১০:২৭ পি.এম
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মস্কোর অর্থনৈতিক ও বেসামরিক অবকাঠামোতে হামলার মাধ্যমে কিয়েভ এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। ফলে এখন তাদের চরম মূল্য দিতে হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘রোশিয়া ওয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এই মন্তব্য করেছেন।
পুতিন সাক্ষাৎকারে জানান, চলতি বছরের বসন্তের শুরু থেকেই ইউক্রেন রাশিয়ার তেল ও গ্যাস খাতসহ অন্যান্য বাণিজ্যিক গুদাম এবং বেসামরিক লজিস্টিকস স্থাপনাগুলো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা তীব্র করেছে। এর পাল্টা জবাবে রাশিয়াও কৃষ্ণসাগরে ইউক্রেনের বাণিজ্যিক জাহাজ চলাচল ও প্রধান বন্দরে কঠোর আক্রমণ চালায়, যেগুলো মূলত ইউক্রেনের সামরিক আমদানির কাজে ব্যবহৃত হত। এই পদক্ষেপে ইউক্রেনের প্রধান রফতানি রুটগুলো কার্যত অবরুদ্ধ হয়ে যায়।
রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, এই সংঘাতকে পুরোপুরি একটি বিপর্যয়কর পরিস্থিতিতে রূপ নেওয়া থেকে রক্ষা করতে কিয়েভ এখন বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: সাদিক কায়েম: ফ্যাসিবাদ ও বিএনপি একাকার হয়ে গেছে
সূত্র: আরটি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন