ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভারত ৭৩৪ কোটি ডলারের বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক গড়ছে


ভারত ৭৩৪ কোটি ডলারের বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক গড়ছে

ভারত নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্দেশ্যে দেশের সর্বোচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক নির্মাণের একটি বিশাল প্রকল্প অনুমোদন করেছে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন প্যানেল। প্রকল্পটির ব্যয় প্রায় ৬৮ হাজার ৮০০ কোটি রুপি বা ৭ দশমিক ৩৪ বিলিয়ন (৭৩৪ কোটি) ডলার, এবং এটি বাস্তবায়নে প্রায় ছয় বছর সময় লাগবে।

নতুন নেটওয়ার্ক চালু হলে ভারতের বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বর্তমানে দেশে সর্বোচ্চ ৭৬৫ কেভি ভোল্টেজের সঞ্চালন লাইন রয়েছে। নতুন ১১৫০ কেভি ব্যবস্থার মাধ্যমে আগের তুলনায় অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা সম্ভব হবে।

সংযুক্ত আরব আমিরাতের খালিজ টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার রাতে প্রকাশিত বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, ভারতের জাতীয় বিদ্যুৎ সঞ্চালন প্যানেল প্রকল্পটি অনুমোদন করেছে।

আরও পড়ুন: গাজার ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলকে চার দেশের আহ্বান

ভারত জীবাশ্ম জ্বালানিবহির্ভূত বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা সম্প্রসারণ করছে। এদিকে, ব্যাটারি সংরক্ষণব্যবস্থাও বাড়ানো হচ্ছে। বর্তমানে দেশটির জীবাশ্ম জ্বালানিবহির্ভূত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩০০ গিগাওয়াটের বেশি, যা ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য হলো বিদ্যুৎ সঞ্চালনে জমির ব্যবহার ও অবকাঠামোগত ব্যয় কমানো। প্রচলিত ৭৬৫ কেভি সঞ্চালন লাইনের মাধ্যমে বিপুল পরিমাণ বিদ্যুৎ পরিবহনে আরও বেশি সঞ্চালন করিডর ও জমির প্রয়োজন হয়।

অন্যদিকে ১১৫০ কেভির নেটওয়ার্কে তুলনামূলক কমসংখ্যক লাইন ব্যবহার করেই একই পরিমাণ বিদ্যুৎ পরিবহন সম্ভব হবে। এতে জমির ব্যবহার ও বিদ্যুৎ সঞ্চালনের সময় শক্তির অপচয়ও কমবে।

পশ্চিমাঞ্চলের রাজস্থানসহ বিভিন্ন রাজ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন দ্রুত বাড়ছে। অপরদিকে, পূর্বাঞ্চলের ওডিশার মতো শিল্পাঞ্চলে বিদ্যুতের চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এসব অঞ্চলের মধ্যে বিদ্যুৎ সরবরাহের ভারসাম্য বজায় রাখতেই নতুন নেটওয়ার্কের পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন: লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, ৭৫ পরিবার গৃহহীন

প্রকল্পের প্রথম পর্যায়ে ছত্তিশগড়, ওডিশা ও পশ্চিমবঙ্গকে যুক্ত করা হবে। পাশাপাশি রাজস্থানের ভাদলা সৌরবিদ্যুৎ অঞ্চল থেকে নবায়নযোগ্য বিদ্যুৎ পরিবহনের জন্য নির্মিত ৬ হাজার মেগাওয়াট সক্ষমতার একটি উচ্চভোল্টেজ সঞ্চালনব্যবস্থার সঙ্গেও এটি সংযুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালাহউদ্দীন সুমনের নেতৃত্বে বাংলাদেশি পর্যটকরা আর্কটিক ও অ্যান্টার্কটিকায় অভিযানে যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


সালাহউদ্দীন সুমনের নেতৃত্বে বাংলাদেশি পর্যটকরা আর্কটিক ও অ্যান্টার্কটিকায় অভিযানে যাচ্ছেন

বিশ্বের দুই মেরু অঞ্চল আর্কটিক ও অ্যান্টার্কটিকা ভ্রমণের জন্য বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক এক্সপেডিশন অপারেটর ওশানওয়াইড এক্সপেডিশনসের বাংলাদেশি পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশীয় ট্যুর অপারেটর বেঙ্গল ভিসতা ট্যুরস। এই অংশীদারিত্বের ফলে এখন থেকে বাংলাদেশি পর্যটকেরা বেঙ্গল ভিসতা ট্যুরসের মাধ্যমে আর্কটিক ও অ্যান্টার্কটিকা অভিযানের বুকিং করতে পারবেন।

এই উদ্যোগের ধারাবাহিকতায়, বেঙ্গল ভিসতা ট্যুরস ২০২৭ সালের জুলাইয়ে বাংলাদেশি পর্যটকদের একটি বড় দল নিয়ে আর্কটিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। নরওয়ের স্ভালবার্ড অঞ্চলের স্পিটসবার্গেনকে কেন্দ্র করে এ অভিযান পরিচালিত হবে।

সম্প্রতি, বেঙ্গল ভিসতা ট্যুরসের প্রতিনিধিরা নেদারল্যান্ডসের ভ্লিসিংজেনে অবস্থিত ওশানওয়াইড এক্সপেডিশনসের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময়, দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভবিষ্যৎ সহযোগিতা এবং বাংলাদেশ থেকে মেরু অঞ্চলে পর্যটক পাঠানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

বেঙ্গল ভিসতা ট্যুরসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবু মোহাম্মদ সালাহ উদ্দিন, যিনি ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা সালাহউদ্দীন সুমন নামে পরিচিত, তিনি এ অংশীদারিত্বের জন্য ওশানওয়াইড এক্সপেডিশনসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে অ্যান্টার্কটিকা অভিযানের বাস্তবায়নে প্রতিষ্ঠানটির সেলস ডিরেক্টর হেলেন ও তার দলের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।

২০২৭ সালের জুলাইয়ের আর্কটিক অভিযানে, পর্যটকেরা ওশানওয়াইডের আধুনিক এক্সপেডিশন জাহাজ এমভি হন্ডিয়াসে ভ্রমণ করবেন। এ অভিযানে বরফাচ্ছাদিত প্রান্তর, বিশাল হিমবাহ ও গভীর ফিয়র্ড দেখার পাশাপাশি মেরুভালুক, ওয়ালরাসসহ আর্কটিকের বিভিন্ন বন্যপ্রাণী দেখার সুযোগ থাকবে। তবে, বন্যপ্রাণীর দেখা পাওয়া এবং তীরে নামার কার্যক্রম আবহাওয়া ও বরফের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

বাংলাদেশি দলের নেতৃত্ব দেবেন সালাহউদ্দীন সুমন। তার সঙ্গে এক্সপেডিশন লিডার হিসেবে থাকবেন বেঙ্গল ভিসতা ট্যুরসের নির্বাহী পরিচালক নিলয় কুমার বিশ্বাস।

সালাহউদ্দীন সুমন ও নিলয় কুমার বিশ্বাস এর আগে আর্কটিক ও অ্যান্টার্কটিকা অঞ্চলে অভিযান করেছেন। তাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে নিয়মিত মেরু অঞ্চলভিত্তিক অভিযান পরিচালনার পরিকল্পনা করছে বেঙ্গল ভিসতা ট্যুরস।

প্রতিষ্ঠানটির লক্ষ্য, বাংলাদেশ থেকেই বুকিং, ভ্রমণ পরিকল্পনা ও প্রয়োজনীয় প্রস্তুতির সহযোগিতা দিয়ে পর্যটকদের কাছে এ ধরনের ব্যতিক্রমী অভিযান সহজলভ্য করা। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে দেশের পর্যটন খাতে অ্যাডভেঞ্চার ও এক্সপেডিশন ট্যুরিজমের নতুন সম্ভাবনা তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বিশ্বকাপ ট্রফি নিয়ে উৎসবের আয়োজন স্পেনে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বিশ্বকাপ ট্রফি নিয়ে উৎসবের আয়োজন স্পেনে

স্পেনের জন্য বিশ্বকাপ জয়ের আনন্দের অনুভূতি এখনো বিদ্যমান। সেই আনন্দকে আরও স্মরণীয় করে তোলার উদ্দেশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে উয়েফা নেশন্স লিগের ম্যাচের পূর্বে মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে বিশেষ আয়োজন করছে দেশটির ফুটবল ফেডারেশন। ২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফিটি সমর্থকদের সামনে প্রদর্শন করা হবে। এছাড়া বিশাল টিফো, আলোকসজ্জা এবং বিশ্বকাপজয়ী দুই প্রজন্মের খেলোয়াড়দের সম্মাননা থাকবে এই অনুষ্ঠানে।

রোববার (১৫ নভেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদে ইংল্যান্ডের মুখোমুখি হবে লুইস দে লা ফুয়েন্তের দল। বাংলাদেশ সময় সোমবার (১৬ নভেম্বর) রাত ১টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। এর পূর্বে স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের উদ্‌যাপনকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজনের পরিকল্পনা করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের স্মৃতি উদ্‌যাপনের জন্য এবার মাদ্রিদে আনা হচ্ছে বিশ্বকাপ ট্রফিটি। এর আগে সেভিয়া ও ওভিয়েদোতে স্পেনের সমর্থকদের সামনে ট্রফিটি প্রদর্শন করা হয়েছিল। মাদ্রিদ হবে এই আয়োজনের তৃতীয় ভেন্যু। ২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের একজন সাবেক খেলোয়াড় সমর্থকদের সামনে ট্রফিটি তুলে ধরবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ইকার ক্যাসিয়াস, ফার্নান্দো তোরেস ও ফার্নান্দো ইয়োরেন্তের।

ম্যাচের আগে উন্মোচন করা হবে ‘ফ্রম মাদ্রিদ টু দ্য স্টারস’ শিরোনামের বিশাল টিফো। এতে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার এবং ২০২৬ সালে নিউইয়র্কে দ্বিতীয়বার বিশ্বকাপজয়ী স্পেনের দুই প্রজন্মকে সম্মান জানানো হবে। গ্যালারিজুড়ে স্পেনের জাতীয় পতাকার মোজাইকও তৈরি করা হবে। এ ছাড়া স্টেডিয়ামে থাকবে বিশেষ আলোকসজ্জা ও সংগীত পরিবেশনা।

শুধুমাত্র জাতীয় দলের বিশ্বকাপ জয় নয়, স্পেনের বয়সভিত্তিক ফুটবলের সাফল্যও উদ্‌যাপন করা হবে। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়েরা নিজেদের ট্রফি সমর্থকদের সামনে তুলে ধরবেন। একই অনুষ্ঠানে রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের এবং প্রয়াত ফুটবলার হেসুস দে মিগুয়েলকে স্মরণ করে শ্রদ্ধা জানানো হবে।

উৎসবের আয়োজন শেষ হলে মনোযোগ মাঠের লড়াইয়ের দিকে ফিরবে। নেশন্স লিগের গ্রুপ এ৩-তে পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১২। ফলে গ্রুপের শেষ ম্যাচে জয় পেলে শীর্ষস্থান নিশ্চিত করবে স্পেন। অন্যদিকে ইংল্যান্ডের সামনে সমান পয়েন্টে পৌঁছে শীর্ষস্থান দখলের সুযোগ রয়েছে।

বিশ্বকাপ জয়ের উৎসব, দুই প্রজন্মের বিশ্বচ্যাম্পিয়নদের সম্মাননা এবং গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লড়াই—সব মিলিয়ে মাদ্রিদের মেট্রোপলিটানোতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি স্পেনের জন্য বিশেষ এক রাত হয়ে উঠতে চলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিভিল জজ আদালত, বাসাইল টাঙ্গাইলে ডিকিদারী বাদী-মোঃ মিনহাজউদ্দিনগং দেরকে আদালতের আদেশ অনুযায় দখল বুঝিয়ে দেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


সিভিল জজ আদালত, বাসাইল টাঙ্গাইলে ডিকিদারী বাদী-মোঃ মিনহাজউদ্দিনগং দেরকে আদালতের আদেশ অনুযায় দখল বুঝিয়ে দেওয়া হয়েছে

সিভিল জজ আদালত, বাসাইল টাঙ্গাইলে
ডিকিদার বাদী-মোঃ মিনহাজউদ্দিনগং-
বনাম বিবাদী-মোঃ সিরাজ আলী গং দের জমি আদালতের আদেশে ডিগ্রি তারিখে পরিমাপ করিয়া দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।
উপস্থিতঃ জনাব মোহাম্মাদ আবু ছালেক খিতিন কৃত্য) (সঃ) মামলানং-বৃত্নডিং ১/২৪১৩ ২৫/১০/২৬
ডিকিদার বাদী-মোঃ মিনহাজউদ্দিনগং-
বনাম বিবাদী-মোঃ সিরাজ আর্নী গং

আদ্য শর্মীপক্ষের দখল পাওয়ার দরখাস্ত শুনানীর জন্য ধীর্ঘ আছে। বিকিদা রপক্ষ হাজির। নথি পেশ করা হলো। দেখলাম। প্রার্থনা সঞ্জুর।

নথি পর্যালোচনায় দেখা যায় ইতিপূর্বে নাজিরের ১ দিনের টি,বাজি,এ বাবদ ২০২নং রশিদঙ্গুলে ৪০০০/-টাল, মিতিল পেট কমিশনার কমিশনার। ফি বাবদ ২৩৩নং রশিদপুলে ৪০০০/- টাকা ৮জন পুলিশ সোপুনিশ শেখেন নিরাপত্তা থেবা প্রত্য সাতে ১৪২৬২০৬) একদিনের টি বাডি, এ বাবদ ১১,৩৭১।-পাজা আছে। ডিকিদার পক্ষ রোজসহ দখনী পরোয়ানা দাখিল করেছেন।

সার্বিক বিবেচনায় মাননীয় জেলা জজ আদালত, টাংগাইলের নাজিরকে ভিক্তিকৃত হেন্সিতে ডিঝির সর্মপতে ডিগ্রি দাড়িকে দখন অর্পনের নির্দেশ প্রদান করা হলে, দখল প্রদানে নাজিরকে সহায়তার জন্য মিঃ আব্দুল লতিফকে সিভিল কোর্ট কমিশন্সর নিয়োগ করা হইন।

এমতাবস্থায় পুলিশ সুপার টাংগাইলকে স্বত্ব ডিং ১/২৫ নং মোকদ্দমার ডিক্রিকৃত ভূমির দখল প্রদান শর্যক্রমে সার্বিক সহযোশিমের নির্দেশদান করা হলো,

১৫/১১/২৬ খ্রিঃ তারিখে দখন প্রদানের দিনধর্মে করা হয়। বাজির, সিভিল

শের্ট কমিশনার এবং পুলিশ সুপার টাংগাইলকে আরজি ১৮১১/২০২৬ তারিখে দখন অর্পন সংক্রান্ত পৃথক প্রতিবেদনের জন্য নির্দেশ প্রদান করা হলে,স্বত্বর রটি ইস্যুকরা হউক।

আমার উক্তিমকেলিখিতও সংশোধিতঃ

স্বাঃ অস্পষ্ট ফিতিন ৫০ (ভাঃ) বাঙ্গাইল, টাংগাইন।স্মারক নং-১৩২রাঃ ৩পষ্ট

গ্রিভিন জজ (স:) বা পাইন, টাংগাইল তারিখঃ ৮/১১/২৬ আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা সইদের জন্য প্রেরণ করাগেন।

১। পুলিশ সুপার , টাঙ্গাইল সংযুক্ত: পনাদের কপি ১৯৭৩৭প্রর্দী পরওয়ানা ১৪র্দ সে নাজির জেলাজজ আদালত টাঙ্গাইল সংযুক্তঃ দখলী পরওয়ানা ২ফর্দ

ষ মিডিল ফোট কমিশনার মোঃ আব্দুল লতিফ মিয়াং সংযুক্তঃ সিজলার আদালত
বাসাইল আদেশক্রমে ফাডিল অল আসা
বাসাইল, টাদাইনন ৭১১/২৬


বিশ টাকা বাংলাদেশ কোর্ট ফি রোজ দাখিল আছে। রশিদ নং-২৩২, তাং-১০/৩২৫-8000 বাংলাদেশ নং ৩২০৫ থেকে হাইকোর্ট নং (পি) ২৩ এ থেকে জমি ইত্যাদির দখল প্রদানের জন্য বেলিফকে পরোয়ানা। (দেওয়ানি কার্যবিধি, আদেশ ২১, বিধি ৩৫)

জমি আদিতে দখল দিবার নিমিত্ত বেলিফের প্রতি পরওয়ানা (দেওয়ানা কার্যবিধি আইনের ২১ অর্ডার, ৩৫ রুল) জিলা টাঙ্গাইল মোকাম-কাসাইল খামারবা আদালত সন ২০২৪ সালের ১/২০২৪ নখর মোকদ্দমা ডিক্রী জারী (স্কুল মোঃ নং ১৬৪/১৯ য কোঃ সজিবর রহমান ৩। মোঃ ফরাল মেম্বা বাদী/ডিক্রীদার ১/ মোঃ কিমহাজ উদ্দিশ य সর্বনিমূত শওকত আলী মশা মটরা পোর করটিরা মান কমাইল বা জংগছিল।

দামিক/বিবাদী ১। সিরাজ আল বিমান। জাহাঙ্গীর হোলে তা শেঃ ফারুক বর্ষিকিংবাস্থত মীর আলী সাং মটরা পোঃ করটিয়া থামা বামঈিমল, বেলা টাংগাইল।

আদালতের বেলিফের প্রতি যেহেতু দখলী নিম্নের লিখিত সম্পত্তি বই মোকাদ্দমায় বাদী কে ডিগ্রী দেওয়া হইয়াছে অতএব আপনাকে এতদ্বারা

আদেশ করা যাইতেছে যে, আপনি উক্ত

কে তাহাতে দখল দিবেন এবং ঐ ডিগ্রী দ্বারা বাধ্য কোন ব্যক্তি তাহা ছাড়িয়া

দিতে না চাহিলে তাহাকে স্থানান্তরিত করিবার নিমিত্ত আপনাকে এতদ্বারা ক্ষমতা দেওয়া গেল।

অদ্য সন ২০০ সালের তারিখে আমার স্বাক্ষর ও আদালতে

জজ মোহরযুক্ত মতে দেওয়া গেল।

তপশীল সিভিল জজ (অঃ) বাসাইল, টাঙ্গাইল। তো চাংগাছল থামা কামাইল মৌজা মটরা যেঃমেঃ সংনং ৪৮/ এস, এমংনং ১২৬ ডিপি খং নং ৬৬৭/৭৭৪/৭৭৫ /১৬৭১ উত্তর বামির পারিমাণ ১৩ শহুশ উচ্ছেদের ভূমিবটে। 7./ক/266 /866 ११७ পূর্ব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষিঋণ বিতরণে ২৭% প্রবৃদ্ধি, খেলাপি কমেছে ৫%

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


কৃষিঋণ বিতরণে ২৭% প্রবৃদ্ধি, খেলাপি কমেছে ৫%

কৃষি ও পল্লিঋণ বিতরণে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেলেও, অর্থবছরের প্রথম তিন মাসে লক্ষ্যমাত্রার তুলনায় ঋণ বিতরণের অগ্রগতি এখনও সন্তোষজনক নয়। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫৮টি ব্যাংকের মাধ্যমে কৃষি ও পল্লিঋণ বিতরণ হয়েছে ১০ হাজার ৮৩৬ কোটি ৯৭ লাখ টাকা। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিতরণ করা ২৯৪ কোটি ৫৭ লাখ টাকা যোগ করলে মোট বিতরণের পরিমাণ দাঁড়ায় ১১ হাজার ১৩১ কোটি ৫৪ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে মোট বিতরণ ছিল ৮ হাজার ৭৯০ কোটি ৫৬ লাখ টাকা। এ হিসেবে এক বছরের ব্যবধানে কৃষিঋণ বিতরণ বেড়েছে ২৬ দশমিক ৬৩ শতাংশ।

তবে, অর্থবছরের প্রথম তিন মাসে ৬০ হাজার কোটি টাকার বার্ষিক লক্ষ্যমাত্রার বিপরীতে ব্যাংকগুলোর ঋণ বিতরণের পরিমাণ মাত্র ১৮ দশমিক ০৬ শতাংশ। কৃষিঋণের একটি বড় অংশ প্রাণিসম্পদ ও পোলট্রি খাতে যাচ্ছে। নীতিমালায় এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ২০ শতাংশ থাকলেও, সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করা ঋণের ৩০ দশমিক ০২ শতাংশই এ খাতে গেছে। বিপরীতে, শস্য খাতে ঋণ বিতরণের হার লক্ষ্যমাত্রার চেয়ে কম। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের জন্য ৫৮টি অংশগ্রহণকারী ব্যাংকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার কোটি টাকা। সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৮৩৬ কোটি ৯৭ লাখ টাকা।

ব্যাংকভিত্তিক বিতরণে সবচেয়ে বেশি অর্থ এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক থেকে। এ শ্রেণির ব্যাংকগুলো তিন মাসে ৪ হাজার ১৪৩ কোটি ৭৫ লাখ টাকা বিতরণ করেছে, যা মোট বিতরণের ৩৮ দশমিক ২৪ শতাংশ। বিশেষায়িত ব্যাংকগুলো দিয়েছে ৩ হাজার ২১৫ কোটি ৭৪ লাখ টাকা বা ২৯ দশমিক ৬৭ শতাংশ। ইসলামী ব্যাংকগুলো বিতরণ করেছে ১ হাজার ৯১৪ কোটি ৭৩ লাখ টাকা বা ১৭ দশমিক ৬৭ শতাংশ।

সেপ্টেম্বর শেষে বিশেষায়িত ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার ২৩ দশমিক ৭৩ শতাংশ বিতরণ করেছে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর অর্জন ১৫ দশমিক ১৯ শতাংশ, বিদেশি ব্যাংকের ১৯ দশমিক ৭৪ শতাংশ, বেসরকারি ব্যাংকের ১৫ দশমিক ৩৪ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলোর ১৯ দশমিক ৩০ শতাংশ।

প্রাণিসম্পদ ও পোলট্রি খাতে বিতরণ হয়েছে ৩ হাজার ২৫৩ কোটি ১ লাখ টাকা, যা মোট বিতরণের ৩০ দশমিক ০২ শতাংশ। শস্য খাতে বিতরণ হয়েছে ৫ হাজার ৬৯ কোটি ৯৮ লাখ টাকা বা ৪৬ দশমিক ৭৮ শতাংশ। মৎস্য খাতে বিতরণ হয়েছে ১ হাজার ৩৮৮ কোটি ৩৪ লাখ টাকা বা ১২ দশমিক ৮১ শতাংশ।

সেপ্টেম্বর ২০২৬-এ কৃষিঋণ আদায় হয়েছে ১২ হাজার ১৭৬ কোটি ৫৯ লাখ টাকা। আগের বছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিল ১০ হাজার ৫৪৪ কোটি ৩৯ লাখ টাকা। এক বছরে আদায় বেড়েছে ১৫ দশমিক ৪৮ শতাংশ।

তবে, আদায়যোগ্য ঋণের পরিমাণও বেড়েছে। সেপ্টেম্বর ২০২৫-এ আদায়যোগ্য ঋণের পরিমাণ ছিল ৩৪ হাজার ২৫৭ কোটি ৯২ লাখ টাকা। চলতি বছরের সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৩৮ কোটি ৭৬ লাখ টাকা।

কৃষিঋণের বকেয়া বা ওভারডিউ কমেছে ৩ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে বকেয়া ছিল ২২ হাজার ১২০ কোটি ৬ লাখ টাকা। চলতি বছরের সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৫৫ কোটি ৮৩ লাখ টাকা।

খেলাপি বা শ্রেণিকৃত কৃষিঋণের পরিমাণও কমেছে। গত বছরের সেপ্টেম্বরে শ্রেণিকৃত ঋণ ছিল ১৯ হাজার ৫৬২ কোটি ৮৬ লাখ টাকা। চলতি বছরের সেপ্টেম্বরে তা কমে হয়েছে ১৮ হাজার ৫৫১ কোটি ৭৪ লাখ টাকা। এক বছরে কমেছে ৫ দশমিক ১৭ শতাংশ।

তবে ব্যাংকভিত্তিক চিত্রে ভিন্নতা রয়েছে। ইসলামী ব্যাংকগুলোর শ্রেণিকৃত কৃষিঋণ এক বছরে ৮০ দশমিক ৮০ শতাংশ বেড়ে ৮৫৬ কোটি ৬৩ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে এসব ব্যাংকের বকেয়া ঋণ বেড়েছে ৯৭ দশমিক ১৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে গত এক দশকের কৃষিঋণের চিত্রেও ঋণ আদায় ও খেলাপি পরিস্থিতির চাপ স্পষ্ট হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে কৃষিঋণ বিতরণের পরিমাণ ছিল ২০ হাজার ৯৯৮ কোটি ৭০ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৩৪ কোটি ১৬ লাখ টাকা।

একই সময়ে শ্রেণিকৃত ঋণ ৫ হাজার ২৪০ কোটি ৭৮ লাখ টাকা থেকে বেড়ে ১৮ হাজার ৫৭৮ কোটি ৪৭ লাখ টাকা হয়েছে। বকেয়া ঋণ ৬ হাজার ৭০৮ কোটি ১১ লাখ টাকা থেকে বেড়ে ১৯ হাজার ৮০৭ কোটি ৩৩ লাখ টাকা হয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কৃষিঋণ বিতরণও কমেছে। চলতি অর্থবছরে সংস্থাটির লক্ষ্যমাত্রা ১ হাজার ৫০৬ কোটি ৬৫ লাখ টাকা। সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করেছে ২৯৪ কোটি ৫৭ লাখ টাকা। গত বছরের একই সময়ে বিতরণের পরিমাণ ছিল ৩০১ কোটি ৯ লাখ টাকা। অর্থাৎ এক বছরে বিতরণ কমেছে ২ দশমিক ১৭ শতাংশ।

তবে ঋণ আদায় বেড়েছে। সেপ্টেম্বর ২০২৫-এ বিআরডিবির ঋণ আদায় ছিল ৩১২ কোটি ৪৩ লাখ টাকা। চলতি বছরের সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৩২১ কোটি ৫২ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের বলা হয়েছে, চলতি অর্থবছরের শুরুতে কৃষিঋণ বিতরণের পরিস্থিতি আগের বছরের একই সময়ের তুলনায় ভালো। তবে বিপুল পরিমাণ বকেয়া ও শ্রেণিকৃত ঋণ আদায়ের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। দক্ষ কৃষি অর্থায়ন নিশ্চিত করতে ঋণ আদায় প্রক্রিয়া এবং খেলাপি ঋণ ব্যবস্থাপনায় সতর্কতা অবলম্বন জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%