদার, শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির ওয়ার্ডেন প্রফেসর মো. আবু বকর প্রাং, সহযোগী অধ্যাপক কনক কুমার পাঠক (মৃৎশিল্প ও ভাস্ককর্য বিভাগ) প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

পরে প্রতিনিধিদলটি বাংলা বিভাগ ও কৃষি অনুষদ পরিদর্শন এবং শিককবৃন্দের সাথে মতবিনিময় করেন। 

এছাড়া শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরি, জুবেরী (অতিথি) ভবন ও নির্মাণাধীন কনফুসিয়াস ইনস্টিটিউট ভবন পরিদর্শন করেন। তাছাড়া তারা অন্য কয়েকটি কর্মসূচিতে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে যে বার্তা দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


ইরানকে যে বার্তা দিল পাকিস্তান

 

পাকিস্তানের প্রতিনিধিদল তেহরান সফর করছে, যা ইরান-যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এ প্রেক্ষাপটে, দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে কোনো হুমকির বার্তা নিয়ে আসেনি, এমনটি জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

 

জানিয়েছে, গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনের বিপরীতে আসিম মুনিরের তেহরান সফরের সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো হুমকিমূলক বার্তা ছিল না।

সূত্রটি আরও জানিয়েছে যে, আসিম মুনিরের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদলকে ইরানের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে। এর মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তগুলোতে ফিরে যাওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

সমঝোতা স্মারকের ৫ নম্বর ধারায় হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা, মাইন অপসারণ এবং বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

 

ইরানি সূত্রের দাবি, বৈঠকে তেহরান যে শর্তগুলো উপস্থাপন করেছে, সেগুলো পাকিস্তানের পক্ষ থেকে এখন যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


গোমস্তাপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান

গতকাল মঙ্গলবার, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান গোমস্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়, ১নং রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হুজরাপুর মডেল একাডেমি।

এ সময়, তিনি এসব প্রতিষ্ঠানের শিক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার মান এবং প্রশাসনিক শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। তার সঙ্গে জামায়েত ইসলামীর উপজেলা আমীর ইমামূল হুদা এবং প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন। পরিদর্শনের পর, তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে, তিনি উল্লেখ করেন যে, "একটি আলোকিত সমাজ গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই।" শিক্ষার গুণগত মান বজায় রাখতে এবং কোমলমতি শিক্ষার্থীদের সঠিক দিশা দেখাতে শিক্ষকবৃন্দকে তাদের দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান।

এছাড়া, তিনি উপজেলা প্রশাসনের কয়েকটি সরকারি দপ্তরও পরিদর্শন করেন। পরিদর্শনের সময়, তিনি শিক্ষক ও কর্মচারীদের হাজিরা খাতা সরেজমিনে যাচাই করেন এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, শ্রেণিকক্ষের পরিবেশ ও শিক্ষার মান সংক্রান্ত সার্বিক খোঁজখবর নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষেতলালে বসতবাড়ির সীমানা নিয়ে দুই ভাইয়ের বিরোধ, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


ক্ষেতলালে বসতবাড়ির সীমানা নিয়ে দুই ভাইয়ের বিরোধ, আহত ১

 

জয়পুরহাটের ক্ষেতলালে বসতবাড়ির সীমানা প্রাচীর নির্মাণের কারণে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গরম পানি ছোড়ার কারণে তিতাশ নামের এক ব্যক্তি কিছুটা ঝলসে আহত হন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নিশ্চিন্তা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিশ্চিন্তা গ্রামের মৃত ডা. আফতাব উদ্দিন মন্ডলের দুই ছেলে, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সামাদ মাষ্টার (৮২) এবং সাজ্জাদুর রশিদের (৬৫) পরিবার দীর্ঘদিন ধরে জমি ও বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধে জড়িত। মঙ্গলবার সকালে সামাদ মাষ্টার সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে তার ভাতিজা সুমন বাধা প্রদান করেন। পরে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন শহিদুলের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার চেষ্টা হয়।

সামাদ মাষ্টারের অভিযোগ, আলোচনার এক পর্যায়ে সুমন গরম পানি ছুড়ে মারলে তার মেয়ের জামাই তিতাশের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় জয়পুরহাট সদর হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে, গরম পানি ছোড়ার অভিযোগ অস্বীকার করে সুমন জানান, তার বড় আব্বা লোকজন নিয়ে জমি না মেপে তার বসতবাড়িতে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করেন। তিনি ও তার বাবা বাধা দিলে তাদের ওপর হামলা হয়। প্রাণভয়ে তারা ঘরে ঢুকে আত্মরক্ষা করেন। এ সময় তার মা উঠানে ভাত রান্না করছিলেন এবং চুলার ওপর তার মেয়ে জামাই তিতাশ পা পিছলে পড়ে গরম পানিতে ঝলসে যান। সুমন দাবি করেন, তারা কেউ গরম পানি ছোড়েননি। এদিকে, সুমন ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন যে, তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ উভয় পক্ষকে বিরোধপূর্ণ জায়গায় কাজ বন্ধ রেখে থানায় লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন শহিদুল বলেন, সমঝোতার আলোচনা চলাকালে সুমন গরম পানি ছিটালে তিতাশ আহত হন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিবির অনুমোদন ছাড়া জেলা ক্রিকেট সংস্থা গঠন অবৈধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


বিসিবির অনুমোদন ছাড়া জেলা ক্রিকেট সংস্থা গঠন অবৈধ ঘোষণা

দেশের বিভিন্ন স্থানে ব্যক্তি ও গোষ্ঠীর উদ্যোগে জেলা ভিত্তিক ক্রিকেট সংস্থা গঠন এবং ক্রিকেটের উন্নয়ন, আয়োজন ও প্রচারের নামে বিভিন্ন কার্যক্রম পরিচালনা নিয়ে সতর্ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির অনুমোদন, স্বীকৃতি বা সংশ্লিষ্টতা ছাড়া কোনো সংগঠন, প্রতিষ্ঠান কিংবা উদ্যোগকে জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনা করা হবে না।
 
মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান পরিষ্কার করে বিসিবি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের কোনো সংস্থা, সংগঠন বা উদ্যোগের সঙ্গে বিসিবির কোনো ধরনের সম্পর্ক, অনুমোদন, স্বীকৃতি কিংবা সংশ্লিষ্টতা নেই। এসব সংগঠনকে কোনোভাবেই বিসিবির অনুমোদিত বা স্বীকৃত জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনা করা যাবে না।

জেলা ও আঞ্চলিক পর্যায়ে ক্রিকেট পরিচালনা এবং সংশ্লিষ্ট ক্রিকেট সংস্থার স্বীকৃতি, গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের বিষয়ে বিসিবির সংবিধানে সুনির্দিষ্ট সাংগঠনিক কাঠামো নির্ধারিত রয়েছে। সংবিধানের ৬.২ অনুচ্ছেদ অনুযায়ী, ‘সমগ্র দেশব্যাপী ক্রিকেট সংস্থার সদস্যপদ এবং সমগ্র দেশের ক্রিকেট পরিচালনার স্বার্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নির্ধারিত অঞ্চল অনুযায়ী আঞ্চলিক ক্রিকেট সংস্থা ও জেলা ক্রিকেট সংস্থা গঠন’ করার বিষয়টি বিসিবির দায়িত্ব ও কার্যপরিধির অন্তর্ভুক্ত। 

একইভাবে সংবিধানের ৬.৪ অনুচ্ছেদ অনুযায়ী, সংশ্লিষ্ট ক্রিকেট সংস্থাগুলোকে স্বীকৃতি দেওয়া এবং তাদের কার্যক্রম নিয়ন্ত্রণের পাশাপাশি বিসিবি কর্তৃক গঠিত আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার বিভিন্ন অঞ্চল ও অঙ্গ সংগঠনের স্বীকৃতি, পরিচালনা ও নিয়ন্ত্রণও বিসিবির দায়িত্ব।

এছাড়া সংবিধানের ৯.১(খ) অনুচ্ছেদ অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা ক্রিকেট সংস্থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমোদিত নীতিমালা ও বিধিমালা অনুযায়ী গঠিত হতে হবে। জাতীয় ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, জাতীয় যুব, বয়সভিত্তিক ক্রিকেট এবং অন্যান্য ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যও সংশ্লিষ্ট জেলা ক্রিকেট সংস্থাকে বিসিবির নির্ধারিত কাঠামো অনুসরণ করতে হবে।

বিসিবি জানিয়েছে, উপরোক্ত সাংবিধানিক বিধান অনুসরণ করে গঠিত কোনো সংস্থা, সংগঠন বা কমিটিই কেবল ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে স্বীকৃত বা অনুমোদিত হবে এবং বিসিবির সাংগঠনিক কাঠামোর অংশ হিসেবে বিবেচিত হবে।

বিসিবির স্বীকৃতি বা অনুমোদন ব্যতীত কোনো সংস্থা বা সংগঠন নিজেদের জেলা ক্রিকেট সংস্থা হিসেবে দাবি করলে তা বিসিবির সংবিধান পরিপন্থী অবৈধ সংস্থা হিসেবে বিবেচিত হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ক্রিকেটার, ক্লাব, সংগঠক ও প্রতিষ্ঠানগুলোকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে বিসিবি। কোনো জেলা ভিত্তিক ক্রিকেট সংগঠন বা কমিটি বিসিবির স্বীকৃত অবস্থানে রয়েছে কি না, তা নিশ্চিত হতে প্রয়োজন হলে বিসিবির সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%